রেসিপিঃ আলু ও টমেটো দিয়ে রুই মাছ রান্না

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20250119_172014_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার ,১৯ জানুয়ারি ২০২৫

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও এক নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালীন সবজির রেসিপিগুলো আমার কাছে একটু বেশি পরিমাণে ভালো লাগে। বিশেষ করে শীতকালীন সবজিগুলোর মধ্যে ফুলকপি এবং টমেটো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে একটা টমেটো রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। রুই মাছ এর সাথে টমেটো রান্না করলে সেটা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
নতুন আলু
টমেটো
রুই মাছ
তেল
পেঁয়াজ
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
জিরা ও ধনিয়া বাটা

IMG_20250119_191844-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20250119_163028~2.jpg

প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমান মত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিলাম।

ধাপ-২

IMG_20250119_163109~2.jpg

IMG_20250119_163158~2.jpg

এরপর কেটে রাখা আলু কুচি গুলো দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৩

IMG_20250119_163357~2.jpg

IMG_20250119_163715~2.jpg

IMG_20250119_164338~2.jpg

এরপর দিয়ে দিলাম ধনিয়া,জিরা ও পেঁয়াজ বাটা। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20250119_164540~2.jpg

IMG_20250119_164614~2.jpg

পানি কিছুটা ফুটে উঠলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি গুলো দিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20250119_170117~2.jpg

IMG_20250119_191738-COLLAGE.jpg

টমেটো হালকা সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা রুই মাছ গুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলাম।

ধাপ-৬

IMG_20250119_172006_HDR~2.jpg

IMG_20250119_171934~2.jpg

IMG_20250119_171929~2.jpg

আমার তৈরি করা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোষ্টের মধ্যে দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আলু ও টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছেন অনেক মজার রেসিপি। আসলে শীতের সময় টমেটো দিয়ে তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

টমেটো দিয়ে রুই মাছ রান্না করলে খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

যে কোন ধরনের মাছের রেসিপির মধ্যে টমেটো ব্যবহার করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু ও টমেটো দিয়ে রুই মাছ রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

রুই মাছের রেসিপি সব সময় অনেক বেশি সুস্বাদু হয় ‌

 2 years ago 

Screenshot_2025-01-19-22-38-32-81_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2025-01-19-22-36-38-83_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

বাহ্ ভাইয়া আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু ও টমেটো দিয়ে রুই মাছ রান্না রেসিপি তৈরি করেছেন।টমেটো আমার বেশ পছন্দ একটি সবজি ।টমেটো দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে বেশ মজাদার হয়। ধাপে ধাপে সুন্দর ভাবে রেসিপি উপস্থাপনা করেছেন দেখে ভালো লাগলো।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

শীতকালীন সবজির মধ্যে টমেটো আমার অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আলু এবং টমেটো দিয়ে রুই মাছের মজার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। এই রেসিপিটা আমার খেতে বেশ ভালো লাগে। শীতকালে যেকোনো রেসিপিতে টমেটো দিলে খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন আপু রেসিপিটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

আজকে আপনি অনেক লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা লোভনীয় রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই জাতীয় মাছের রেসিপিগুলো আমি সবসময় পছন্দ করি।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এই জাতীয় মাছের রেসিপি সব সময় অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

আসলে আমরা সবাই রেসিপিগুলো খেয়েছি। কিন্তু অনেক সময় এত রেসিপির মাঝে এ রেসিপিগুলোর কথা মনে থাকে না। তাই এখানে কারো রেসিপিল পোষ্টের মাধ্যমে দেখে সেভাবে রান্না করে খেতে ইচ্ছে করে। আপনার রেসিপিটা দেখতে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। এ তরকারি গুলো দিয়ে গরম ভাতের সাথে কাঁচা মরিচ নিয়ে খেতে অনেক ভালো লাগে।

 2 years ago 

আগে থেকে বলতেন আপু তাহলে আপনাকে ও দাওয়াত দিয়ে দিতাম।

 2 years ago 

আলু ও টমেটো দিয়ে রুই মাছের অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন। রুই মাছ খেতে আমি অনেক পছন্দ করি। নতুন আলু ও টমেটো রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। রেসিপি তৈরি পদ্ধতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

রুই মাছ খেতে আমারও অনেক বেশি ভালো লাগে।

 2 years ago 

রুই মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি আলু এবং টমেটো দিয়ে রুই মাছের রেসিপি করেছেন। তবে রেসিপির মধ্যে টমেটো দিলে খেতে অনেক মজা লাগে। আর আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু আছে। শুরু থেকে শেষ পর্যন্ত মজার রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আলু দিয়ে রান্না করলে যে কোন রেসিপি অনেক বেশি সুস্বাদু হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37