রেসিপিঃ বাদাম দিয়ে শোলা কচু ভর্তা
"হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাদাম দিয়ে শোলা কচু ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে খেতে এতই সুস্বাদু লাগে যে একবার খাবে সে আর ভুলতে পারবে না এর স্বাদ।এমন কিছু খাবার আছে যেগুলো আমার খুবই পছন্দের। তবে আমার বাড়ির লোক খুব একটা খায় না।আমার একা একা কোন জিনিস বানিয়ে খেতেও খুব একটা ভালো লাগে না। গত দুদিন আগে বাজার থেকে একটি শোলাকচু এনেছিলাম।এই কচুর যেকোন রেসিপি আমার খুবই পছন্দের। মনে মনে চিন্তা করলাম এমন একটা রেসিপি বানাবো যাতে বাড়ির সবাই খেতে পারে আর যেনো বুঝতেই না পারে যে এটা কি ছিলো।
তাইতো আমি বাদাম দিয়ে শোলা কচুর এই মজাদার ভর্তা বানিয়েছিলাম। বিশ্বাস করেন একটুও বুঝতে পারিনি কেউ যেটা করছে কিসের ভর্তা ছিল। সবাইতো আঙুল চেটেপুটে খেয়েছে। যাইহোক আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন শুরু করি মজাদার এই ভর্তার রেসিপি।
| উপকরনসমূহঃ |
|---|
| শোলা কচু |
| বাদাম |
| পেঁয়াজ কুচি |
| রসুনের কোয়া |
| ভাজা শুকনা মরিচ |
| লবণ |
| সরিষার তেল |
ধাপ-১
প্রথমে শোলা কচু কেটে ধুয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়ছি।সেদ্ধ হয়ে গেলে একটি পাএে তুলে নিয়েছি।
ধাপ-২
এবার শীল পাটায় ভাজা শুকনা মরিচ বেটে নিবো।
ধাপ-৩
এবার খোসা ছাড়ানো বাদাম গুলো বেটে নেবো।
ধাপ-৪
বাদাম বাটা হয়ে গেলে সেদ্ধ করা শোলা কচু গুলো একসাথে বেটে নেবো।
ধাপ-৫
এবার কয়েকটা রসুনের কোয়া থেতো করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি।
ধাপ-৬
এবার সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি মজাদার ভর্তা।
তো বন্ধুরা এই ছিলো আমার রেসিপি। খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। মাছ মাংস খেতে অরুচি আসলেও ভর্তা ভাতে অরুচি আসেনা।আর গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অসাধারণ লাগে।আমার বাসায় সবাই খুব মজা করে খেয়েছে।এখন বাজারে এই শোলা কচু পাওয়া যায়। অবশ্যই একবার হলেও এই ভর্তা টা বানিয়ে খাবেন। আশা করছি আপনারা খুবই পছন্দ করবেন।
আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
কচুর ভর্তা আমার খুব পছন্দের। গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা খেতে বেশ ভালো লাগে। বাদাম দিয়ে শোলা কচু ভর্তা দুর্দান্ত হয়েছে । কচুর ভর্তা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । কচুর ভর্তা তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বাদাম দেওয়াতে খেতে বেশ ভালো লাগবে ভর্তা। এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক বলেছেন ভাইয়া গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাদাম দিয়ে শোলা কচু ভর্তার রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক মনে হলো।এভাবে কখনো খাওয়া হয়নি । তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু একটি রেসিপি। আর যে কোন সময় বাসায় ট্রাই করার ইচ্ছা আছে। ধন্যবাদ আপু ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।
ভর্তাটা হয়তো একদমই নতুন আপনাদের কাছে। তবে আমি আমার মায়ের কাছে শিখেছি, খেতে ভীষণ মজাদার হয়। একবার বাসায় ট্রাই করবেন আপু বিশ্বাস করেন ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাদাম দিয়ে শোলা কচু ভর্তার চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করেছেন আপু। ভাজা শুকনা মরিচ দিয়ে যে কোন ভর্তা খেতে ভীষণ মজা লাগে। আমরা এভাবে শোলা কচু ভর্তা করে খাই কিন্তু কখনো বাদাম দেওয়া হয়নি। আপনার রেসিপিটা ভীষণ ভালো লাগলো আপু একদম ইউনিক ধন্যবাদ।
একদম মনের কথা বলেছেন আপু ভাজা শুকনা মরিচ দিয়ে যে কোনো ভর্তা খেতে আমিও ভীষণ পছন্দ করি। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বেশ ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ জাতীয় রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার তৈরি করার রেসিপি। এমন রেসিপি গুলো পরিবারের সবাই পছন্দ করে।
জ্বী ভাইয়া আমার পরিবারের সবাই খুবই পছন্দ করেছিল এবং মজা করে খেয়েছিল। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।
আজ আপনি নতুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার মা মাঝে মাঝেই শোলা কচুর ভাজি করে দেয়। শোলা কচুর ভাজি আমার অনেক পছন্দ। শোলা কচুর ভর্তাও খেয়েছি। কিন্তু কখনো বাদাম দিয়ে ভর্তা বানিয়ে খাইনি। আপনার রেসিপিটি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। নিশ্চয়ই একদিন বানিয়ে খেয়ে দেখবো।
রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
একবার বাদাম দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আপু খুবই ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
গরম ভাতের সাথে যে কোন ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে বাদাম দিয়ে শোলা কচু ভর্তা রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।এভাবে কখনো খাওয়া হয়নি। একদিন বাসায় অবশ্যই তৈরি করার চেষ্টা করবো আপু।
অবশ্যই আপু একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ মজার হয় এবং আশা করছি আপনার ভালো লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আসলে বাড়ির সবাই যে জিনিস খায় না সে জিনিস একা একা খেতেও ভালো লাগে না ।আপনি বেশ ভালো করেছেন কাউকে বুঝতে দেননি এটা কি ছিল। দারুন একটি রেসিপি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে ভীষণ মজার হয়েছিল ।না বুঝে সবাই চেটেপুটে খেয়েছে ব্যাপারটা বেশ ভালই লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
সত্যি আপু আমিও অবাক হয়ে গিয়েছিলাম কেউ একটিবারের জন্যও বুঝতে পারিনি যে এটা কচু ছিল। ভীষণ মজাদার হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
আপু শোলাকচু দিয়ে যে, এত সুন্দর বাদামের সাথে ভর্তা তৈরি করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে জানতাম না। এটা সত্যি বলেছেন আপু মাছ মাংস খাওয়ায় অরুচি আসে কিন্তু এরকম সুন্দর ভর্তা খাওয়ায় কখনো অরুচি আসে না। বাড়ির সবাই মিলে চমৎকার একটি রেসিপি খেয়েছেন বেশ মজা করে জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি রেসিপি বিস্তারিতভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
অনেক মজার একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ,বাদাম দিয়ে কচু ভর্তা রেসিপি টা আমার অনেক পছন্দ ,বিশেষ করে কচু আমার পরিবারের সবার অনেক পছন্দের একটা সবজি, আপনার এই কচু ভর্তা রেসিপিতে বিশেষ করে শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিয়ে ভর্তা করাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে ভর্তা করার ক্ষেত্রে শুকনো মরিচ ভেজে নিলে ভর্তার টেস্টি হয়ে যায়।
আমার কাছেও ভর্তা তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
বাদাম দিয়ে শোলা কচু যে ভর্তা করে খাওয়া যায় সেটা আজ জানলাম। এমন সুন্দর করে আপনি শোলা কচু দিয়ে বাদাম ভর্তা করেছেন। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ।
বাদাম দিয়ে শোলা কচুর এই ভর্তা খেতে খুবই সুস্বাদু হয় আপু। বাসায় বানিয়ে খাবেন একবার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।