আসসালামুআলাইকুম সবাইকে
কে
মন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন । আমি আলহামদুলিল্লাহ ভালো আছি । তো আজকে চলে এলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে । এটি খুবই সহজ এবং মুখরোচক একটি রেসিপি । খুব সহজে এটি তৈরি করে ফেলা যায় । আমরা সাধারণত যাত্রাপথে পাপ্পন ভাজা বা বিভিন্ন উৎসবে খেয়ে থাকি । মাঝে মাঝে বিকালে পাপ্পন ভাজা খেতে ভালো লাগে । পাপন ভাজা সাধারণত এক প্যাকেট ১০ টাকা হিসেবে বিক্রি করা হয় বাহিরে । কিন্তু আপনি চাইলেই বাসায় বসে মাত্র পাঁচ মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই । তো চলে এলাম আপনাদের সাথে রেসিপিটি ভাগ করে নেওয়ার জন্য আশা করি খুব সহজেই তৈরি করে পাপ্পন ভাজা আপনাদের কাছে ভাল লাগবে । চলুন তাহলে শুরু করা যাক ।।


| উপাদান | পরিমাণ |
| ভুট্টা | ৫০ গ্রাম |
| মরিচের গুঁড়ো | আধা চামচ |
| লবণ | আধা চামচ |
| তেল | পরিমাণমতো |

| প্রথমেই কিছু ভুট্টা নিয়ে নিলাম । |

| তারপর একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে । তারপর পরিমাণমতো তেল দিয়ে দিলাম সেখানে |

| তারপর ভুট্টাগুলো সেখান দিয়ে দিলাম এবং আধা চামচ লবণ ও সাথে দিয়ে দিলাম |

| তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লবণ ভুট্টার সাথে । |

| তারপর একটু ঝাল ঝাল লাগার জন্য আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম |

| তারপর তেল গরম হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম । |

| তারপর এভাবে ঢাকনা দিয়ে দুই মিনিটের মত রেখে দিলাম । |

| তার পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখা যাবে ভুট্টা ভাজা হয়ে গেছে |

| তারপর একটা প্লেটে পরিবেশন করে নিলাম । ব্যাস! হয়ে গেল খুব সহজেই পাপ্পন ভাজা । |

ছবিঃঝাল ঝাল পাপ্পন ভাজা নিয়ে আমি

আল্লাহ হাফেজ
ধন্যবাদ

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter link
আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি ঝাল ঝাল পপকন ভাজার অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। পপকন ভাজা বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার এই রেসিপিটি দেখে সত্যিই আমার জিভে জল এসে। ধন্যবাদ আপনাকে এরকম একটি পপকন ভাজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে
পপকন ভাজা আমার খুব পছন্দের।।
সামনে দোকান পেলে আর রেহাই নাই।। খেতেই হবে 😋😋😋
দেখে তো লোভ সামলানো মুশকিল 😋
হাহাহা ভাই ঠিকই বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ বেশ ভালই পাপকন তৈরি করতে পারেন দেখি আপনি। পাপন খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে মুভি দেখার সময়। যাই হোক অনেক সুন্দর ছিল আপনার ঝাল পপকন বানানোর প্রক্রিয়া।
ধন্যবাদ ভাই আপনাকে
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
পপকন খেতে আমি অনেক ভালোবাসি এটি আমার অনেক প্রিয় একটি রেসিপি বিশেষ করে মুভি দেখতে দেখতে এটি খেতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি । আপনার তৈরি করা পপকন রেসিপি টা মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগছে ।ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
এটাকে আমরা ভুট্টার খৈই বলি।অসাধারন সুস্বাদু খেতে এটা।দারুন রেসিপি উপস্থাপন করেছেন আপনি শুভ কামনা রইলো।
ধন্যবাদ আপনাকে
ঝাল পাপ্পন ভাজা একটি চমৎকার লাগছে ব্যাপার টা। তাই দেখতে আসলাম। পাপ্পন এমনি খাইতেই সেই মজা লাগে। তার উপর ঝাল দিয়ে কত্তো না মজা হয়েছে কে জানে। দেখতে হবে একদিন বাসায় চেস্টা করে। বানানোর প্রসেস সহজ ই লাগলো। ধন্যবাদ ভাই এমন রেসিপি শেয়ার করার জন্য।
হুম ভাই একদিন বাসায় চেষ্টা করে দোখবেন খেতে ভালোই লাগবে।
আপনি খুব সহজভাবে জোয়ার ভেজে দেখালেন। আমিও ট্রাই করে দেখব।সুন্দর ধারনা।
ধন্যবাদ ভাই আপনাকে
পপকন খেতে ভালো লাগে। তবে কখনো এভাবে বাড়িতে তৈরি করে খায়নি। সব সময় বাজারে কিনে খেয়েছি। বাড়িতে তৈরি পপকন এর স্বাদ কখনো উপভোগ করি নি। সময় পেলে অবশ্যই বাড়িতে আপনার মত করে নিজের হাতে পপকন তৈরি করে খাব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাই ভাইয়া
জি বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।