ডাল পুরি বানানোর রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ডাল পুরি বানানোর রেসিপি

1000028010.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে ভালো লাগে। আসলে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। এখন চলছে বৃষ্টির মৌসুম।আর এই সময়ে মন শুধু চাই কিছু না কিছু খেতে।আসলে আমার মনে হয় বসে থাকলে ক্ষুধা বেশি লাগে। যাইহোক মেয়ে তার বাবার কাছে পুরি খাওয়ার বায়না ধরেছে।তবে তার বাবা বাইরে যাব ঠিক কিন্তু আসতে রাত দশটা বাজবে।আর দশটার সময় পুরি আনলে বাচ্চারা আর ভাত খাবে না। তাই আমি বলেছি বানিয়ে দেব।তার জন্য পুরি বানানোর চেষ্টা। আসলে নিজের হাতের জিনিস এর তুলনা হয় না। এগুলো খেতে যেমন মজা আর অনেক স্বাস্থ্যসম্মত। যদি ও সময়ের অভাবে সব সময় বানিয়ে খাওয়া হয় না। তবে মাঝে মাঝে এভাবে বানিয়ে খেলে সত্যি অনেক ভালো লাগে। অনেক মজা হয়েছিল। বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। তবে সাথে একটু টমেটো দিয়ে সস্ হলে আর ও ভালো হত।সত্যি বিকেল বেলা একেবারে জমে গিয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

1000028011.jpg
১.মুসুরির ডাল
২.কাঁচা মরিচ কুঁচি
৩.পিঁয়াজ কুঁচি
৪.রসুন কুঁচি
৫.হলুদ গুড়ো
৬.লবন
৭.তেল
৮.ময়দা

প্রস্তুত প্রণালী

1000027961.jpg

1000027963.jpg
প্রথমে আমি কিছু ডাল নিয়েছি।তারপর ভালো করে ধুয়ে রাইস কুকারের ভিতরে দিয়েছি।

1000027964.jpg

1000027966.jpg
এখন মরিচ কুঁচি, পিঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, হলুদের গুড়ো ও লবন দিয়ে দেব।

1000027968.jpg

1000027969.jpg
এখন পরিমাণ মতো পানি ও লবন দিয়ে দেব।
1000027971.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য।

1000027983.jpg
ফিরে এলাম কয়েক মিনিট পর, তারপর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব।

1000027973.jpg

1000027974.jpg
এখন দুই কাপ ময়দা নিয়েছি। তারপর সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

1000027977.jpg

1000027978.jpg
এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর এভাবে করে একটা ডো বানিয়ে নেব।

1000027980.jpg
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ত্রিশ মিনিটের জন্য।

1000027985.jpg

1000027986.jpg
ত্রিশ মিনিট পরে এসে এভাবে ডো থেকে ছোট ছোট লেজি কেটে নেব।

1000027987.jpg

1000027989.jpg
এখন এভাবে গোল করে নেব। তারপর হাত দিয়ে এভাবে বানিয়ে নেব।

1000027990.jpg

1000027991.jpg
এখন রুটির ভিতরে এভাবে পুর ভরে দেব। তারপর মুখ লাগিয়ে নেব।

1000027992.jpg

1000027994.jpg
এভাবে আমি সব গুলো পুরির মুখ লাগিয়ে নেব। তারপর এভাবে বেলে নেব।

1000027997.jpg

1000027999.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে এ ভাবে একটা একটা করে পুরি দিয়ে দেব।

1000028000.jpg

1000028002.jpg
এখন দুই পাশ ভালো করে ভেজে নেব। একই ভাবে আমি সব গুলো পুরি ভেজে নেব।

1000028010.jpg

এখন একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ডাল পুরি রেসিপি।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000028012.jpg

 last year 

খুব সুন্দর করে ডালপুরি তৈরি করলেন আপনি। আপনার তৈরি করার ডালপুরি দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। আমি নিজেও মাঝেমধ্যে এই ডালপুরি গুলো তৈরি করি। আজকে আপনার তৈরি করার ডালপুরি গুলো দেখে আবারও জিভে জল চলে আসলো। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে ডালপুর রেসিপি তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য। লোভনীয় মনে হচ্ছে আপনার ডালপুরি গুলো।

 last year 

জি আপু অনেক লোভনীয় ছিল, অনেক মজা করে সবাই খেয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

ভীষণ সুন্দর সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার। এই খাবারটি দেখলে যে কারোর জিভে জল চলে আসবে। এই ডালপুরি আমার বেশ ভালো লাগে খেতে। এমন সুন্দর সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ডালপুরি খেতে আমার খুবই ভালো লাগে। ডাল দিয়ে তৈরি করা গরম গরম করে খেতে বেশ সুস্বাদু হয়। আপনি খুবই চমৎকার ভাবে রেসিপিটা উপস্থাপন করেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লাগে যেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

বিকেলের নাস্তায় ডালপুরি খেতে আমার বেশ ভালো লাগে। আরে বাবা ঘরে তৈরি করে খেলে তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনার তৈরি করা পুরি গুলো দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বেশ লোভনীয় লাগছে। মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 last year 

ডাল পুরি দেখেই খেতে ইচ্ছে করছে। এই ধরনের খাবার গুলো খেতে অনেক ভালো লাগে। আর দারুন ভাবে আপনি এই রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খেতেও খুবই মজার হয়েছিল। অনেক লোভনীয় লাগছে দেখতে।

 last year 

জি আপু খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপু।

 last year 

যখন স্কুলে ছিলাম তখন অনেক বেশি পরিমাণে এই ডাল পুরি খাওয়া হতো। তবে এখন আর সেগুলো দেখা হয় না এবং সেগুলো খাবারও সুযোগ হয়ে ওঠে না৷ আর আজকে যেভাবে আপনি এটি তৈরি করার তা যেরকম সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এটি আপনার কাছ থেকে দেখে একেবারে লোভনীয় মনে হচ্ছে৷ এটি আপনি যেভাবে আমাদের শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷

 last year 

হা হা হা তারাতাড়ি কয়েক পিস নিয়ে খেয়ে ফেলুন, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38