কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি
আসসালামু আলাইকুম
কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি
| উপকরণ | পরিমাণ মতো |
|---|---|
| টেংরা মাছ | ৮টি |
| কাঁঠালের বিচি | পরিমাণ মতো |
| পিঁয়াজ কুঁচি | ১ কাপ |
| হলুদ গুঁড়ো | ২চামচ |
| ধনের গুঁড়ো | ১ চামচ |
| আদাও রসুনবাটা | ১ চামচ করে |
| তেল | পরিমাণ মতো |
| লবন | স্বাদমতো |
| মরিচের গুঁড়ো | দের চামচ |
প্রথমে আমি কয়েকটি কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাছ গুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর কিছু পিঁয়াজ কুঁচি করে কেটে নিয়েছি।
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।
পিঁয়াজ কুঁচি দিয়ে একটু নেড়েচেড়ে কাঁঠালের বিচি গুলো দিয়ে দেব। তারপর কিছু আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।
এখন সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব। মাছ গুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব।
মাছ গুলো কষিয়ে সিদ্ধের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এখন জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর আর ও কিছু সময় রান্না করে নেব। এভাবেই হয়ে আসলে নামিয়ে নেব।
তারপর গরম গরম পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।


আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি। আপনার তৈরি করার রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন। বেশ দারুন হয়েছে আপু।
https://x.com/MimiRimi1683671/status/1926589750586097911?t=IOXVB-2ZswJJgOA7UOUOhQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1926591110727516554?t=sw70UqswC2kn6uGa8gOTYw&s=19
কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর টেংরা মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে টেংরা মাছ খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ডিমওয়ালা টেংরা মাছ খেতে খুব ভালো লাগে। আমি সব সময় টেংরা মাছের ঝোল খেতে একটু বেশি পছন্দ করি। আজকে আপনাদের রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
কাঁঠালের বীজ দিয়ে অনেক সুন্দর করে টেংরা মাছ আপনি রান্না করেছেন। দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর সুস্বাদু হয়েছে খেতে। কাঁঠালের বীজ দিয়ে যে কোন জিনিস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কাঁঠালের বিচি এবং টেংরা মাছ দুটোই আমার ভীষণ পছন্দের। আপনার রেসিপিটি একেবারে লোভনীয় হয়েছে আপু। সেই সাথে রেসিপির প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। এক কথায় আপনার রেসিপিটি দুর্দান্ত হয়েছে।
কাঁঠালের বিচি দিয়ে টেংরা মাছের রেসিপি শেয়ার করেছেন।অনেক দিন ধরে কাঁঠালের বিচি আর টেংরা মাছের কম্বিনেশন খাইনি! আপনার রেসিপিটি দেখে জিভে পানি চলে এসেছে।কাঁঠালের বিচি ভালো করে সিদ্ধ করে নিলে নরম হয় এবং স্বাদও বেশি আসে।এই কম্বিনেশনটা আগে কখনো চিন্তাই করিনি! আপনার পোস্টের জন্য ধন্যবাদ—নতুন একটা রেসিপি শিখলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার রেসিপিতে প্রথম এ বছর কাঁঠালের বিচি দিয়ে রেসিপি তৈরি করা দেখলাম। কাঁঠালের বিচি দিয়ে ভর্তা থেকে শুরু করে যেকোনো ধরনের রান্না করলে খেতে দারুন লাগে। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করার চমৎকার রেসিপি শেয়ার করে নিয়েছেন। বেশ ভালো লাগলো রেসিপিটি। তবে বিচির কথা শুনে আমার এখন কাঁঠালের বিচি ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। দেখি কয়েকদিনের মধ্যেই বাড়ি থেকে নিয়ে এসে খাবো।চমৎকার রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।