টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আজ এসেছে একটা রেসিপি নিয়ে। তাইতো সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য একটি করে রেসিপি করতে হয়। এখন চলছে ফলের মৌসুম। এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে আম বেশি ফেভারিট। যদি অন্যান্য ফল বাচ্চাদের পছন্দ তার থেকে আম ভালো আমার কাছে মনে হয়। এখন প্রায় কাঁচা আমের সিজন শেষ পর্যায়ে। আসলে আমের সিজনে যদি একটু আচার না বানাই তাহলে কেমন হয় বলুন। আমের টক ঝাল মিষ্টি আচারের তুলনা হয়না। এই আচার বাচ্চাদের অনেক পছন্দ। শুধু বাচ্চা বললে ভুল হবে আমাদেরও অনেক ফেভারিট। তাইতো বানিয়ে ফেললাম আমের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রেসিপি। এ আচারগুলো খিচুড়ি বা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা চাইলে আম থাকতে থাকতে এভাবে আচার বানিয়ে ফেলবেন সত্যি অনেক মজা করে খাবেন। যাইহোক তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে আমের টক ঝাল আচার রেসিপি বানিয়েছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
উপকরণ
১.কাঁচা আম
২.জিরা
৩.পাঁচফোড়ন
৪.ধনে
৫.শুকনো মরিচ
৬.চিনি
৭.সরিষার তেল
৮.লবন
৯.হলুদ
প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছি।তারপর সেগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি।
কেটে রাখা আমগুলোর ভিতরে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এভাবে কিছু সময় রেখে দেব।
এখন কিছু মসলা ভেজে গুড়ো করে নেব।আসলে চিনিফ্লেক্স বানিয়ে নেব।
মসলা গুলো এভাবে গুঁড়ো করে চিনি ফ্লেক্স বানিয়ে নেব।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন তেজপাতা শুকনো মরিচ দিয়ে দেব।
এখন কেটে ধুয়ে রাখা আম গুলো দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে লবন দিয়ে দেব।
এখন ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে নেব।
তারপর তৈরি করে রাখা মসলা দিয়ে দেব। আসলে ঝালটা আপনাদের পছন্দ মতো তৈরি করতে হবে। তারপর আরও কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে নেব।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি। এখন পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1920495042524762303?t=5DZ1qprAhsjo9yZhvPdY4w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1920475295875829993?t=0dO_dg860rluKUPMseiUuA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1920497483559379434?t=jn2XM3FBMAJ3bbs4zWl3ew&s=19
আপনার তৈরি করা টক ঝাল মিষ্টি আচার দেখে আমার মুখে জল চলে এসেছে। খুবই লোভনীয় এবং মুখরোচক একটি রেসিপি আজকে আপনি শেয়ার করেছেন। এমন ভাবে আচার করে সংরক্ষণ করে রেখে পরে বৃষ্টির সময় খেতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুস্বাদু কাঁচা আমের আচার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আচার আমার খুবই পছন্দের। প্রতিবছর আমের আচার আমাদের বাসায়ও তৈরি করা হয়। আপনার টক ঝাল মিষ্টি আচার দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। চাইলে যে কেউ দেখে তৈরি করে নিতে পারবে সুন্দরভাবে। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি দেখেই তো লোভ লেগে গেল। এবারে মা আচার তৈরি করেনি। এবছর এখনো কাঁচা আমের আচার খাওয়া হয়নি। আপনি তো দেখছি খুব সহজ পদ্ধতিতে চমৎকার আচার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে তাহলে বানিয়ে নিতে পারব। একদিন চেষ্টা করে দেখতে হবে। রেসিপিটি কিন্তু বেশ ভালো হয়েছে।
আপনি তো খুব মজার টক ঝাল মিষ্টি আমের রেসিপি করেছেন। তবে কাঁচা আমের রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এখন আমের সিজন এই কারণে কম বেশি মানুষ আমের রেসিপি তৈরি করে খাওয়ার জন্য। আর আপনি মজার রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং এইরকম আমের রেসিপি দেখলে মন চায় খেতে।