রেসিপি পোস্ট || 🍲মটরশুঁটি দিয়ে দেশী শিং মাছের ভুনা রেসিপি তৈরি🍲

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক মটরশুঁটি দিয়ে দেশী শিং মাছের ভুনা রেসিপি তৈরি করেছিলাম। আসলে দেশী শিং মাছ আমার খুব পছন্দ। যদিও দেশী শিং মাছ এখন খুব কম পাওয়া যায়। কয়েকদিন আগে ৭০০ টাকা দিয়ে ১ কেজি দেশী শিং মাছ কিনেছিলাম। শিং মাছ গুলোর স্বাদ ছিলো এককথায় দুর্দান্ত। তাছাড়া সাথে মটরশুঁটি দিয়েছিলাম বলে রেসিপির স্বাদ অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



মটরশুঁটি দিয়ে দেশী শিং মাছের ভুনা রেসিপি তৈরি

IMG-20250217-WA0012.jpg



প্রয়োজনীয় উপকরণ


উপকরণপরিমাণ
শিং মাছ২টা
মটরশুঁটি১০০ গ্রাম
টমেটো২টা
পেঁয়াজ৪/৫টা
কাঁচামরিচ৮/৯টা
ধনিয়া পাতাপরিমাণ মতো
হলুদের গুঁড়াপরিমাণ মতো
মরিচের গুঁড়াপরিমাণ মতো
জিরার গুঁড়াপরিমাণ মতো
আদা রসুন পেস্টপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
সয়াবিন তেলপরিমাণ মতো

GridArt_20250217_202529151.jpg

প্রধান উপকরণ



প্রস্তুত প্রণালী নিম্নরূপ :


🍲প্রথম ধাপ🍲


IMG-20250217-WA0003.jpg

প্রথমে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রাখা, শিং মাছের টুকরা গুলো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি।



🍲দ্বিতীয় ধাপ🍲


IMG-20250217-WA0004.jpg

শিং মাছের টুকরা গুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম। তেল একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা বাদামি কালার হওয়ার পর পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া,আদা রসুন পেস্ট,জিরা গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম।



🍲তৃতীয় ধাপ🍲


IMG-20250217-WA0005.jpg

মসলা গুলো ভালোভাবে কষিয়ে, মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়ে নিলাম।



🍲চতুর্থ ধাপ🍲


IMG-20250217-WA0006.jpg

তারপর কেটে রাখা টমেটো এবং কাঁচা মরিচ গুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম।



🍲পঞ্চম ধাপ🍲


IMG-20250217-WA0007.jpg

এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবো পানিতে বলক আসা পর্যন্ত।



🍲ষষ্ঠ ধাপ🍲


IMG-20250217-WA0008.jpg

একটু পর ঢাকনা খুলে দেখলাম পানিতে বলক চলে এসেছে। তারপর ভেজে রাখা শিং মাছের টুকরা গুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ৫ মিনিট ঢেকে রাখবো।



🍲সপ্তম ধাপ🍲


IMG-20250217-WA0009.jpg

৫ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোল অনেকটা শুঁকিয়ে গিয়েছে। তারপর ধনিয়াপাতা দিয়ে আরও ২ মিনিট ঢেকে রাখবো।



🍲অষ্টম ধাপ🍲


IMG-20250217-WA0010.jpg

২ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম রান্না হয়ে গিয়েছে। তারপর চুলা বন্ধ করে দিলাম।



🍲পরিবেশন🍲


IMG-20250217-WA0012.jpg

তারপর একটি বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করলাম। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লেগেছিল।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিরেসিপি
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S9 Plus
তারিখ১৭.২.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

মটরশুঁটি দিয়ে দেশী শিং মাছের ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। শিং মাছ আমার অনেক বেশি পছন্দের। বর্তমান সময়ের দেশি শিং সব জায়গায় পাওয়া যায় না। সঙ্গে বডবডি দিয়ে খুব সুন্দর ভাবে গুছিয়ে রেসিপি তৈরি করলেন আপনি। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আসলেই দেশী শিং মাছ এখন সবসময় পাওয়া যায় না। রেসিপিটা দেখে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250217_120128145.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

মটরশুঁটি ও টমেটো দিয়ে দেশী শিং মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া।শিং মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তরকারির কালারটি অনেক সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে খুবই মজা হয়েছিল। মজাদার এই রেসিপি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। এতো চমৎকার মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

বাহ্ ভাইয়া রেসিপিটি দেখে তো লোভ লেগে গেল। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। মটরশুটি দিয়ে রান্না করা শিং মাছের ভুনা রেসিপি দেখতে চমৎকার লাগছে। কালারটা কিন্তু দারুন এসেছে। চমৎকার একটি রেসিপি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো ভাই।

 last year 

হ্যাঁ আপু রেসিপির কালারটা সত্যিই খুব সুন্দর এসেছে। এমন প্রশংসনীয় মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

শিং মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আসলে ভাইয়া মটরশুঁটি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তবে আমি কখনো রান্না করিনি।আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই রেসিপিটা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপু। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

শিং মাছের স্বাদ এমনিতেই অনেক সুস্বাদু হয় তারপরে মটরশুটি অ্যাড করেছেন রেসিপিতে জন্য আরও বেশি ভালো হয়েছে। এ ধরনের রেসিপি দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর ভুনা রেসিপি প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

রেসিপিটা গরম গরম ভাতের সাথে বেশ মজা করে খেয়েছিলাম ভাই। এভাবে অনুপ্রাণিত করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

কি সুন্দর রান্না করেছেন ভাইয়া। শিঙি মাছের এমন সুন্দর রেসিপি জিভে লেগে থাকার মত। আসলে যে কোন জিনিসের ভুনা খেতে খুবই ভালো লাগে। ধাপে ধাপে বেশ সুন্দর করে আপনি রেসিপিটি আমাদের জন্য উপস্থাপন করেছেন৷ ভালো লাগল সব কিছুই।

 last year 

চেষ্টা করেছি ধাপে ধাপে এই মজাদার রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরতে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64366.61
ETH 1882.31
USDT 1.00
SBD 0.37