শিম ,টমেটো আলু দিয়ে রুই মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি @rahimakhatun
from Bangladesh

৮ই ডিসেম্বর ২০২২ খৃস্টাব্দ ।


আজ রোজ বৃহস্পতিবার

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ



প্রস্তুত প্রণালী

317347320_546353073666164_8512072293224320902_n.jpg

cooked by @rahimakhatun
Device- Galaxy A13

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শীতকালীন সবজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালে আমার শিম খুব ভালো লাগে। শিম টমেটো আর ফুলফপি রেসিপি প্রায় প্রতিটি ঘরেই ঘরেই তৈরি করে থাকে। আমার বেশ প্রিয় তরকারি ,তবে বেশি ভালো লাগে জ্বাল দেওয়া তরকারিটা। সাথে যদি ধনেপাতা দেওয়া হয় ,তাহলে পুরোপুরি জমে যায়। যাই হোক আমি আজকে ফুলকপি ছাড়া রান্না করেছি। আসলে বেশ কিছুদিন আগে শিম আর ফুলকপি সবজি বাজার থেকে আনা হয়েছিলো। একদিন ফুলকপি দিয়ে রান্না করার পর ,কিছু সিম অবশিষ্ট ছিল তাই টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। সাথে রুই মাছ দেওয়া হয়েছিল। শিম টমেটো দিয়ে যে কোনো রেসিপি এই ভালো লাগে।আশা করি সবার ভালো লাগবে। চলেন দেখি রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ।
রেসিপির ছবি

318380355_606978821193604_8814919312484885533_n.jpg

সিমঃ

সিম খুব উপকারী সবজি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্য দূর করে।

টমেটোঃ

টমেটোর গুনের কথা বলে শেষ করা যাবে না। তুমিতো দেখতে যেমন সুন্দর তেমনি গুনাগুন অনেক বেশি। এতে আমিষ ,ক্যালসিয়াম ,ও ভিটামিন এ এবং সি রয়েছে।

প্রয়োজনীয় উপকরণ

317928931_541960300842791_145048214056062386_n.jpg

প্রয়োজনীয় উপকরনের ছবি দেওয়া হলো


উপকরন পরিমান
সিম ২৫০গ্রাম
আলু ৩/৪ টি
টমেটো ২টি
পেঁয়াজ ২টি
আদা রসুন পেস্ট ১ টেবিল
হলুদ মরিচের গুঁড়া পরিমাণমতো
লবন পরিমাণমতো
তেল ২ টেবিল
রুই মাছ ৫/৬ টুকরা
কাঁচা মরিচ ৩/৪ টি
ধনে পাতা পরিমাণমতো
প্রস্তুত প্রণালী

১ম ধাপ

318272030_481112524007047_8068711207534514086_n.jpg

প্রথমে আমি মাছগুলা ধুয়ে ,হলুদ ,মরিচ এবং লবন দিয়ে মেখে নিবো।একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি।

২য় ধাপ

318457477_1152066308763874_8245459775663508249_n.jpg

একটি কড়াইতে তেল গরম করে মাছগুলা দিয়ে দিবো।

৩য় ধাপ

317936777_5643722239070264_7996860659592108551_n.jpg
তারপর একটি হাড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিবো

৪র্থ ধাপ

318373583_592800155941665_817143204499403437_n.jpg

এরপর সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিবো।

৫ম ধাপ

317853868_1294975611044319_7000394423045374232_n.jpg

এরপর কাঁচা মরিচ কেটে দিয়ে দিবো।

৬ষ্ঠ ধাপ

318180156_1556619724786410_4665966797776103202_n.jpg

ভালো করে কষিয়ে নিবো। তারপর কেটে রাখা শিম আলু দিয়ে দিবো।

৭ম ধাপ

318119172_1222278298500612_1502820992629438751_n.jpg

ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিবো।

৮ম ধাপ

318025676_1309001673259971_1694371147787716690_n.jpg

৮০% সিদ্ধ হয় এলে তাতে টমেটো ধুয়ে কেটে দিয়ে দিবো।

৯ম ধাপ

318166895_668316844825697_7837471058644368243_n.jpg

তারপর তাতে গরম পানি দিয়ে দিবো।

১০ম ধাপ

318099203_1676410136094446_6086401445689373251_n.jpg

তারপর পানি ফুটে উঠলে তাতে ভেজে রাখা রুই মাছগুলা দিয়ে দিবো।

১১ত ম ধাপ

318044064_1894148227628604_7043102203857258769_n.jpg

পরিশেষে ধনেপাতা দিয়ে দিবো।প্রয়োজন মত ঝোল রেখে লবন চেক করে নামিয়ে নিব।

318380355_606978821193604_8814919312484885533_n.jpg

হয়ে গেলো আমার শিম ,টমেটো দিয়ে রুই মাছের রেসিপি। আজ এই অব্দি পরবর্তীতে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে।সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

ধন্যবাদ সবাইকে

devicesamsung SM-A217F
LocationDhaka
photograpy recipe

Sort:  
 4 years ago 

শীতের সবজি শিম টমেটো দিয়ে যেকোনো তরকারি রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে।রুই মাছ দিয়ে শিম টমেটো ও আলুর তরকারি তো লোভনীয় হবে।রুই মাছ রান্নার ধাপ গুলো অসাধারণ ছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মজাদার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু সুন্দর করে গুছিয়ে মতামত করার জন্য।আসলে আপু। শীতকাল মানেই এখন ঘরে ঘরে শিমের রেসিপি। ধন্যবাদ

 4 years ago 

শীতকালীন সবজির দারুণ একটি রেসিপি তৈরি করেছেন ৷ আসলে আমারও শীতের শিম অনেক ভালো লাগে ৷ তবে যাই হোক শিম টমেটো আর ফুলফপি দিয়ে রুই মাছের দারুণ একটি রেসিপি তৈরি করেছেন আপনি ৷ আসলে সবজির এমন রেসিপি বেশ পছন্দের আমার ৷ আপনার রেসিপি বেশ চমৎকার হয়েছে ৷ অনেক সুন্দর ভাবে ধাপ গুলোও শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে

 4 years ago 

ভাইয়া আমি ফুলকপি দেইনি তো😉😉।আপনার নিশ্চয়ই ফুলকপি অনেক পছন্দের সবজি,তাই তো ফুলকপি খালি দেখেন।

 4 years ago 

শিম ,টমেটো আলু দিয়ে রুই মাছের রেসিপি টা আসলে অনেক মজাদার একটা রেসিপি। আসলে শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ রান্না করলে বেশ ভালো লাগে।শিম আমার অনেক পছন্দের।আর রুই মাছের কথা কি বলবো এই মাছ ভেজে রান্না করলে আরো বেশি মজা হয়ে থাকে।আর টমেটো 🍅 দেওয়ার কারনে স্বাদ আরেকটু বেড়ে গেছে। টমেটো যে দাম বাজারে তাতে সবার পক্ষে খাওয়া কষ্ট কর।যাই হোক আপু রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে।

 4 years ago 

আমি আসলে মাছ ভেজে খেতে পছন্দ করি।শীতকাল মানেই টমেটো। টমেটো আর ধনেপাতা ছাড়া চলেই না😉।ধন্যবাদ

 4 years ago 

শীতকাল মানেই তো সিম আর ফুলকপি। ভালোই লাগে সিম আর ফুলকপি খেতে। আপনি সিম আলু দিয়ে খুব সুন্দর করে রুই মাছ রান্না করেছেন। আপনি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করেছেন। আমি সবসময় বাটা পেঁয়াজ দিয়ে রান্না করি। এতে ঝোল অনেক গাঢ় হয় আমার কাছে মনে হয়। খেতেও ভালো লাগে। কাটা পেঁয়াজ দিয়ে এভাবে কখনো রান্না করে দেখিনি । একদিন রান্না করে দেখতে হবে। রেসিপির কালার দেখে তো মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছিল।

 4 years ago 

হ্যা আপু কাটা পেঁয়াজ দিয়েই রান্না করি,তবে আপনি যেহেতু বললেন পেঁয়াজের বাটা দিলে মজা হয় তাহলে একবার ট্রাই করে দেখবো আপু।ধন্যবাদ

 4 years ago 

এই শীতের সময় টমেটো দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে খেতে ভীষণ মজা লাগবে। শীতের সময় টমেটো একটু বেশি দেখা যায়। আমার কাছে তো খেতে ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে যেকোন রেসিপি তৈরি করলে। আপনি তো দেখছি শিম, টমেটো, আলু দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং এমনি হয়েছে রেসিপিটি। রেসিপি কালার কম্বিনেশন টাও খুবই ভালো ছিল।

 4 years ago 

শীতকালেই তো দেশি টমেটো সিজন,তাই দাম কম থাকে।আর খেতে ও ভালোই লাগে।তাছাড়া তরকারির কালারগুলো বেশ সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে

 4 years ago 

শিম শীতকালের একটি মজাদার সবজি। শিম আর রুই মাছ দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। শীতকালে এই সবজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ফুলকপি, শিম, আলু সাথে টমেটো দিয়ে রান্না করা হলে তো আরো বেশি সুস্বাদু হয়। তবে এভাবে মাছ দিয়ে আলাদাভাবে শিম রান্না করলেও ভালো লাগে। তবে সে ক্ষেত্রে যদি সিমের পরিমাণ কম হয় তাহলে রান্নাটা তো আরো বেশি মজাদার হয়। শীতের সময়ে মাছের তরকারি গুলো সর পড়ে থাকে। আর ঠান্ডা ঠান্ডা তরকারিও যেন খুব বেশি ভালো লাগে। আপনি যেভাবে এই রেসিপি তৈরি করেছেন আমার তো সত্যি খুব ভালো লাগছে। আর আমাদের ফ্যামিলিতে সবাই শিম খেতে পছন্দ করে। বেশিরভাগ শিম, ফুলকপি সবজি রান্না করা হয়।

 4 years ago 

শীতকালে আমার কাছে সবজি বেশ ভালো লাগে।বিশেষ করে বাসি তরকারি খাওয়ার মজাই আলাদা।শিম ফুলকপি আলু টমেটো হলে আর কি লাগে।ধন্যবাদ আপু আপনাকে

 4 years ago 

শীতকাল আমার সবচেয়ে পছন্দের ঋতু শীতকালে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণ শাকসবজি উৎপাদন হয়। আর আমার শাকসবজি খেতে ভালো লাগে। আপনি খুব সুন্দর করে শিম ,টমেটো আলু দিয়ে রুই মাছের রেসিপি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া অনেক অসাধারণ হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

শীতকাল শুধু ভালো লাগে আমার কাছে খাওয়াদাওয়ার জন্য।বাকি কোন কিছু ভালো লাগে না,😉😉।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য

আপনি তো অনেক বড়লোক মানুষ, রুই মাছের পিস এত ছোট ছোট করে কেটেছেন কেন...?

আসলে শীতকালে শিম এর তরকারি আমারও খুব ভালো লাগে। তবে শিম এর তরকারী রান্না করলে আমি শিম খাই না। শুধু বিচি গুলো খাই। ওগুলোই আমার কাছে বেশি টেস্টি লাগে।

 4 years ago 

আমি বড়লোক আপনাকে কে বললো😉?মাছ যে সেই অনেক, আবার বলে ছোট বড়😉😉।স্টিমের প্রাইজ কম দেখেন না।🤭🤭

 4 years ago 

সিম হচ্ছে শীতকালে সবজি রুই মাছ দিয়ে রেসিপি করেছেন। এবং টমেটো আমার আলু আমার অনেক প্রিয় খাবার। অনেক ধরনের সমন্বয়ে রুই মাছ রান্না করেছেন। রেসিপিটি খেতে মনে হয় অনেক মজা হয়েছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হ্যা আপু অনেক কিছুর সমন্বয়ে শিম রেসিপি রুই মাছ দিয়ে তৈরি করেছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42