"কামরাঙ্গা সত্ত্ব রেসিপি"

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

কামরাঙ্গা সত্ত্ব রেসিপি:

IMG_20251105_051724.jpg

রেসিপির নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন,তাইনা বন্ধুরা!
কিংবা ছবি দেখে হয়তো ভাবছেন শুকনো ম্যাপল পাতা বিছিয়ে রেখেছি সাদা কাগজের উপর।না বন্ধুরা, এগুলো কামরাঙ্গা সত্ত্ব।আমরা হয়তো আমসত্ত্ব,কাঁঠাল সত্ত্ব খেয়ে থাকি।কিন্তু এই প্রথম আমি আমার নিজের মন মতো কামরাঙ্গা সত্ত্ব রেসিপি তৈরি করলাম।আসলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কামরাঙ্গা বারোমাস ধরতেই থাকে।যেগুলো অনেকসময় নস্ট হয়ে যাচ্ছে, আবার কোনো সময় চাটনি,আচার কিংবা মাখা করে তো খাওয়া হয়।কিন্তু এত এত কামরাঙ্গার কি ব্যাবস্থা করা যায় সেটার উপায় খুঁজতে ইউটিউব ঘেঁটেও কোনো সদউত্তর খুঁজে পেলাম না।তারপর আমার মাথায় চিন্তা এলো এগুলো ড্রাই ফুডের মতো মসলা মিশিয়ে প্রাকৃতিক রোদে শুকিয়ে রাখার।ফলে কামরাঙ্গাগুলি নষ্ট হওয়ার হাত থেকে যেমন বাঁচবে, তেমনি শুকনোভাবে খাওয়া যাবে আবার চাইলে এগুলো চাটনি তৈরি করেও খাওয়া সম্ভব।টানা 5 দিন রোদে শুকানোর পর এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।
আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251105_051630.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.কামরাঙ্গা- 1 ঝুড়ি
2.লবণ- 1.5 টেবিল চামচ
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
5.জিরে ও ধনিয়া গুঁড়া- 1.5 টেবিল চামচ

IMG_20251105_014950.jpg

IMG_20251105_051120.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251105_015007.jpg
প্রথমে আমি কামরাঙ্গাগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব।এরপর কামরাঙ্গার ডাটিগুলি কেটে বাদ দিয়ে দেব।

ধাপঃ 2

IMG_20251105_015026.jpg
এখন কামরাঙ্গাগুলি স্টারের মতো পিচ পিচ করে কেটে নেব।

ধাপঃ 3

IMG_20251105_015041.jpg
এরপর কাটা কামরাঙ্গার মধ্যে লবণ মিশিয়ে রেখে দেব 10 মিনিট মতো।

ধাপঃ 4

IMG_20251105_015109.jpg
এভাবে রেখে দেওয়ার ফলে টক জল কিছুটা বের হয়ে যাবে।

ধাপঃ 5

IMG_20251105_015435.jpg
এবারে 10 মিনিট পর কামরাঙ্গাগুলি ভালোভাবে হাত দিয়ে চেপে নেব আর অতিরিক্ত জল ফেলে দেব।

ধাপঃ 6

IMG_20251105_015626.jpg
এরপর কামরাঙ্গার মধ্যে দানাগুলি বেছে ফেলে দেব।

ধাপঃ 7

IMG_20251105_015704.jpg
এখন গুঁড়া মসলাগুলি পরিমাণ মতো কামরাঙ্গার মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 8

IMG_20251105_015732.jpg
এরপর মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কামরাঙ্গার পিচগুলি।

ধাপঃ 9

IMG_20251105_015811.jpg
এখন একটি কুলার মধ্যে সাদা কাগজ বিছিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20251105_015830.jpg
এরপর সাদা কাগজের উপর মসলা মেশানো কামরাঙ্গার পিচগুলি একটি একটি করে সাজিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20251105_015855.jpg
তো আমার সবগুলো কামরাঙ্গার পিচ সাজিয়ে নেওয়া হয়ে গেছে।এখন এগুলো রোদে দিয়ে প্রাকৃতিকভাবে শুকিয়ে নেব।

ধাপঃ 12

IMG_20251105_015917.jpg
এখন তিনদিন পর কামরাঙ্গাগুলি অনেকটাই শুকিয়ে যাবে ও সুন্দর কালার চলে আসবে।তারপর আবার সমস্ত পিচগুলি উল্টে দিয়ে রোদে শুকিয়ে নেব।

শেষ ধাপঃ

IMG_20251105_051630.jpg
তো পাঁচ থেকে ছয়দিন পর টানা রোদে কামরাঙ্গাগুলি শুকিয়ে নিয়েছি।তো তৈরি করা হয়ে গেল আমার "কামরাঙ্গা সত্ত্ব রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251105_051648.jpg

IMG_20251105_051700.jpg

এখন এটি শুকনো অবস্থায় যেমন এমনি খাওয়া যাবে তেমনি আবার চাটনি করেও খাওয়া সম্ভব।এছাড়া এগুলো কাঁচের পাত্রে ভরে সারাবছর রেখে সংরক্ষণ করা যাবে।এটি খেতে দারুণ মজাদার ও রুচিসম্মত হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

কামরাঙ্গা সত্ত্ব রেসিপি দেখে খুবই অবাক হয়েছি। এভাবেও যে কামরাঙ্গা খাওয়া যায় আগে জানা ছিল না আপু। নতুন এবং ইউনিক একটি রেসিপি শিখতে পারলাম আপনার কাছ থেকে।

 7 months ago 

আপনি শিখতে পেরেছেন আমার রেসিপি দেখে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

ইউনিক রেসিপি শেয়ার করেছেন আপনি। কামরাঙ্গা দিয়ে সত্ত্ব তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনার কাছ থেকে এরকম রেসিপিটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে একবার ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

কামরাঙ্গা সত্ত্ব কখনো খাওয়া হয়নি আমার। তবে আমসত্ত্ব আমার খুব পছন্দ। যাইহোক বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আসলেই আমসত্ত্ব আমারও খুব প্রিয় ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

এটা ঠিক বলেছেন আপু অনেক সময় কামরাঙ্গা নষ্ট হয়ে যায়। কামরাঙ্গা সত্ত্ব রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42