আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি

1000029238.jpg

বরাবরের মত আজও আমি আপনাদের মাঝে এসেছি একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আসলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রেসিপি করে থাকি কিন্তু সব সময় আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করি।আসলে ইলিশ আমাদের জাতীয় মাছ।আসলে জাতীয় মাছ হলে কি হবে। দেশের দরিদ্র মানুষের পক্ষে ইলিশ মাছ খাওয়া সম্ভব নয়।আসলে যেহারে দাম তাতে দরিদ্র কেন সাধারণ মানুষের পক্ষে ইলিশ খাওয়া ও কঠিন। তবে আমরা সব সময় সময় ইলিশ খেতে পারি না।কিন্তু মাঝে মাঝে একটু খায় আরকি।যদিও মাছ গুলো তেমন বড় ছিল না আবার একেবারে ছোট ও ছিল না। তবে মাছ গুলো খেতে অনেক মজার ছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট ।

প্রয়োজনীয় উপকরণ

1000029298.jpg
উপকরণ
১.ইলিশ মাছ
২.আদাবাটা ও রসুনবাটা
৩.পিঁয়াজ কুঁচি
৪.হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো ও জিরার গুঁড়ো
৫.আলু ও বেগুন
৬.লবন
৭.তেল

প্রস্তুত প্রণালী

1000029228.jpg

1000029219.jpg

প্রথমে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপর তরকারি গুলো কেটে ধুয়ে নিয়েছি।

1000029213.jpg

1000029215.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000029220.jpg

1000029221.jpg
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে একটু আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর তরকারি গুলো দিয়ে কষিয়ে নেব।

1000029223.jpg

1000029224.jpg
এখন মসলা গুলো দিয়ে একটু কষিয়ে নেব। তার পর সিদ্ধের জন্য একটু পানি দিয়ে দেব।

1000029230.jpg

1000022210.jpg
পানি দিয়ে কিছু সময় রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000029232.jpg

1000029236.jpg
পানি ফুটে আসলে মাছ গুলো দিয়ে দেব। তারপর আর ও কিছু সময় রান্না করে নেব। এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

1000029238.jpg

এখন একটা প্লেটে তুলে পরিবেশন করব। সত্যি অনেক মজা হয়েছিল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 10 months ago 

ঠিকই বলেছেন আপু ইলিশ মাছ কেনা মধ্যবিত্তদের নাগালের বাহিরে। তবে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপিটি আমার খুবই পছন্দের। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। খ

 10 months ago 

চলে আসুন আপু, বেশ মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

1000029300.jpg

 10 months ago 

ঠিক আপু ইলিশ জাতীয় মাছ হলেও সাধারন মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় সব সময়। তবে বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে বেশ মজা লাগে। তবে প্রথমে মাছ কষিয়ে রান্না করলে আরও বেশি মজা হতো। ধন্যবাদ আপু মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 10 months ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 months ago 

বাহ আপু আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।ইলিশ মাছ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে আপনার রান্না করা ইলিশ মাছের ঝোল রেসিপি দেখে লোভ লেগে গেলো।রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 10 months ago 

আলু এবং বেগুন দিয়ে যেকোনো মাছ রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মাছের বেগুন এবং আলু গুলি বেশি ভালো লাগে। তবে আপনার রেসিপিটাও আমার কাছে মনে হচ্ছে খেতে খুবই স্বাদের হয়েছিল। এরকম লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

জি আপু অনেক স্বাদের ছিল, ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 10 months ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

এটা ঠিক বলেছেন যে হারে ইলিশ মাছের দাম বেশি সাধারণ মানুষ খেতে কঠিন হয়ে গেল। তবে ইলিশ মাছের মধ্যে কাটা বেশি খেতে মজা বেশি। আজকে আপনি আলু এবং বেগুন দিয়ে মজার ইলিশ মাছের ঝোল রেসিপি করেছেন। এবং রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 63513.32
ETH 1708.30
USDT 1.00
SBD 0.42