পুঁইশাকের ফল রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে খেয়ে আমার অনেক ভালো লাগে।

IMG_20230403_204508~2.jpg

🥣রেসিপি তৈরির প্রয়োজনীয় উপকরণ🥣

কলাম১
পুঁইশাকের ফল
কাঁচা মরিচ
শুকনা মরিচ
হলুদের গুঁড়া
পেঁয়াজ কুঁচি
লবণ

তেল

🫕 প্রস্তুত প্রণালী 🫕

ধাপ:-১
IMG_20230403_193900.jpgIMG_20230403_194019.jpg

প্রথমে একটি কড়াইতে পরিমাণ মত শুকনা মরিচ এবং তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ দিয়ে দিতে হবে।

ধাপ:-২
IMG_20230403_194030.jpgIMG_20230403_194209.jpg

এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর আগে থেকে ধুয়ে রাখা পুঁইশাকের ফল দিয়ে দিতে হবে।

ধাপ:-৩
IMG_20230403_194242.jpgIMG_20230403_194554.jpg

কিছু সময় রান্না করার পর হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে।

ধাপ:-৪

IMG_20230403_194802~2.jpg

এবার বেশ কিছু সময় রান্না করতে হবে।

ধাপ:-৫

IMG_20230403_204508~2.jpg

ব্যাস এভাবেই হয়ে যাবে পুঁই শাকের ফল রান্না।

আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

ফটোগ্রাফার@mithila19
ডিভাইসNarzo50i

IMG-20220829-WA0016.jpg

আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 3 years ago 

পুঁইশাক খেতে আমার খুবই ভালো লাগে,কিন্তু এর বিচি কখনো খাওয়া হয়নি।বাজারে মাঝে মাঝে দেখি বিক্রি করে কিন্তু কখনো কেনা হয়নি খেতে কেমন লাগবে ভেবে কেনা হয় না। আপু আপনি পুঁইশাক এর বিচি গুলো অনেক সুন্দর করে ভাজি করেছেন,দেখতে খুবই সুন্দর ও লোভনীয় লাগছে।সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

পুঁই শাকের ফল রান্না করে খেয়ে দেখবেন নিশ্চয়ই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মাঝে মাঝে পুঁইশাক রান্না করে খাই তবে কখনো পুইশাকের বিচি ভাজি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক মজাদার ও সুস্বাদু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের এর মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ‌।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

 3 years ago 

পুঁই শাকের ফল আমি কখনো ও খেয়েছি তা জানি না । কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আসলে এ ধরনের খাবার গুলো খুবই সুস্বাদু হয়ে থাকে। ভীষণ ভালো লাগলো আমার।

 3 years ago 

খেয়ে দেখবেন নিশ্চয়ই অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বেশ মজার রেসিপি,গরম ভাতের সাথে বেশ মজা লাগবে। কীভাবে পুঁইশাকের ফল ভাজি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পুঁই শাকের ফল আবার খাওয়া যায় নাকি!! এ কথা তো জানতাম না। তাই আপনার পোষ্টের মাধ্যমে একদম ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম। যা আগে কখনো দেখিনি। যদি সম্ভব হয় তাহলে একদিন এই রেসিপি ট্রাই করে দেখব, খেতে কতটা স্বাদের হয়। তবে আপনার রেসিপি দেখে বেশ বুঝতে পারছি, পুঁই শাকের ফল ভাজি খেতে খুবই মজার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপু, একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন নিশ্চয়ই অনেক ভালো লাগবে। জেনে কিছুটা অবাক হলাম যে আপনি যানেন না যে পুঁই শাকের ফল খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পুইশাকের এই বিচিগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে।তবে পাকা বিচি ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি কাঁচা বিচি খুব সুন্দর ভাবে ভাজি করেছেন আর দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু পাকা ফল খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পুঁইশাকের ফল ভাজি আমারও খুব ফেভারিট বাড়িতে গেলে মাঝে মাঝেই খাওয়া হয়।।
তবে কাঁচা ফল পাকা ফল মিশ্রণে ভাজি করলে সেটি খেতে আরো বেশি সুস্বাদু হয়।।
আপনি অনেক সুন্দর ভাবে রেসিপির প্রস্তুত প্রণালী উপস্থাপন করেছেন খেতে খুব মজা হবে এতে কোন সন্দেহ নেই।।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

পুঁইশাকের ফল রান্নার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। রেসিপির কালারটা সত্যিই চমৎকার হয়েছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। এই রেসিপিটা কখনও খাওয়া হয়নি। রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37