শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year
শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000068513.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তবে বেশ ব্যস্ত সময় পার করতেছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000068515.jpg
উপাদানপরিমাণ।
ব্রিগেড মাছপাঁচ পিচ।
আলুতিনটি।
ফুলকপিএকটি।
শিম২৫০ গ্রাম।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
তেলপরিমাণমতো।
লবণস্বাদমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000068516.jpg
  • প্রথমেই আমি ফুলকপি কেটে ভালো করে পরিষ্কার করে নিলাম। তার পরে আলু এবং শিম ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। এবারে আমি মাছ গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000068517.jpg
  • মাছ গুলোকে মসলা মাখিয়ে নিলাম। এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000068518.jpg
  • এখন আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভালো করে মসলা গুলোকে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ কষিয়ে নিলাম। তার পরে ফুলকপি দিয়ে দিলাম এবং সব গুলো কে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000068519.jpg
  • ফুলকপি এবং আলু কষিয়ে নেওয়ার পর এবার আমি শিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তার পরে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি সব গুলো সবজিকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000068520.jpg
  • এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তাঁর পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবং দেখলাম সবজি সিদ্ধ হয়েছে এবং ঝোল শুকিয়ে গেছে। এবার আমি ভেঁজে রাখা মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"

1000068512.jpg

1000068514.jpg

  • শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। আমাদের বাসার পাশে পুকুর রয়েছে। কয়েকদিন আগে পুকুরে মাছ ধরছিলো সেখানে থেকে আমি বড় একটি ব্রিগেড মাছ কিনেছিলাম। শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছ রান্না খেতে সুস্বাদু হয়েছিলো। আমরা সবাই মিলে জমিয়ে খেয়েছিলাম। আশাকরি রেসিপি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHb7X7HmSqiFTGdcCfejJkJWaxB1P8Qe3Gf5cJEoBcpudc626KRNAGXbmuJztTf...is5pKETBnxXMaLfkgfTEavt4LhzHUf7GJxghEkUzY4i6UKinf4Db2fTyEcXD7CsNx1vkiSFcUb2d9oSuEEziYgKHQwhNRVHKH3BdUkuBUVpVQeRZQPigdnTu7T.gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 
1000068529.jpg1000068527.jpg1000068524.jpg1000068521.jpg
 last year 

শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আপনার তৈরি এই রেসিপি ৷ রন্ধন প্রক্রিয়াও খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ সব মিলিয়ে দারুণ একটি পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 last year 

আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। ব্রিগেড মাছ তেমন খাওয়া হয়না। আসলে শীতকালে সবজি খেতে অনেক ভালো লাগে। যদি ও সবজি বর্তমান বারমাস পাওয়া যায় কিন্তু শীতকালের মতো স্বাদ হয় না।নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি করেছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। মাছটি অনেক বড়ে ছিলো মাছের পিস গুলো দেখে বুঝতে পারছি।ব্রিগেড মাছ বড়ো হলে বিশাল সুস্বাদু হয় খেতে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

ব্রিগেড মাছ অনেকটা যেন রুই কাতলার মতই দেখতে। যাইহোক সবজি দিয়ে ঝোল করেছেন। যার পদ্ধতি দেখে মনে হচ্ছে খুবই স্বাস্থ্যকর রেসিপি। শীতের দিনে এই ধরণের সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে৷

 last year 

নতুন সবজির সাথে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সে জায়গায় যদি ব্রিগেড মাছ হয় তাহলে তো আরো সুন্দর একটি রেসিপি। এত সুন্দর মজাদার রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

 last year 

ব্রিগেড মাছ খেতে আমিও খুব পছন্দ করি। শীতকালীন সবজি দিয়ে এই ধরনের মাছের রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনি শীতকালীন সবজি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। শীতকালীন সবজি দিয়ে ব্রিগেড মাছের রেসিপি দেখতে ভীষণ লোভনীয়। গরমকালে এত সব সবজি পাওয়া যায় না তবে শীতকাল মানে সবজির সময়। নতুন নতুন সবজি দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। সুস্বাদু এবং লোভনীয় রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

শীতকালীন সবজি দিয়ে আপনি অনেক মজাদার ব্রিগেড মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপিটা দেখতে অনেক লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60762.96
ETH 1565.09
USDT 1.00
SBD 0.47