রেসিপিঃ ভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে চপ তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240919_180658~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,২৭ সেপ্টেম্বর ২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আজকে শুক্রবার ছুটির দিন ছিল তাই চিন্তা করেছিলাম একটা ভিন্ন ধরনের রেসিপি তৈরি করব যেটা খেতে অনেক পুষ্টি সমৃদ্ধ হবে। পরে অনেক চিন্তা করার পরে চাল কুমড়োর পাতা ব্যবহার করে চপ তৈরি করলাম। আর সেই চপ তৈরি করার পদ্ধতি আমি এখন আপনাদের মাঝে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
চাল কুমড়োর পাতা
ময়দা
পেঁয়াজ কুচি
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
জিরা ও ধনিয়া গুড়া
লবণ
তেল
পানি

IMG_20240919_173130~2.jpg

ধাপ-১

IMG_20240919_174445~2.jpg

প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া , হলুদ গুঁড়া, জিরা ও ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে।

ধাপ-২

IMG_20240927_202629-COLLAGE.jpg

IMG_20240919_175308~3.jpg

এরপর অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণ খুব বেশি পাতলা করবেন না আমার খুব ঘন করলেও হবে না। পাতার গায়ে যেন লেগে থাকে এমন ভাবে মিশ্রণ তৈরি করবেন।

ধাপ-৩

IMG_20240919_175312~2.jpg

IMG_20240919_175318~2.jpg

IMG_20240919_175333~2.jpg

এরপর একটি করে পাতা মিশ্রণ টার মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে দু-একটা ভাজ দিয়ে নিব। তারপর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিব।

ধাপ-৪

IMG_20240919_175418~2.jpg

IMG_20240927_202740-COLLAGE.jpg

একটু বেশি করে তেল দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে উল্টিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে।

ধাপ-৫

IMG_20240919_180140~2.jpg

IMG_20240919_180655~2.jpg

IMG_20240919_180144~2.jpg

চপ তৈরি করার ক্ষেত্রে আমার এই ভিন্ন ধরনের পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrgV2ZNRxyTnwxKFwfuYJnvfZZM1ZFPM7UwRehzPs1wDPq7JRfaecM2cViBMqYtdDU6vybwAM.gif

3V3rr4S3jU4ADywkbkiaKTqbR1ccQYGMxi8iyviRfBhNpGD1hqmhtKXg1w5VNKzqhpagm6MEdtmAYVQ1TrXDgfJFR5bwiGdqAXAiWMbnBX...sbnwvvMiNWRT1r9LRRRYabwKn7gMjyaRMTKss1i3qt6wK1AaunZSDKTfmvLKHRBoqzKi7nX8CoE3YsFZZc4aPYGTHrEpm2N2UUBXeRYL27YVhMrDXrDNqzTzP.webp

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে চাল কুমড়া পাতার চপ তৈরি করেছেন। দেখে দারুণ এবং ইউনিক মনে হলো। আমরা আগে চাল কুমড়ো ফুল দিয়ে ডিম ভাজতাম। পিঠা বানাতাম। তবে পাতা দিয়ে এভাবে কখনো কোন কিছুই করা হয়ে ওঠেনি।

 2 years ago 

আসলে ভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো তৈরি করি।

 2 years ago 

ভাইয়া দারুন ভাবে চপ বানিয়েছেন দেখছি। আসলে ভাইয়া এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। আমি এই ধরনের চপ গুলো খেয়েছি। তবে বাজারে যে চপ বিক্রি করে তার থেকেও এই চপগুলো খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। কেননা এগুলো সবজির পাতার সাথে ময়দা মিশিয়ে তৈরি করা হয়। ধন্যবাদ ভাইয়া এতো লোভনীয় চপের রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন বাজার থেকে কিনে খাবার থেকে বাড়িতে তৈরি করে কিনে খাওয়াই ভালো।

 2 years ago 

আসলে আমি ভিন্নতা খুজে পেয়েছি আপনার এই রেসিপির মধ্যে। অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার চমৎকার এই রেসিপি দেখতে পেরে।

 2 years ago 

চেষ্টা করলাম ভিন্নতা নিয়ে এসে আপনাদের মাঝে সেটাকে শেয়ার করতে।

 2 years ago 

কুমড়ো পাতার চপ অসাধারণ হয়েছে। এই ধরনের খাবারগুলো গরম গরম খেতে ভালো লাগে। এছাড়া এই খাবারগুলো বৃষ্টির দিনে খেতে আরো বেশি ভালো লাগে। দারুন হয়েছে আপনার রেসিপি। চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

চেষ্টা করলাম চাল কুমড়োর পাতা দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।

 2 years ago 

ভাইয়া আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। চাল কুমড়ার পাতা দিয়ে এভাবে কখনও চপ বানিয়ে খাওয়া হয়নি। আপনার এই চপ দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

পোষ্টের মাধ্যমে আপনি নতুন ধরনের একটা জিনিস শিখতে পেরেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

চাল কুমড়ার পাতা দিয়ে এর আগে আমি কখনো চপ খাইনি। আজ আপনি আপনার পোস্টে সর্বপ্রথম এই ধরনের চপ দেখতে পেলাম। যদিও এই চপ তৈরি করতে তেমন একটা বেশি কষ্ট হয় না। কিন্তু নতুন ধরনের এই রেসিপি তৈরির প্রতিটা ধাপ আপনি খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করে দেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এমনটা আমিও এর আগে খেয়েছিলাম না তাইতো নতুনভাবে চেষ্টা করে দেখলাম।

 2 years ago 

খুব লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে। আসলে এই জাতীয় রেসিপিগুলো আমি খুবই পছন্দ করে থাকি। এত সুন্দর সব চপ তৈরি করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এটা খেতে অনেক লোভনীয় ছিল।

 2 years ago 

চপ এতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি কুমড়োর পাতা দিয়ে খুব মজার চপ এর রেসিপি করেছেন। তবে চপ সকাল বিকাল যে কোন সময় খেতে বেশ মজাই লাগে। মজার চপ এর রেসিপি করে আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ।তাই আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সকাল বিকালে নাস্তা তে এমন জিনিস পেলে আসলেই অনেক ভালো লাগে।

 2 years ago 

চাল কুমড়োর পাতা দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। এই ধরনের খাবার গুলো আমার বেশ ভালো লাগে। আর আপনি খুব সুন্দর করে মজার একটি রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো।

 2 years ago 

ব্যক্তিগতভাবে তেলে ভাজা এই ধরনের জিনিসগুলো আমারও খেতে অনেক বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38