"পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি"
নমস্কার
পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি:
আসলে বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় চাটনি একটি অত্যন্ত জনপ্রিয় পদ।যেটা সব খাবার খাওয়ার শেষে পরিবেশন করা হয়।আর এটা ছাড়া খাওয়া যেন একেবারেই অসমাপ্ত ও অপরিপূর্ণ।খাওয়ার শেষে চাটনি রেসিপিগুলি মুখে রুচি যেমন বাড়িয়ে দেয় তেমনি পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে সাহায্য করে।তাই আজ তৈরি করেছি আমি পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি।এই পেঁপে যেমন ফল হিসেবে কাঁচা ও পাকা অবস্থায় খাওয়া যায় তেমনি সবজি হিসেবেও খাওয়া যায়।এগুলোতে কাজু-কিসমিসের পরিবর্তে আমি চিনাবাদাম ব্যবহার করেছি।যাইহোক এটি তৈরির পর দেখতে যেমন অনেক সুন্দর ও লোভনীয় লাগছিলো তেমনি খেতেও দারুণ মজার হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.চিনি- 1 কাপ
3.চিনাবাদাম - 4 টেবিল চামচ
4.লবণ- 1/2 টেবিল চামচ
5.লেবু- অর্ধেকটা
6.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি চিনি দিয়ে দিলাম একটি পরিষ্কার কড়াইতে।
ধাপঃ 2
এরপর চিনিতে অল্প জল মিশিয়ে চুলার মিডিয়াম আঁচে জ্বাল করে নেব।
ধাপঃ 3
এখন চিনি পুরোপুরি গলে গেলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা ছোট ছোট পাতলা পেঁপের স্লাইসগুলি দিয়ে দেব কড়াইতে।এবারে পেঁপেগুলি চিনির সিরায় সেদ্ধ করে নেব।
ধাপঃ 4
এরপর সেদ্ধ করা পেঁপের মধ্যে পরিমান মতো লবন ও চিনাবাদামগুলি দিয়ে দেব।
ধাপঃ 5
এখন আরো কিছুক্ষণ জ্বাল করে নেব এবং চিনির সিরা ঘন হয়ে আসলে নামিয়ে নেব একটি পাত্রে।
ধাপঃ 6
এবারে একটি পাত্রে চাটনিটি ঢেলে নেওয়ার পর লেবুর রস মিশিয়ে নিতে হবে।
শেষ ধাপঃ
সবশেষে আরেকটি পাত্রে ঢেলে নিলাম পেঁপের প্লাস্টিক চাটনিটি।
পরিবেশন:
তো তৈরি করা হয়ে গেল আমার "পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি"।এটি তৈরির পর দেখতে যেমন অনেক সুন্দর খেতেও তেমনি দারুণ মজাদার হয়েছিল।এছাড়া খুবই কম উপকরণে এটি তৈরি করা সম্ভব।এখন এটি পরিবেশন করতে হবে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি খুবই সুস্বাদু এবং ইউনিক লেগেছে রেসিপিটি আমার কাছে।অনেক ভালো লেগেছে, তাই ধাপ গুলো দেখে শেখার চেষ্টা করলাম।
আপনি আমার পোস্ট দেখে যে শেখার চেষ্টা করেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ ভাইয়া।
দিদি প্লাস্টিক নাম কেন দিয়েছেন একটু জানতে ইচ্ছে হলো? যাই হোক আপনার পেঁপের প্লাস্টিক চাটনি দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে। এভাবে কখনও তৈরি করা হয়নি। যেকোনো খাবারের শেষে এমন চাটনি খেতে ভালোই লাগে। তাছাড়া পেঁপে যেকোনো অবস্থাতেই খাওয়া উপকারি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
@tanjima আপু, কারন এটা তৈরি করে ঠান্ডা করার পর পেঁপের পাতলা ছিপছিপে পিচগুলি অনেকটাই প্লাস্টিক বা কাচের মতোই দেখতে লাগছিলো তাই এই নাম।ধন্যবাদ আপনাকে।
পেঁপে সবজিটি আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো।পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপিটি আমার কাছে একদম ইউনিক মনে হয়েছে।নতুন একটি রেসিপি আপনার মাধ্যমে শিখতে পারলাম। ধন্যবাদ আপু রেসিপিটি ধাপে ধাপে সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমার পোস্ট দেখে আপনি রেসিপিটি শিখতে পেরেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ আপু।
পেঁপে পাকলে ফল হিসেবে খাওয়া যায় এবং কাঁচায় সবজি হিসেবে খাওয়া যায়।আপনি পেঁপে দিয়ে চমৎকার সুন্দর চাটনি করেছেন যা ভীষণ লোভনীয় হয়েছে।ধাপে ধাপে পেঁপের প্লাষ্টিক চাটনি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পেঁপের চাটনি রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
প্রশংসামূলক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দিদি,উৎসাহ পেলাম।
খুব ভালো লাগলো আপনার রেসিপের নামটি শুনে। পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি দেখেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। রেসিপি দেখলে আমার এমনিতেই ভীষণ লোভ লাগে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার করার জন্য।
আসলেই বেশ মজার এই রেসিপিটি।ধন্যবাদ ভাইয়া।
আসলে এই চাটনি আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। এর আগে কখনো এই ধরনের চাটনি খাইনি। আর আপনার রান্নার পদ্ধতি গুলো আপনি এমন ভাবে শেয়ার করেছেন যা দেখে আমরা খুব সহজে এই ধরনের রেসিপি তৈরি করতে পারব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করি দাদা,সহজভাবে উপস্থাপন করার জন্য।অবশ্যই চাইলে আপনিও এভাবে বাড়ি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে।
ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। পেঁপে তো অনেক খাওয়া হয়। কিন্তু এতো সুন্দর একটি রেসিপি তৈরি করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করে দেখবো।সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অবশ্যই পরবর্তীতে তৈরি করে খেয়ে দেখবেন আপু,বেশ মজার এটা।ধন্যবাদ আপনাকে।
পেঁপে খুবই পুষ্টিকর একটি খাবার। আর পেঁপে দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। সাথে আবার দেখছি বাদাম দিয়েছেন। নতুন ধরনের একটি রেসিপি শিখলাম আপু। মনে হচ্ছে এটা খেতে খুবই মজার হয়েছিল।
আপনি একটু হলেও শিখতে পেরেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক আপু,ধন্যবাদ আপনাকে।