"কামরাঙ্গা সত্ত্ব রেসিপি"
নমস্কার
কামরাঙ্গা সত্ত্ব রেসিপি:
রেসিপির নাম শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন,তাইনা বন্ধুরা!
কিংবা ছবি দেখে হয়তো ভাবছেন শুকনো ম্যাপল পাতা বিছিয়ে রেখেছি সাদা কাগজের উপর।না বন্ধুরা, এগুলো কামরাঙ্গা সত্ত্ব।আমরা হয়তো আমসত্ত্ব,কাঁঠাল সত্ত্ব খেয়ে থাকি।কিন্তু এই প্রথম আমি আমার নিজের মন মতো কামরাঙ্গা সত্ত্ব রেসিপি তৈরি করলাম।আসলে আমাদের গাছে প্রচুর পরিমাণে কামরাঙ্গা বারোমাস ধরতেই থাকে।যেগুলো অনেকসময় নস্ট হয়ে যাচ্ছে, আবার কোনো সময় চাটনি,আচার কিংবা মাখা করে তো খাওয়া হয়।কিন্তু এত এত কামরাঙ্গার কি ব্যাবস্থা করা যায় সেটার উপায় খুঁজতে ইউটিউব ঘেঁটেও কোনো সদউত্তর খুঁজে পেলাম না।তারপর আমার মাথায় চিন্তা এলো এগুলো ড্রাই ফুডের মতো মসলা মিশিয়ে প্রাকৃতিক রোদে শুকিয়ে রাখার।ফলে কামরাঙ্গাগুলি নষ্ট হওয়ার হাত থেকে যেমন বাঁচবে, তেমনি শুকনোভাবে খাওয়া যাবে আবার চাইলে এগুলো চাটনি তৈরি করেও খাওয়া সম্ভব।টানা 5 দিন রোদে শুকানোর পর এগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.লবণ- 1.5 টেবিল চামচ
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া- 1 টেবিল চামচ
5.জিরে ও ধনিয়া গুঁড়া- 1.5 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি কামরাঙ্গাগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব।এরপর কামরাঙ্গার ডাটিগুলি কেটে বাদ দিয়ে দেব।
ধাপঃ 2
এখন কামরাঙ্গাগুলি স্টারের মতো পিচ পিচ করে কেটে নেব।
ধাপঃ 3
এরপর কাটা কামরাঙ্গার মধ্যে লবণ মিশিয়ে রেখে দেব 10 মিনিট মতো।
ধাপঃ 4
এভাবে রেখে দেওয়ার ফলে টক জল কিছুটা বের হয়ে যাবে।
ধাপঃ 5
এবারে 10 মিনিট পর কামরাঙ্গাগুলি ভালোভাবে হাত দিয়ে চেপে নেব আর অতিরিক্ত জল ফেলে দেব।
ধাপঃ 6
এরপর কামরাঙ্গার মধ্যে দানাগুলি বেছে ফেলে দেব।
ধাপঃ 7
এখন গুঁড়া মসলাগুলি পরিমাণ মতো কামরাঙ্গার মধ্যে দিয়ে দেব।
ধাপঃ 8
এরপর মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কামরাঙ্গার পিচগুলি।
ধাপঃ 9
এখন একটি কুলার মধ্যে সাদা কাগজ বিছিয়ে নিলাম।
ধাপঃ 10
এরপর সাদা কাগজের উপর মসলা মেশানো কামরাঙ্গার পিচগুলি একটি একটি করে সাজিয়ে নেব।
ধাপঃ 11
তো আমার সবগুলো কামরাঙ্গার পিচ সাজিয়ে নেওয়া হয়ে গেছে।এখন এগুলো রোদে দিয়ে প্রাকৃতিকভাবে শুকিয়ে নেব।
ধাপঃ 12
এখন তিনদিন পর কামরাঙ্গাগুলি অনেকটাই শুকিয়ে যাবে ও সুন্দর কালার চলে আসবে।তারপর আবার সমস্ত পিচগুলি উল্টে দিয়ে রোদে শুকিয়ে নেব।
শেষ ধাপঃ
তো পাঁচ থেকে ছয়দিন পর টানা রোদে কামরাঙ্গাগুলি শুকিয়ে নিয়েছি।তো তৈরি করা হয়ে গেল আমার "কামরাঙ্গা সত্ত্ব রেসিপি।"
পরিবেশন:
এখন এটি শুকনো অবস্থায় যেমন এমনি খাওয়া যাবে তেমনি আবার চাটনি করেও খাওয়া সম্ভব।এছাড়া এগুলো কাঁচের পাত্রে ভরে সারাবছর রেখে সংরক্ষণ করা যাবে।এটি খেতে দারুণ মজাদার ও রুচিসম্মত হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1985644252312060216?t=j7YRk165ZNmT9drxMUN1wQ&s=19
https://x.com/green0156/status/1985646754373779542?t=-4yUrXmR_W_EGsH0W6s8BQ&s=19
https://x.com/green0156/status/1985647097274925236?t=OUaa-T5d-2Aabih8lalSXA&s=19
How to become a verified member.
কামরাঙ্গা সত্ত্ব রেসিপি দেখে খুবই অবাক হয়েছি। এভাবেও যে কামরাঙ্গা খাওয়া যায় আগে জানা ছিল না আপু। নতুন এবং ইউনিক একটি রেসিপি শিখতে পারলাম আপনার কাছ থেকে।
আপনি শিখতে পেরেছেন আমার রেসিপি দেখে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
ইউনিক রেসিপি শেয়ার করেছেন আপনি। কামরাঙ্গা দিয়ে সত্ত্ব তৈরি করা যায় তা আমার জানা ছিল না। আপনার কাছ থেকে এরকম রেসিপিটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে একবার ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।
কামরাঙ্গা সত্ত্ব কখনো খাওয়া হয়নি আমার। তবে আমসত্ত্ব আমার খুব পছন্দ। যাইহোক বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই আমসত্ত্ব আমারও খুব প্রিয় ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন আপু অনেক সময় কামরাঙ্গা নষ্ট হয়ে যায়। কামরাঙ্গা সত্ত্ব রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
ধন্যবাদ আপু।