আসসালামুআলাইকুম সবাইকে
কে
মন আছেন সবাই? আশা করছি এই ঠান্ডার মধ্যে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এলাম বতুয়ার শাকের রেসিপি । আশা করি আজকের শাকের রেসিপি আপনাদের কাছে ভাল লাগবে । তো রান্নার প্রসেস দেখানোর আগে এর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক ।

| শীতকালে বিশেষ করে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তার মধ্যে বতুয়া শাক হচ্ছে একটি । এটি খুবই পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন শাক । এটি মূলত ধান বা গমের ক্ষেতে আগাছা হিসেবে জন্মে থাকে । বতুয়া শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে বিশেষ করে পটাশিয়াম, ফলিক এসিড ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে । যা আমাদের হজমশক্তি বাড়ায় ও যকৃতকে ভালো রাখে । বতুয়া শাক আমাদের শরীরের কোলেস্টেরল কমায় ফলে আমাদের হার্ট ভালো থাকে । এছাড়াও বতুয়া শাকে ভিটামিন-বি থাকে যেটা আমাদের ত্বকের চুলকানি থেকে রক্ষা করে । আমার পছন্দের শাকের মধ্যে বতুয়া শাক হচ্ছে একটি । খেতে খুবই ভালো লাগে আমার কাছে । |
| উপাদান | পরিমাণ |
| বতুয়া শাক | ১ মুটা |
| পেঁয়াজ কুচি | ৫০ গ্রাম |
| শুকনা মরিচ | ৩টি |
| কাঁচামরিচ | চার-পাঁচটি |
| লবণ | ১ চামচ |
| তেল | পরিমাণমতো |
| পানি | পরিমাণমতো |
| প্রথমেই শাক গুলো ছোট করে কেটে দিলাম । তারপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম |
| তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম । দেওয়ার পর ধুয়া শাকগুলো সেখান দিয়ে দিলাম । তারপর শাকের উপরে এক চামচ লবণ দিয়ে দিলাম এবং তিন থেকে চারটি কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম । |
| তারপর শাকগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেলে পানি ছাড়বে । |
| তারপর আবার একটি কড়াইয়ে তিনটি কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম । তারপর সেখানে পরিমান মত তেল দিয়ে দিলাম । |
| তারপর মরিচ ভাজা হয়ে গেলে সেখানে পেঁয়াজকুচি গুলো দিয়ে দিলাম । পেঁয়াজ কুচি ভাল করে ভেজে নিলাম অনেকটা বাদামি কালার হবে তখন । তারপর শাকগুলো সেখান দিয়ে দিলাম এবং চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম । |

| ব্যাস হয়ে গেল মজাদার বতুয়া শাক রেসিপি । তারপর একটি বাটিতে পরিবেশন করে নিলাম । |
ছবিঃবতুয়া শাকের রেসিপি নিয়ে আমি

আল্লাহ হাফেজ

ধন্যবাদ

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter link
ঠিক বলেছেন ভাইয়া,শীতকালে অনেক রকমের শাক পাওয়া যায়।তবে বতুয়া শাক সত্যিই শীতকাল ছাড়া পাওয়া যায় না। আর বতুয়া শাকের ভাজি খুবই সুস্বাদু।আপনার রান্না করা বতুয়া শাকে ভাজি দেখে খুবই লোভনীয় লাগছে।বতুয়া শাক ভাজি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বতুয়া শাকের অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। আপনার শাকের রেসিপি টা দেখে মনে হচ্ছে শাক ভাজি অনেক সুস্বাদু হয়েছে। এমনিতেই শাক ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে। তেমনি আপনার রেসিপিটা আমার কাছে আজকে অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনাকে
আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ।
বেথো শাক মনে হচ্ছে তবে আমিও শিওর না এটা বেথো শাক কিনা । তবে আমাদের এখানে এটাকে বেথো শাক বলে সবাই চেনে। গ্রাম বাংলায় এই শাকের বেশ কদর আছে। সত্যি বলতে যারা একটু শাক সবজি বেশী খায় তারা এই শাক টি কে বেশ মজা করে খায়। কিছু কিছু সময় এই শাক টি পওয়াই যায় না। আল্প পরিসরে বেশ সুন্দর গুছিয়ে রান্না টি করেছেন। রেসিপি টি শেয়ার করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
আমাদের দিকে বতুয়া শাক বলে চিনে বেশি মানুষ । ধন্যবাদ ভাইয়া আপনাকে
এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না।উত্তরাঞ্চলে অনেক বেশি পাওয়া যায়।আমি খেয়েছি খেতে অনেক ভালো লাগে। অনেক ভালো একটি রেসিপি শেয়ার করেছেন ভাই শুভকামনা আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য
এই বতুয়া শাকটা শীতকালে মাঠে পাওয়া যায়। অথচ বছরের অন্যান্য সময় এর দেখা আর পাওয়া যায় না। আমাদের দিকে এটাকে ভ্যাটকের শাকও বলে। বতুয়া শাকের রেসিপি টা ভালো হয়েছে বেশ লোভনীয় ছিল। এবং অনেক সুন্দর শেয়ার করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য ।শুভেচ্ছা রইল আপনার জন্য
বতুয়া শাক সত্যি আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার রেসিপির ধাপ গুলো দেখে খুবই ভালো লাগলো।আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য
বতুয়া শাকের রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে ভাই বতুয়া শাক খেতে ভিশন মজা। অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি বাতুয়া শাকের অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরি এই বাতুয়া শাকের রেসিপি দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। বতুয়া শাক ভর্তা এবং ঘন্ট দুটোই আমার কাছে অনেক বেশি প্রিয়। ধন্যবাদ আপনাকে এরকম একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য ।