শীতকালীন খেজুরের গুড়ের রেসিপি।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-০২-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি শীতকালীন খেজুরের গুড়ের রেসিপি। আমি বাড়িতে প্রায় প্রত্যেক বছরে শীতকালীন কোন পিঠা খেয়ে থাকি। বাড়িতে যাওয়ার পরে আম্মু আমাকে ঘিরে রেসিপি তৈরি করে দিয়েছিল আমি তখন সেখানে বসে কিছু ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তবে চলুন নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.......
| ক্রমিক নম্বর | উপাদান |
|---|---|
| ১ | চাউলের ময়দা |
| ২ | খেজুরের গুড় |
| ৩ | চিনি |
| ৪ | এলাচ ফল |
| ৫ | লবণ |
| ৬ | মসলা |
| ৭ | নারিকেল |
প্রথমে আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। কিছু চাউলের ময়দা নিয়েছি একটি গামলার মধ্যে। তারপরে অল্প কিছু পানি দিয়ে ময়দা গুলো খুব ভালোভাবে ছানা হয়েছে। তারপরে একটি ছবি তুলে আপনাদের কাছে শেয়ার করেছি।
এবার আপনারা দেখতে পারছেন ময়দা গুলো আটাই রূপান্তরিত করা হয়েছে। তারপরে আটাগুলো অনেক সুন্দরভাবে গোল করা হচ্ছে। আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন।
এবার আপনাদের উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক সুন্দর ভাবে ছোট্ট ছোট্ট করে আটা গুলো হাত দিয়ে কাটা হচ্ছে।
এবার আপনারা দেখতে পারছেন অল্প কিছু পরিমাণ চিনি একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। আমি অনেক সুন্দরভাবে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি।
এবার আপনারা দেখতে পারছেন আধা কেজি পরিমাণ খেজুরের গুড় একটি নির্দিষ্ট হাড়ির মধ্যে রাখা হয়েছে।
এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি নারিকেল এর ভাঙ্গার পরে কুর্নি দিয়ে কুরে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে।
এবার আপনারা দেখতে পারছেন একটি চুলার উপরে একটি কড়া বসানো হয়েছে। কড়ার মধ্যে অল্প কিছু পানি দিয়ে খেজুরের গুড় এবং চিনি দেওয়া হয়েছে। দারচিনি ও এলাচ ফল দেওয়া হয়েছে।
এবার আপনার দেখতে পারছেন কড়ার মধ্যে খিরের পিঠা ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে অনেক সুন্দর ভাবে নারিকেল গুলো ছেড়ে দেওয়া হয়েছে। উপরে ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন।
আপনারা দেখতে পারছেন অনেকক্ষণ চুলা জালানোর পরে খির রান্না করার প্রায় শেষ দিকে আমরা। আপনারা খিরের দিকে তাকালে দেখতে পারবেন লাল হয়ে গিয়েছে। আর দু এক মিনিট পরে আমরা চুলা থেকে নামিয়ে ফেলব একটি নির্দিষ্ট গামলায়।
সবার শেষে আমি যখন নির্দিষ্ট একটি প্লেটে খেয়ে নিয়ে খেতে ছিলাম তখন নিজের সাথে একটি সেলফি তুলেছিলাম। আসলে খির খাওয়ার পরে বুঝতে পারলাম খুবই সুস্বাদু হয়েছে। আশা করি সকলের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
এটাকে আমরা হাতে কাটা সেমাই পিঠা বলি। আমি ও কয়েক দিন আগে রান্না করেছিলাম কিন্তু আমি নারকেল দেয়নি।আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। নারকেল দিলে মনে হচ্ছে স্বাদ আরো বেড়ে যায়।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
লোভ লাগার কোন কারণ নেই আপু চলে আসেন আমার মায়ের হাতে রেসিপি আপনাকে খাওয়াবো।
কি আর ভলবো আর ভাইয়া আজকে আমি নিজেও এই পিঠা খেয়েছি। কারণ সকালে ঘুম থেকে উঠে দেখে আম্মু এই পিঠা রান্না করেছে। আজকে আপনার নিজেও এই পিঠার তৈরীর পোস্ট করেছেন দেখে অবাক হলাম। পিঠাগুলো আসলেই খেতে ভীষণ সুস্বাদু লাগে। বিশেষ করে খেজুরের গুড দেওয়ার কারনে খেতে একটু সুস্বাদু হয়। মজার রেসিপি শেয়ার করলেন আজকে আপনি। সকালে খেয়েও যেন তৃপ্তি মিটলো না। আপনার রেসিপিটি দেখে আবার খেতে ইচ্ছে করছে। আমার খুব পছন্দের একটি পিঠ এটি।
সকালে ঘুম থেকে যদি একটু আগে উঠতেন তাহলে মায়ের সাথে সাহায্য করার সময় কিছু ছবি তুলে আপনার একটা পোস্ট হয়ে যেত খুব মিস করেছেন আপু আপনি।
মামা দেখে তো মনে হচ্ছে কুদ্দুস চাচা অথবা রফিকুল এর বাড়ির খেজুরের গুড়। তবে রেসিপিটা বেশ সুন্দর করে বানানো হয়েছে দেখে ভালো লাগলো। দেখে তো মনে হচ্ছে বড়ই লোভনীয় ছিল এই ক্ষীর। কুরনি দিয়ে বেশ ভালোভাবে নারিকেল গুলো কুরা বা ঝুরঝুরা করা হয়েছিল। আর এই দেখে নিঃসন্দেহ বলতে পারি খুবই সুস্বাদু হয়েছে রেসিপিটা।
ঠিক বলেছেন মামা আপনি খুব লোভনীয় ছিল এই ক্ষীর। আমিও ঠিক জানিনা মামা কাদের বাড়ির খেজুরের গুড়। মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শীতকালে কাঁচা খেজুর রস খাওয়ার অনুভূতি খুবই অসাধারণ ভাই। আজ আপনি খেজুরের রস দিয়ে খুব চমৎকার পিঠা তৈরি করেছেন। এই পিঠা গুলোকে আমাদের এদিকে শুটকি পিঠা বলে থাকে। আপনার পিঠা তৈরি প্রক্রিয়া বেশি দুর্দান্ত হয়েছে। দেখেই খেতে খুব ইচ্ছে করতেছে। নারিকেল দেওয়াতে স্বাদ আরো কয়েকগুণ বেড়ে গেল। এত চমৎকার সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কাঁচা খেজুরের রস খাওয়ার অনুভূতি সে কি যে মজা আর বলে বোঝানো যাবে না ভাই। কিছুদিন আগে আমি আর মুস্তাফিজের মামা রাত দশটার দিকে এক মাঠে গিয়েছিলাম রস খাওয়ার জন্য। এত সুন্দর ভাবে মূল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এটা কে আমাদের এখানে সলী কাটা পিঠে বলে। কিন্তু সমস্যা হচ্ছে অরজিনাল খেজুরের রস তো খুঁজে পাওয়া যায় না এখানে। রেসিপিটা সুন্দর করে দেখে নিলাম তবে হয়তো এত সুন্দর করে কখনো তৈরি করে খেতে পারব না। কারণ অরজিনাল খেজুরের রস আমাদের এখানে খুঁজে পাওয়া বেশ মুশকিল।
যদি অরজিনাল খেজুরের রস খেতে চান তাহলে আমাদের এখানে চলে আসেন সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়াবো। ধন্যবাদ মূল্যবান মতামত প্রদান করার জন্য।
আরে ভাগ্নে কিছুদিন আগেই এটা বানিয়ে খেলাম। এটি হলো হাতে কাটা সেমাই। এই সেমাই খেজুরের গুড় এবং নারিকেলের একত্রিত মিশিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। আর এই সেমাই গুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তুমি খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছ। আর ভাগ্নে বেশ মজা করেই খেয়েছো একা একা। যাইহোক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।
ঠিক বলেছেন মামা আপনি নারিকেল আর খেজুরের গুড় একত্রিতভাবে মিশিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে।
আপনি খেজুরের গুড় দিয়ে সুই পিঠা রান্না করেছেন এই পিঠা শীতকাল ছাড়াও যে কোন সিজনের মাজার করে সবাই তৈরি করে খেয়ে থাকেম।পিঠ কিভাবে তৈরি করতে হয় প্রতিটির ধাপ আপনি অনেক সুন্দর করে দেখিয়েছেন।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত প্রদান করার জন্য।
এটাকে হাতেকাটা সেমাই অথবা ছরা সিন্নি বলে।আমাদের বাসাও বানায়।তবে চিনি দিয়ে রান্না করে থাকে।এভাবে খেজুরের গুড় দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে।সুন্দর একটা ঘ্রান বের হয়।পরিবেশনটা আরো ভালো হতো।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
ঠিক বলেছেন আপু আপনি খেজুরের গুড় দিয়ে রান্না করলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। চিনি দিয়ে রান্না করলে কোন ঘ্রাণ বের হয় না। এত সুন্দর মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।