রেসিপিঃ মুরগির গিলা, গলার হাড় দিয়ে শীতের কয়েক প্রকার সবজি দিয়ে মিক্সড সবজি🥘

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গিলা, গলার হাড় এবং শীতের কয়েক প্রকার সবজি দিয়ে মিক্সড সবজি রেসিপি। শীতকালের সবজি দিয়ে এই সবজি রেসিপি টা খেতে খুবই সুস্বাদু হয়। এই সবজি গরম ভাত কিংবা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতেও বেশ মজা লাগে। এছাড়া পোলাও দিয়ে খেতেও বেশ ভালো লাগে। ফ্রিজে অনেক দিন ধরে মুরগির কিছু গিলা কলিজা গলার হাড় ছিলো।আর ঘরে যেহেতু বেশ কয়েক ধরনের সবজি আছে তাই ভাবলাম মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। আমার তো এ ধরনের সবজি রেসিপি খুবই পছন্দের। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।

1000011679.jpg

1000011675.jpg

1000011676.jpg

তো চলুন বন্ধুরা রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি এবং কি কি উপকরণ লেগেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন।আমি লিখিত রেসিপির পাশাপাশি ভিডিওগ্রাফি করেছি। আপনাদের বুঝতে সুবিধা হবে। আসলে সত্যি কথা বলতে রেসিপি ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। সেই থেকেই করা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়।

1000000121.png

উপকরণ
মুরগির গিলা,হাড়
বাঁধাকপি
শিম
আলু
গাজর
বেগুন
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
জিরা বাটা
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
গরম মসলা
লবণ
তেল

1000011673.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে গরম মসলার ফোড়ন দিয়েছি।

1000011672.jpg

ধাপ-২

এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে একে একে গুঁড়া মসলা এবং বাটা মশলা দিয়ে দিয়েছি।

1000011671.jpg

ধাপ-৩

এবার মসলা এবং পেঁয়াজ ভালো ভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মসলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

1000011670.jpg

ধাপ-৪

এবার ধুয়ে রাখা মুরগির গিলা এবং হাড় গুলো দিয়ে মসলার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি।

1000011669.jpg

ধাপ-৫

মাংসগুলো রান্না করা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি সবজি নেতিয়ে যাওয়ার জন্য। এবার নেতিয়ে গেলে ভাজনি দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে সবজি গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

1000011668.jpg

ধাপ-৬

এবার কাঁচামরিচ ফালি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।

1000011667.jpg

ধাপ-৭

এবার মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যখন পানি একদমই শুকিয়ে যাবে তখন ভালোভাবে ভেজে ভেজে রান্না করে নিলে এই তৈরি মজাদার এই সবজি রেসিপি।

1000011666.jpg

রেসিপির ফাইনাল লুকঃ
1000011676.jpg

রেসিপি ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন।🙏


তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমাদের তো খুবই পছন্দের একটি খাবার। আমরা বাসার সবাই খুব মজা করে খেয়েছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মুরগির গিলা, গলার হাড় দিয়ে শীতের কয়েক প্রকার সবজি দিয়ে মিক্সড সবজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি খুবই সুন্দর করে ধারাবাহিক ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

জ্বী ভাইয়া এই মিক্সড সবজি রেসিপিটি খুবই মজাদার হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মুরগির গিলা কলিজাগুলো যখন দোকান থেকে আলাদা করে দেয় তখন কিভাবে রান্না করবো খুজে পাইনা। আপনার রেসিপিটা দেখে ভালো হলো শিখে নিলাম। শীতকালীন সবজি দিয়ে এরকম রেসিপি তৈরি করলেতো খেতে বেশ মজাদার লাগারই কথা। রেসিপিটি দেখেই লোভ লেগে যাচ্ছে।
এত লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু এভাবে সবজি দিয়ে রান্না করবেন খেতে ভীষণ মজাদার হয়। আমি তো মাঝে মধ্যেই বাসায় রান্না করে ফেলি। সবাই খুব পছন্দ করে খেতে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মুরগির গিলা, গলার হাড় দিয়ে শীতের কয়েক প্রকার সবজি দিয়ে মিক্সড সবজি বানিয়েছেন। সুন্দর হয়েছে আপনার রেসিপি টি।মাংসের সাথে গিলা,হার দিলে বেশিভাগ সময় তা নষ্ট হয়ে যায় তাই এভাবে যদি রান্না করে খাওয়া হয় তাহকে বেশ ভালো হয়। ভাত বা রুটির সাথে এরকম রেসিপি অসাধারণ লাগে খেতে।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার ভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সত্যি কথা বলতে এই পিস গুলো কারো পাতে দেওয়া যায় না সেভাবে।আর এভাবে সবজি দিয়ে রান্না করলে সবাইকে দেওয়া যায়। যাই হোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই দুপুরবেলায় দেখে আরো বেশি লোভ লেগে গেল। অনেক রকমের শীতের সবজি দিয়ে তৈরি করেছেন রেসিপিটা। দেখে বোঝাই যাচ্ছে অনেক মজা করে খেয়েছেন। আমাদের মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটি খেতে খুবই মজার হয়েছিল। আর তাছাড়া এভাবে সবজি রান্না করে খেতে ভীষণ সুস্বাদু হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ইউনিক একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিলাম। মুরগির গিলা কলিজা বুটের ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়েছে তবে সবজি দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

মুরগি গিলা কলিজা এ দিয়ে এভাবে সবজি রান্না করলেও খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আপু আশা করছি ভাল লাগবে।

 2 years ago 

আপনি দেখতে খুব মজার রেসিপি করেছেন। মুরগির গিলা এবং গলার হাড় দিয়ে বিভিন্ন ধরনের শীতকালের সবজি দিয়ে মজার রেসিপি বানিয়েছেন। তবে এটি ঠিক গরম ভাত গরম রুটি এবং পরোটা দিয়ে এ ধরনের রেসিপি খেতে বেশ মজাই লাগে। তবে আপু আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর শীতকালীন সবজি দিয়ে কিছু রেসিপি করলে খেতে এমনিতে আলাদা একটা মজা লাগে।

 2 years ago 

হ্যাঁ এই সবজি রেসিপি টা গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটা দিয়ে খেতেও খুবই মজার। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতের সবজি ও মুরগির গিলা কলিজা দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করেছেন।এই রেসিপিটি দিয়ে ভাত ও রুটি খাওয়া যাবে বেশ মজা করে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

Mandatory Task:

১. নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে টুইট:
https://x.com/home

২. CMC তে কমেন্ট এবং Bullish অথবা Bearish ভোট:
https://coinmarketcap.com/currencies/pussfi/

৩. প্রতিদিন একবার Dexscreener-এ ঢুকে 🚀 বাটনে একটি করে ক্লিক:
https://dexscreener.com/tron/th95pufvckttytg6drlsyghwanx24feejb

Tags: #PussFi, #PUSS, #Steemit $PUSS

 2 years ago 

@nusuranur আপু আপনার ভাইয়া এই কাজ গুলো আমার হয়ে প্রতিনিয়ত করে, প্রতিদিন রাতে। আমি আসলে বাবু কে সামলাতেই বেশ ঝামেলায় পড়ে যাই৷
তবে আপনি যে লিংকগুলো দিয়েছেন, সেই দিনগুলো আমার মোবাইলে সেভ করা আছে।

ধন্যবাদ আপু, বিষয়টি একটু আন্তরিকভাবে বোঝার চেষ্টা করিয়েন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41