রেসিপি-ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি🍲|[১০% লাজুক খ্যাঁকের জন্য]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে আমি অনেক পছন্দ করি। তাই মাঝে মাঝেই তৈরি করার চেষ্টা করি। তেমনি আজকে এই মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি:
ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে যখন ছোট মাছ খেতে ইচ্ছে করে তখন আমি ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরি করি। গরম ভাতের সাথে ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এছাড়া ছোট মাছ খাওয়া আমাদের জন্য অনেক উপকারী। শরীরের পুষ্টি ঘাটতি পূরণের জন্য ছোট মাছ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে যদি ছোট মাছ খাওয়া হয় তাহলে চোখ ভালো থাকে। এছাড়া অন্যান্য পুষ্টি ঘাটতি পূরণ হয়। শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণ হওয়ার জন্য মাঝে মাঝেই ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আর যদি হয় ঝাল ঝাল ছোট মাছের চচ্চড়ি তাহলে খেতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরির পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরব। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই মজার রেসিপি তৈরি করি এবং আমার এই রেসিপি তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করি।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| ছোট মাছ | ৩০০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ৪ চামচ |
| রসুন বাটা | ১/২ চামচ |
| জিরা বাটা | ১/২ চামচ |
| হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| ধনিয়া গুঁড়া | ১/২ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| কাঁচামরিচ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | ৩ চামচ |
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরির ধাপসমূহ:
🍲ধাপ-১🍲
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরির জন্য প্রথমে ছোট মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে নিয়েছি।
🍲ধাপ-২🍲
এবার ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরির জন্য প্রয়োজনীয় পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়েছি। যাতে খেতে ভালো লাগে।
🍲ধাপ-৩🍲
এবার একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে আরো বেশি ভালো লাগে। তাই বেশি করে কাঁচামরিচ দিয়েছি।
🍲ধাপ-৪🍲
পরিমাণ অনুযায়ী জিরা বাটা ও রসুন বাটা দিয়েছি এবং ধনিয়া গুঁড়া দিয়েছি। সবকিছু দেওয়া হয়ে গেলে পরিমাণ অনুযায়ী লবন দিয়েছি। এবার পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি।
🍲ধাপ-৫🍲
এই রেসিপি তৈরির জন্য সবগুলো উপকরণ পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং মসলাগুলো মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
🍲ধাপ-৬🍲
এবার ছোট মাছের ঝাল চচ্চড়ি করার জন্য পরিমাণ অনুযায়ী পানি দিয়েছি। এবার মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি।
🍲ধাপ-৭🍲
এভাবে কিছুক্ষণ রান্না করেছি এবং কিছুক্ষণ পরপর চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। এভাবেই আরো কিছুক্ষণ সময় রান্না করার পর ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরি হয়েছে।
🍲উপস্থাপনা:🍲
ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে আমার দারুন লেগেছে। ছোট মাছ খেতে এমনিতেই আমি অনেক পছন্দ করি আর যদি ঝাল চচ্চড়ি করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় এই ধরনের রেসিপি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি। তাই মাঝে মাঝে আমিও এই রেসিপি তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আশা করছি আমার রেসিপি সকলে ভালো লেগেছে।
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই খেতে ইচ্ছে করছে। ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি মাছ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো। এই মাছ খাওয়া সত্যি অনেক উপকারী। আপু অবশ্যই বাসায় এই রেসিপি তৈরি করে খাবেন। ধন্যবাদ আপনাকে।
পেঁয়াজ দিয়ে এভাবে ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে আমি খুবই পছন্দ করি। আজকে আপনার তৈরি ছোট মাছের চচ্চড়ি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এর পাশাপাশি আপনি খুবই সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর ভাবে ছোট মাছের চচ্চড়ি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
পেঁয়াজ দিয়ে এভাবে ছোট মাছে চচ্চড়ি করলে সত্যি অনেক ভালো লাগে খেতে। এই রেসিপি আমার খুবই পছন্দের। আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। তাছাড়া ছোট মাছ চোখের জ্যোতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং এই মাছে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত পুষ্টিকর ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া ছোট মাছের চচ্চড়ি খেতে যেমন মজা লাগে তেমনি চোখের জ্যোতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাঝে মাঝে সবারই উচিত ছোট মাছ খাওয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
ওয়াও অসাধারণ ভাবে আপনি আজকে আমাদের মাঝে ছোট্ট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। ছোট মাছ খেলে আমাদের চোখের জ্যোতি বাড়বে। কিন্তু আমি ছোট মাছ খুব একটা পছন্দ করি না কেননা এই মাছ খেতে হলে আমার অনেক দেরি হয় ভাত খেতে। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। চোখের জ্যোতি বাড়াতে মাঝে মাঝে ছোট মাছ খাওয়া খুবই দরকারি। আপনার মতামত পড়ে অনেক ভালো লেগেছে।
আপনার রেসিপিটি দেখে অনেক মজাদার ও টেস্টি মনে হচ্ছে। ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপি আমার অনেক প্রিয়। রেসিপির কালার টা অনেক সুন্দর আসছে এবং দেখে অনেক লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য
এই রেসিপি খেতে অনেক মজার হয়েছিল আপু। তাই দেখতে অনেক লোভনীয় লাগছে। এভাবে মাঝে মাঝে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আপু। ধন্যবাদ আপনাকে।
ছোট মাছের জল চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে আপনার অনেক সুস্বাদু করে এই খাবারটি খেয়েছেন। ধাপে ধাপে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। উপস্থাপনা টি ছিল বেশ চমৎকার। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ছোট মাছের ঝাল চচ্চড়ি খেতে সত্যি অনেক মজার হয়। এই খাবারটি আমিও খুব পছন্দ করি। তাইতো এই রেসিপি তুলে ধরেছি আপনাদের মাঝে। আপু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছোট মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটি দারুন হয়েছে ছোট মাছ খেতে আমার অনেক ভালো লাগে। ছোট মাছের রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আমাদের প্রত্যেকের উচিত মাঝে মাঝে ছোট মাছ খাওয়া।
ছোট মাছের চচ্চড়ি খেতে সত্যি অনেক ভালো লাগে। আর ছোট মাছের প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপু আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ছোট মাছের খুবই সুস্বাদু ঝাল চচ্চড়ির রেসিপি প্রস্তুত করেছেন ছোট মাছ খেতে আমারও খুব ভালো লাগে। তবে কাটা এবং পরিস্কার করার ঝামেলায় অনেক দিনই খাওয়া হয় না।। আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখে খুবই লোভ হচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।।
ভাইয়া আমি চেষ্টা করেছি ছোট মাছের এই লোভনীয় রেসিপি তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ছোট মাছ পরিষ্কার করা সত্যিই অনেক ঝামেলার ব্যাপার। তবে কি আর করার মাঝে মাঝে করতেই হয়।
ছোট মাছ গুলা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু পরিষ্কার করার ভয়তে ছোট মাছ আর খাওয়া হয় না এখন