পটল আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি
হ্যালো
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি শেয়ার করবো পটল আলু টেংরা মাছ দিয়ে চচ্চড়ি। কয়েক দিন আগে যখন বাজারে গিয়েছিলাম তখন হঠাৎ অনেক গুলো শীতের সবজির মাঝে ছোট ছোট পটল দেখতে পাই। গরম পড়তে না পড়তেই পটল পাওয়া যাচ্ছে বাজারে।দেখে খুব ইচ্ছে হলো কেনার।দাম জিজ্ঞেস করলাম। দাম শুনে তো আমি অবাক। ১৬০ টাকা কেজি। পরে অনেক চিন্তা ভাবনা করে ২৫০ গ্রাম পটল কিনে বাসায় আসি। যখন দাম কমবে তখন বেশি করে কিনবো। হি হি হি।
যাইহোক এখন রেসিপি শুরু করা যাক।
| উপকরণ |
|---|
| পটল |
| আলু |
| টেংরা মাছ |
| পেঁয়াজ কুচি |
| ফালি করে কাঁটা কাঁচামরিচ |
| আদা-রসুন বাটা |
| জিরা-ধনিয়ার গুঁড়া |
| হলুদ গুঁড়া |
| লবণ |
| তেল |
ধাপ-১
প্রথমে আমি আলু এবং পটলগুলো কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে কড়াইয়ে নিয়েছি।
ধাপ-২
এরপর অনেকটা পেঁয়াজ কুচি এবং ফালি করে কাঁটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
ধাপ-৩
এরপর এক চা চামচ পরিমাণে গুঁড়া মসলা, বাটা মসলা এবং পরিমাণ মতো তেল দিয়েছি।
ধাপ-৪
এরপর হাত দিয়ে ভালোভাবে মসলার সাথে সবজি গুলো মেখে নিয়েছি।
ধাপ-৫
এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি।
ধাপ-৬
আমি প্রায় ২৫ মিনিটের মতো রান্না করার পর আমার রান্নাটি সম্পন্ন হয়েছে। এরপর আমি নামিয়ে নিয়েছি।
তরকারিটা খেতে মোটামুটি ভালো লেগেছে। তবে খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না কেননা পটলটা কেমন জানি পানসে পানসে ছিল। আসলে সময়ের জিনিস অসময়ে খুব ভালো লাগে না। আমি মনে করেছিলাম যেহেতু আগে আগেই পটল টা বাজারে নেমেছে তার মানে এটা খেতে অনেক ভালো লাগবে। কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল এটা খেতে একদমই বেশি ভালো লাগেনি।
তো যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই শেয়ার করবেন। যে বাজারে নতুন কিছু দেখলেন কিনলেন কিন্তু সেটা পরে গিয়ে আর ভালো লাগলো না।
পটল আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
এক কেজি পটলের দাম ১৬০ টাকা ভাবাযায় 🤦
দেশের কী একটা অবস্থা।
তবে আপনার রেসিপির কথা চিন্তা করলে জিহ্বায় জল চলে আসে। অনেক লোভনীয় লাগছে আপু, আলু আর পটল দিয়ে চচ্চড়ি রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। এমন লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জ্বী ভাইয়া এক কেজি পটলের দাম ১৬০ টাকা। কিন্তু নতুন সবজি তাই অল্প কিনেছি।ধন্যবাদ ভাইয়া।
পটল আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ি দেখতে সুস্বাদু লাগছে। বর্তমানে অনেক জিনিসপত্রের অনেক দাম বেড়ে গেছে। আপনার রান্না করার পদ্ধতি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঠিকই বলেছেন অসময়ে বিভিন্ন ধরনের জিনিস থেকে কিনে আনলে খেতে কিন্তু সেরকম ভালো লাগেনা। সিজনের জিনিস সিজনে খেতে ভালো লাগে।
জ্বী আপু দেখতে লোভনীয় হলেও খেতে খুব একটা ভালো লাগেনি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
টেংরা মাছ এবং সবজি মিশ্রণে অনেক মজাদার এবং সুস্বাদু চচ্চড়ি রেসিপি প্রস্তুত করেছেন এ ধরনের রেসিপি আমার খুবই ফেভারেট দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজাদার হবে।।
ঠিকই বলেছেন আপু পটল নতুন নতুন বাজারে আসছে এজন্যই এত দাম।।
জ্বী ভাইয়া খেতে মোটামুটি ভালো ছিলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
পটল আলু দিয়ে টেংরা মাছের চচ্চড়ির কালারটা খুব সুন্দর হয়েছে আপু, যদিও আপনার পোস্ট পড়ে জানতে পারলাম খেতে তেমন সুস্বাদু লাগেনি, কারণ পটল হয়তো ভালো ছিল না সেজন্য। আর এখনকার পটল এমনই হওয়ার কথা। সিজন ছাড়া কোন জিনিস খেলে, সেই জিনিসের স্বাদ তেমন থাকে না। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন সিজন ছাড়া যে কোনো সবজি খেতে ভালো লাগে না। তবে এটা যদি সিজনের সবজি হলে তাহলে অনেক স্বাদ লাগতো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
তুমি বলে রাখে আপু টেংরা মাছ আমার খুব একটি প্রিয় মাছ। টেংরা মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলেই খেতে অনেক সুস্বাদু লাগে। আপনি পটল এবং আলু দিয়ে টেংরা মাছ রান্না করেছেন দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। একটা বিষয় আমার চোখ কপালে উঠে গেল আপু পটল ১৬০ টাকা কেজি ভাবা যায়? আমরা কোথায় বাস করছি।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি মন্তব্যের জন্য।
শীতের সবজি গুলোর এখন অনেকটাই মজা কমে গেছে। পটল। বাজারে নতুন এসেছে তাই প্রথম প্রথম দামটা একটু বেশিই হবে। আলু পটল দিয়ে টেংরা মাছ এভাবে কখনো রান্না করে খাওয়া হয়নি। । সিজন ছাড়া কোন জিনিস কিনে আনলে অনেক সময় খেতে তেমন একটা ভালো লাগেনা। তবে সিজনের সময় এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব।
হুমম এই রেসিপিটি খেতে আমার খুবই ভালো লাগে। একদিন রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।