||রেসিপি:-মুরগির মাংস রান্নার রেসিপি||

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম:-আদাব
"রেসিপি:-মুরগির মাংস রান্নার রেসিপি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000172843.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে রেসিপি:- মুরগির মাংস রান্নার রেসিপি আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার।তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট শেয়ার করি। আজকে যে রেসিপি টি শেয়ার করবো সেটা হচ্ছে পাকিস্তানি মুরগির মাংস রান্নার রেসিপি।আর খেতেও বেশ মজাদার হয়েছে। পাকিস্তানি মুরগী মাংস অনেক খেয়েছি,আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এই রেসিপিটি যেভাবে রান্না করা হয়েছে। আশা করছি এভাবে রান্না করলে মাংসটা খেতে আসলেই অনেক মজা হবে।মাংস টি রান্না করার পর যখন আমরা খাওয়া করলাম সত্যি অসাধারণ হয়েছে। আমার রেসিপির পদ্ধতি ভিন্ন হতে পারে। কারণ সবাই কিন্তু এক নিয়মে রান্না করে না।তবে শেষ পর্যায়ে কিন্তু মাংস রান্না হয়েই যায়।তবে এর মধ্যে কিন্তু ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। আর মুরগির মাংসে যত বেশি ময় মসলা দিয়ে রান্না করা যাবে ততই খেতে খুবই ভালো লাগবে।আমি এখানে রাঁধনী মসলা দিয়েছি,যার কারনে মাংস টি খেতে আরো বেশি টেস্ট হয়েছে। যাইহোক রেসিপির ধাপ গুলো নিচে উল্লেখ করলাম।

প্রয়োজনীয় উপকরণ
উপকরণপরিমাণ
পিঁয়াজ৪ টা
রসুন২ টা
আদাএকটু
শুকনো মরিচ৩ টা
মরিচ গুঁড়োপরিমাণ মতো
হলুদ২ চামচ
লবণপরিমাণ মতো
তেজপাতা২ টা
গরম মসলাপরিমাণ মতো
রাঁধুনী মসলাএকটু
মাংসপরিমান মতো

𒆜ধাপ-০১ 𒆜

1000172205.jpg

প্রথমে মাংস গুলো সুন্দর ভাবে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিলাম।

𒆜ধাপ-০২ 𒆜

1000172209.jpg

1000172225.jpg

এর পর একটি পাত্রে তেল দিয়ে পিঁয়াজ রসুন যেগুলো উপকরণ লাগে সেগুলো ভেজে নিলাম। তার সাথে মরিচ গুঁড়ো,মসলা,মরিচ লবন সব কিছু দিয়ে মিক্স করলাম।

𒆜ধাপ-০৩ 𒆜

1000172238.jpg

1000172252.jpg

এখন সেগুলো ভেজে নেওয়ার পর মাংস গুলো সেখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে মাংস গুলো সুন্দর ভাবে এক সাথে মিক্স করে নিলাম।

𒆜ধাপ-০৪ 𒆜

1000172258.jpg

1000172261.jpg

মিক্স করে নেওয়ার পরে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

𒆜ধাপ-০৫ 𒆜

1000172296.jpg

প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে আবার মাংস গুলো সুন্দর ভাবে কষে নিলাম।

𒆜ধাপ-০৬ 𒆜

1000172309.jpg

1000172310.jpg

মাংস গুলো নাড়াচাড়া করার পর আবার পানি দিলাম কিছু। ঝোল রাখবো তাই একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম।

𒆜শেষ ধাপ 𒆜

1000172311.jpg

মাংস প্রায় হয়ে গেছে। ঢাকনা টি কিছুক্ষণ সময় যাওয়ার পর খুলে নিলাম। এবং মাংস গুলো সুন্দর ভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখেতছি সব কিছু ঠিক রয়েছে। রান্না এখানেই শেষ করলাম।

পরিবেশন

1000172837.jpg

1000172839.jpg

1000172838.jpg

1000172840.jpg

1000172841.jpg

1000172843.jpg

1000172842.jpg

তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি পোস্ট। আমার রেসিপি টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। চাইলে আপনারাও এই ভাবে মাংস রান্না করতে পারেন।আশা করছি রান্না টি ভালো হবে।আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মুরগির মাংস আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভালই লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ।মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা।

 last year 

জি আপু অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ঝাল ঝাল করে মুরগির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে আপনার আজকের রান্না দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। এমন ঝোল করে মুরগির মাংস রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে। ভীষণ সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পাকিস্তানি মুরগির মাংসগুলো এখন সবাই পছন্দ করে। ভাইয়া আপনি অনেক চমৎকার ভাবে এই রেসিপি তুলে ধরেছেন। দেখতে তো খুবই লোভনীয় লাগছে।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার কাছ থেকে সবসময় খুবই সুন্দর কিছু রেসিপি দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে যেরকম সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ তার পাশাপাশি এটি যখন আপনি তৈরি করে এর ডেকোরেশন শেয়ার করেছেন এটিকে দেখে নিঃসন্দেহে খেতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷

 last year 

জি ভাই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37