||রেসিপি:-মুরগির মাংস রান্নার রেসিপি||

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম:-আদাব
"রেসিপি:-মুরগির মাংস রান্নার রেসিপি"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000163827.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে *রেসিপি:- মুরগির মাংস রান্নার রেসিপি আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার।তো আজকে ভাবলাম আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট শেয়ার করি। আজকে যে রেসিপি টি শেয়ার করবো সেটা হচ্ছে পাকিস্তানি মুরগির মাংস রান্নার রেসিপি।আর খেতেও বেশ মজাদার হয়েছে। পাকিস্তানি মুরগী মাংস অনেক খেয়েছি,আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর এই রেসিপিটি যেভাবে রান্না করা হয়েছে। আশা করছি এভাবে রান্না করলে মাংসটা খেতে আসলেই অনেক মজা হবে।মাংস টি রান্না করার পর যখন আমরা খাওয়া করলাম সত্যি অসাধারণ হয়েছে। আমার রেসিপির পদ্ধতি ভিন্ন হতে পারে। কারণ সবাই কিন্তু এক নিয়মে রান্না করে না।তবে শেষ পর্যায়ে কিন্তু মাংস রান্না হয়েই যায়।তবে এর মধ্যে কিন্তু ভিন্ন ধরনের স্বাদ পাওয়া যায়। আর মুরগির মাংসে যত বেশি ময় মসলা দিয়ে রান্না করা যাবে ততই খেতে খুবই ভালো লাগবে।আমি এখানে রাঁধনী মসলা দিয়েছি,যার কারনে মাংস টি খেতে আরো বেশি টেস্ট হয়েছে। যাইহোক রেসিপির ধাপ গুলো নিচে উল্লেখ করলাম।

প্রয়োজনীয় উপকরণ
উপকরণপরিমাণ
পিঁয়াজ৫ টা
রসুন৩ টা
আদাএকটু
লবনপরিমাণ মতো
রাঁধুনি মসলাপরিমাণ মতো
তেজপাতা২ টা
পটল১ টা
হলুদ২ চামচ
মরিচ গুঁড়োপরিমাণ মতো
মাংসপরিমাণ মতো
তেল পরিমাণ মতো


𒆜ধাপ-০১ 𒆜

1000163266.jpg

প্রথমে মাংস গুলো সুন্দর করে পরিষ্কার করে ভালো একটি পাত্রে রেখে দিলাম।

𒆜ধাপ-০২ 𒆜

1000163274.jpg

1000163276.jpg

এর পর ভালো একটি পাত্রে তেল দিয়ে পিঁয়াজ, রসুন এগুলো ভেজে নিলাম।তার সাথে লবন,মরিচ গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম।

𒆜ধাপ-০৩ 𒆜

1000163277.jpg

1000163278.jpg

তো সেগুলো ভেজে নেওয়ার পর মাংস গুলো এখানে দিতে হবে।আর তার সাথে সব গুলো মিক্স করে নিতে হবে।আমি মিক্স করে নিলাম।

𒆜ধাপ-০৪ 𒆜

1000163279.jpg

1000163280.jpg

তো একটু নাড়াচাড়া আর কষে নিয়ে হালকা পানি দিয়ে দিলাম।তার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।

𒆜ধাপ-০৫ 𒆜

1000163281.jpg

1000163282.jpg

ঢাকনা খুলে দেখি মাংস সব গুলো সিদ্ধ হয়ে গেছে।এর পর পটল দিয়ে,পটল গুলো সিদ্ধ করে নিলাম।

𒆜শেষ-ধাপ 𒆜

1000163283.jpg

1000163285.jpg

রান্না কিন্তু প্রায় শেষ।আমরা সবাই মাংসের ঝোল খেতে পছন্দ করি তাই মাংসে কিছু ঝোল রাখলাম।তো এখানে কিছুক্ষণ কষে নিলে রান্না হয়ে যাবে।রান্না আমাদের এখানেই শেষ।এবার পরিবেশন দেখে আসি।

পরিবেশন

1000163827.jpg

1000163826.jpg

1000163825.jpg

1000163824.jpg

1000163823.jpg

1000163822.jpg

তো এই ছিলো আজকের মুরগির মাংস রান্নার রেসিপি।আমার রেসিপি কেমন হয়েছে জানি না। আপনারা চাইলে এমন ভাবে রান্না করতে পারেন।আশা করছি রান্না টি সুস্বাদু হবে।আমাদের রান্না টি দারুণ হয়েছিলো।আজকের মতো এখানেই বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 

মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আপনি দারুন ভাবে রেসিপি তৈরির পদ্ধতি উপস্থাপন করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে। অনেক ভালো লেগেছে এই রেসিপি।

 last year 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া।আপনার করা রেসিপিটি দেখে ভীষণ লোভ লেগে গেলো।খুবই আকর্ষণীয় লাগছে দেখতে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পাকিস্তানি মুরগির মাংস রেসিপি করলে খেতে বেশ মজাই লাগে। আজকে আপনি পাকিস্তানি মুরগির মাংস রেসিপি করেছেন। আপনার রেসিপিটির কালার দেখে আমার জিভে জল এসে গেল খাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মুরগির মাংস রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

পটল দিয়ে কখনো মাংস রান্না করে খাওয়া হয়নি। এমন সুন্দর রেসিপি দেখে বেশ ভালো লাগলো। দেখি বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। অনেক সুন্দরভাবে ধাপে ধাপে আপনি উপস্থাপন করেছেন। লোভনীয় এমন সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ব্রয়লার মুরগির চেয়ে এই পাকিস্তানি মুরগির মাংস খেতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনার তৈরি করা রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

অনেক লোভনীয় লাগছে দেখতে। মুরগির মাংস রান্নার রেসিপি দেখে ভালো লেগেছে ভাই। মন চাইছে তুলে নিয়ে খেয়ে ফেলি। অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি আজকে আমার সবথেকে বেশি পছন্দের রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। এই রেসিপিটা দেখলেই আমার জিভে জল চলে আসে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছেন এটা। কোনো রকমে লোভ সামলাতে পারছি না রেসিপিটা দেখে।

 last year 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37