মাছের স্বাদে ঝিঙ্গা ও আলু রান্না

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250412_185229~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার, ৯ মে ২০২৫

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে আর এজন্যই আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে অন্তত একটি করে রেসিপি পোস্ট শেয়ার করে থাকি। প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সপ্তাহেতে ও আমি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করার জন্য হাজির হলাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ঝিঙ্গা
আলু
পেঁয়াজ কুচি
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
তেল
লবণ
জিরা ও ধনিয়া বাটা
তেলাপিয়া ও শিং মাছ

IMG-20250509-WA0017.jpg

ধাপ-১

IMG-20250509-WA0011.jpg

IMG-20250509-WA0012.jpg

IMG-20250509-WA0013.jpg

প্রথমে আমি তেলাপিয়া ও শিং মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর মাছগুলো হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া এবং তার সাথে সামান্য লবন মাখিয়ে নিলাম।

ধাপ-২

IMG-20250509-WA0010.jpg

IMG-20250509-WA0014.jpg

IMG-20250509-WA0015.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিলাম।

ধাপ-৩

IMG-20250509-WA0016.jpg

এরপর আবারো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG-20250509-WA0020.jpg

IMG-20250509-WA0021.jpg

পেঁয়াজ কুচি গুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙ্গা ও আলু কুচি গুলো। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৫

IMG-20250509-WA0025.jpg

IMG-20250509-WA0023.jpg

তারপর দিয়ে দিলাম জিরা ও ধনিয়া বাটা। তার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য।

ধাপ-৬

IMG_20250509_203430-COLLAGE.jpg

কষানো পানি শুকিয়ে গেলে ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো।

ধাপ-৭

IMG_20250412_185229~2.jpg

IMG_20250412_185219~2.jpg

IMG_20250412_185229_1~2.jpg

IMG_20250412_185231~2.jpg

তারপর আবারো কিছুক্ষণ রান্না করে তৈরি করে ফেললাম লাল তেলাপিয়া ও শিং মাছ দিয়ে ঝিঙ্গা এবং আলু রান্নার রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মাছের স্বাদে ঝিঙ্গা ও আলু দিয়ে মজাদার রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটা দেখেই জিভে পানি চলে এসেছে! ঝিঙ্গা ও আলু দিয়ে মাছের স্বাদ আনার আইডিয়া সত্যিই অনন্য।রেসিপিটা বেশ ইন্টারেস্টিং লাগল।ঝিঙ্গা-আলুর কম্বিনেশন দেখে বাচ্চাদের জন্য আমার মায়ের হাতে তৈরি এই ধরনের পদ মনে পড়ে গেল। আপনার রেসিপিতে নিশ্চয়ই একই রকম নস্টালজিক ফ্লেভার আছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

Screenshot_2025-05-09-21-41-40-78_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-05-09-21-39-57-37_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 last year 

ঝিঙ্গা সবজিটি আমার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। বড় মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করার রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

মাছ ভুনা কিংবা ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। আজ আপনি শিং মাছ তেলাপিয়া মাছ দিয়ে সবজির সমন্বয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। ঝিঙে কিংবা আলু দুটোই আমার পছন্দের সবজি। এ দুটো এমনিও যদি রান্না করা হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। তবে আজ আপনি মাছ দিয়ে রান্না করেছেন দেখে ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37