রেসিপিঃ ডিম দিয়ে আলু ভর্তা

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই কমন এবং পছন্দের একটা ভর্তা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ডিম দিয়ে আলু ভর্তা। আপনারা কখনো ডিম দিয়ে আলু ভর্তা বানিয়ে খেয়েছেন কি না জানিনা। তবে এটা আমার অনেক অনেক পছন্দের। যখন আমি হোস্টেলে থাকতাম পড়াশোনার জন্য ওখানকার রান্না করা খাবার খেতে পারতাম না।তখন আমার নিত্যদিনের খাবার ছিলো এই ডিম দিয়ে আলু ভর্তা। খেতে ভিষন মজার হয়।গত দুইদিন আগে সকাল ঘুম থেকে উঠে দেখি মা ডিম আলুর ভর্তা বানাবেন।ভাবলাম খাবার যেহেতু আমার পছন্দের আপনাদের সাথে শেয়ার করি।যাইহোক আশা করছি ভালো লাগবে এই ভর্তা রেসিপি।

1000005220.jpg

1000005221.jpg

1000005229.jpg

1000000121.png

উপকরণ
আলু
ডিম
শুকনা মরিচ
রসুনের কোয়া
পেঁয়াজ কুচি
লবণ
সরিষার তেল

1000005217.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে আলু এবং ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।এরপর একটি শিল বাটনায় কিছু ভাজা শুকনা মরিচ এবং সামান্য লবণ নিয়ে শিল দিয়ে বেটে নিয়েছি।

1000005216.jpg

ধাপ-২

এবার কয়েকটি রসুনের কোয়া শিল দিয়ে থেঁতো করে নিয়েছি।

1000005215.jpg

ধাপ-৩

এবার একটি পেঁয়াজ কুচি দিয়ে শুকনা মরিচের সাথে মিশিয়ে নিতে হবে।

1000005214.jpg

ধাপ-৪

এবার সামান্য সরিষার তেল দিয়ে ভালোভাবে মরিচ ভর্তা বানিয়ে তুলে নিতে হবে।

1000005213.jpg

ধাপ-৫

এরপর আলু গুলো ভালোভাবে শিল বাটনার সাহায্যে ম্যাশ করে নিতে হবে।

1000005212.jpg

ধাপ-৬

এবার সেদ্ধ ডিম হাতের সাহায্য ভেঙে আলুর মধ্যে দিতে হবে।

1000005211.jpg

ধাপ-৭

এবার খানিকটা পেঁয়াজ কুচি মরিচ ভর্তা এবং সরিষার তেল দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি মজাদার এই ডিম আলুর ভর্তা।

1000005210.jpg

1000005221.jpg

তো বন্ধুরা এই ছিলো আমার পছন্দের ডিম আলুর ভর্তা। আপনারা কে কে এই ভর্তা খেতে পছন্দ করেন জানাবেন। আমার কাছে বেশ ভালো লাগে এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে। অনেক দিন পর মায়ের হাতের ভর্তা দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

ডিম দিয়ে তৈরি আলু ভর্তাটা দেখিয়ে জিভে চল চলে এসেছে। আপনার আলু ভর্তা তৈরি পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আলু ভর্তা শুধু শুধু খেয়েছি তবে আলু ভর্তা সাথে আবার ডিমও যোগ করলেন খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমিও একবার আলু ভর্তার সাথে এভাবে ডিম দিয়ে ডিম আলু ভর্তা ট্রাই করে দেখব।

 2 years ago 

হ্যাঁ আপু আলু এবং ডিম একসাথে ভর্তা বানালে বেশ সুস্বাদু হয় খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভাল লাগবে। ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডিম ভর্তা করার অনেক সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা খেতে আমার কাছে কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

রেসিপিটা আপনার পছন্দের জন্য ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। সত্যিই এই ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি আজকে একটি অন্য ধরনের ভর্তা শেয়ার করেছেন। আসলে আপু আমি ডিম ভর্তা এবং আলু ভর্তা খেয়েছি। আসলে এগুলো খেতে খুবই দারুণ লাগে। তাছাড়া আপনি দেখছেন ডিম এবং আলু একসাথে ভর্তা করেছেন। এ কারণে এটার স্বাদ আরো বেড়ে গিয়েছে। রেসিপিটি খুবই লোভনীয় ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একবার ডিম এবং আলু একসাথে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভাইয়া খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিমের সাথে এভাবে আলু কখনো ভর্তা করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল আপু। খুবই সুন্দরভাবে শুকনা মরিচ দিয়ে আলু ও ডিম ভর্তা করেছেন। শুকনা মরিচ দিয়ে যেকোনো ধরনের ভর্তা করলে খেতে ভীষণ মজা লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আপু। আশা করছি ভাল লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ডিম দিয়ে আলু ভর্তা আর গরম ভাত খেতে যে কি মজা তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম আপু ডিম দিয়ে আলু ভর্তা আর গরম ভাতের সাথে কম্বিনেশনটা অসাধারণ। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ভর্তা জাতীয় খাবারগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর আলু ও ডিম দুইটি আমার পছন্দ। আলু অন্ডীমের সমন্বয়ে দারুন একটি দারুন একটি ভর্তার রেসিপি তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু ডিম এবং আলুর এই ভর্তা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে ডিম দিয়ে এই আলু সেদ্ধ মাখা খেতে কিন্তু দারুণ। কেননা আমিও কিন্তু বাড়িতে এই ধরনের সেদ্ধ ডিম এবং আলু মাখা খেতে অনেক বেশি পছন্দ করি। আসলে আপনি এই রেসিপিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম দিয়ে তৈরি আলু ভর্তাটা দেখিয়ে জিভে চল চলে এসেছে। আপনার আলু ভর্তা তৈরি পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আলু ভর্তা শুধু শুধু খেয়েছি তবে আলু ভর্তা সাথে আবার ডিমও যোগ করলেন খেতে নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমিও একবার আলু ভর্তার সাথে এভাবে ডিম দিয়ে ডিম আলু ভর্তা ট্রাই করে দেখব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.073
BTC 63406.11
ETH 1675.05
USDT 1.00
SBD 0.41