রুই মাছের ডিম ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

রুই মাছের ডিম ভুনা রেসিপি

1000022957.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। আমরা প্রতি নিয়ত বিভিন্ন ধরনের রান্না করে থাকি। তবে সব সময় রেসিপি করা হয় না। আসলে রেসিপি করতে একটু সময়ের প্রয়োজন। সব সময় হাতে তেমন সময় থাকে না তারজন্য অনেক সময় চাইলেও রেসিপি করতে পারি না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি রেসিপি শেয়ার করি। সেই চেষ্টা থেকে আজও এসেছি একটা রেসিপি নিয়ে। আসলে রুই মাছের ডিম ভুনা অনেক ভালো লাগে। তবে মাছের চেয়ে ডিম বেশি হয়েছিল।আসলে রুই মাছের ডিম হলে মাছ তেমন হয় না। যাইহোক বাচ্চারা মাছ খায় না তবে ডিম অনেক মজা করে খেয়েছিল।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000022956.jpg
উপকরণ
১.মাছের ডিম
২.পিঁয়াজ কুঁচি
৩.আদাবাটা ও রসুনবাটা
৪.হলুদের গুঁড়ো
৫.মরিচের গুঁড়ো
৬.ধনের গুঁড়ো
৭.জিরার গুঁড়ো
৮.লবন
৯.তেল
১০.কাঁচামরিচ ফালি

1000000390.png

1000022602.jpg

1000022714.jpg

প্রথমে আমি মাছের ডিম গুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পিঁয়াজ ও মরিচ কেটে নিয়েছি।

1000022715.jpg

1000022716.jpg

এখন আমি একটা কড়াই নিয়েছি। তারপর পরিমাণ তেল দিয়ে দিয়েছি।তেল গরম হয়ে আসলে পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000022717.jpg

1000022718.jpg

পিঁয়াজ একটু নেড়েচেড়ে কাঁচামরিচ ফালি দিয়ে দেব। তারপর আর একটু নেড়ে চেড়ে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।
1000022719.jpg

1000022720.jpg

আদা ও রসুন একটু নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব। তারপর বেশ কিছু সময় কষিয়ে নেব। ভালো করে কষাণো হয়ে গেল ডিম গুলো দিয়ে দেব।

1000022721.jpg

1000022722.jpg
ডিম গুলো দিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000022723.jpg

1000022724.jpg

1000022957.jpg

তারপর একটি জিরার গুঁড়ো দিয়ে দেব। এখন আরো কিছু সময় নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপর একটা বাটিতে তুলে পরিবেশন করবো।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রুই মাছের ডিম ভুনা রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

আমি এমনই একজন মানুষ যে কোন মাছের কোন ডিম সেটা চিনতে পারিনা। আপনি বললেন বলে জানতে পারলাম এটা রুই মাছের ডিম। তবে না চিনলেও মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি। আপনার এই রেসিপিটা দেখে অত্যন্ত লোভ হচ্ছে। এইভাবে মাছের ডিম রান্না করে কখনো খাওয়া হয়নি। বর্ষাকালে যখন বাজারে মাছের ডিম পাওয়া যাবে তখন নিশ্চয়ই রান্না করব।

 last year 

আপনি ডিম খেতে পছন্দ করেন যেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 last year 

1000022959.jpg

1000022958.jpg

 last year 

ঠিক বলেছেন পোষ্টের ভিন্ন আনার জন্য প্রতি সপ্তাহে একটা করে হলেও রেসিপি পোস্ট করা উচিত। বিভিন্ন ধরনের মাছের ডিম খেয়েছি কিন্তু রুই মাছের ডিম কখনো খাওয়া হয়নি ।আপনি অনেক মজাদার ভাবে রুই মাছের ডিম রান্না করছেন দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে ধন্যবাদ।

 last year 

আপু একদিন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে,ধন্যবাদ আপু পোস্টটি পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রুই মাছের ডিম ভুনা রেসিপি শেয়ার করেছেন। সত্যি বলতে আপু আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। এবং আপনি আপনার রেসিপি গুলো পর্যায়ক্রমে আমাদের মাঝে শেয়ার করেন। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আমার রেসিপি আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 last year 

স্বাস্থ্যকর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন আজ। সেই সাথে পুষ্টিকর ও বটে। রুই মাছের ডিমের ভুনা রেসিপি তৈরি করেছেন। ফাইনাল আউটপুট দেখেই তো মন চাচ্ছে একটু খেয়ে দেখি। সত্যি আপনার আজকের রেসিপিটি অনেক বেশি লোভনীয় হয়েছে। আশা করি আগামীতে এরকম ইউনিক এবং লোভনীয় রেসিপিগুলি আমাদের সাথে আরো শেয়ার করবেন।

 last year 

জি আপু অবশ্যই এমন রেসিপি শেয়ার করবো, ধন্যবাদ আপু।

 last year 

রুই মাছের ডিমের ভুনা অনেকদিন আগে খেয়েছিলাম আপু। আপনার রেসিপিটি দেখে দেখে মনে পড়ে গেল। আমি যখন হোস্টেলে থাকতাম তখন মাঝে মাঝে আমাদের মেনুতে মাছের ডিমের ভুনা করা হতো। রেসিপিটি বেশ ভালো লাগে। আমার অনেক পছন্দের ছিল। আমাদের বাড়িতে এরকম ভুনা রেসিপি কখনো তৈরি করা হয় না। বেশিরভাগ সময় মাছের ডিমের ঝোল রেসিপি খাওয়া হয়। আপনার রেসিপিটি বেশ ভালো লেগেছে আপু । রেসিপিটি তৈরি করা ধাপগুলো শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।

 last year 

মাঝে মাঝে ভুনা করে খাবেন অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু, দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।রুই মাছের ডিমের ভুনা আমি অনেক খেয়েছিলাম, তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অসাধারণ স্বাদ হবে। স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপি শেয়ার করেন, যা অনুসরণ করাও সহজ হয়।ধন্যবাদ আপু, এমন মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সাবলিল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

রুই মাছের ডিম এরকম ভাবে ভুনা করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আপনি তো আজকে আমার খুবই পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই দুপুর বেলায় আপনার তৈরি করা মজাদার রেসিপিটা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম ভুনা রেসিপি ভালোই জমিয়ে খাওয়া যায়।

 last year 

ঠিক বলেছেন আপু গরম ভাতের সাথে এরকম রেসিপি অনেক মজা লাগে, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41