"ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি"
নমস্কার
ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি:
অনেকদিন হলো এক্সামের জন্য রেসিপি তৈরি করতে পারিনি,যদিও আগে তৈরি করে রাখা কিছু নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এক্সামের মাঝে।তবে আজ একটি ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করেছি।আসলে চিঁড়ে খুবই জনপ্রিয় একটি খাবার।তবে এটা দুই ধরনের হতে পারে মোটা টাইপের আবার ছিপছিপে কাগজের মতোই পাতলা টাইপের চিঁড়ে।তো আমাদের এখানে ওই পুরু/মোটা টাইপের চিঁড়েগুলি পাওয়া যায় না।তাই ছিপছিপে কাগজের মতোই চিঁড়ে দিয়ে কাজ সারলাম।চিঁড়ে আবার বেশিদিন রেখে খাওয়া যায় না তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।বাবা যেহেতু পরশু চিঁড়ে কিনে এনেছিলো তাই আজ আমি সেটা দিয়েই ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি বানালাম।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ স্বাদের হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.চিনা বাদাম- 2.5 টেবিল চামচ
3.হলুদ-1/3 টেবিল চামচ
4.কাঁচা মরিচ কুচি- 4 টি
5.লবণ- 1/2 টেবিল চামচ
6.তেজপাতা- 2 টি
7.লবঙ্গ ও গোলমরিচ- 2 টি করে
8.পেঁয়াজ কুচি- 1 টি
9.চিনি- 1 টেবিল চামচ
10.জিরা-1/3 টেবিল চামচ
11.সাদা তেল- 3 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি পরিমাণ মতো চিঁড়ে নিয়ে নিলাম।তারপর একটা ঝাঁকির মধ্যে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়ে একটি থালায় ছড়িয়ে দিলাম।
ধাপঃ 2
এরপর একটি পরিষ্কার কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম।
ধাপঃ 3
এখন তেলের মধ্যে চীনা বাদাম দিয়ে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম।
ধাপঃ 4
এবারে তেজপাতা, পেঁয়াজ কুচি, জিরে,কাঁচা মরিচ কুচি ও লবঙ্গ ইত্যাদি একত্রে কড়াইতে দিয়ে দিলাম।
ধাপঃ 5
এখন পেঁয়াজ একটু ভেজে নিলাম হালকা করে হলুদ দিয়ে।
ধাপঃ 6
এরপর ধুয়ে রাখা চিঁড়ে কড়াইতে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
ধাপঃ 7
এখন পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নেব চিঁড়েগুলি।
ধাপঃ 8
এবারে ভেজে রাখা চীনা বাদামগুলি চিঁড়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য।
ধাপঃ 9
তো 5 মিনিটে চিঁড়েগুলি একেবারে মিশে যাবে সমস্ত উপকরণ ও মশলার সঙ্গে।এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
শেষ ধাপঃ
সবশেষে পোলাওগুলি কড়াই থেকে তুলে নেব একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি।
পরিবেশন:
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ টেস্টি।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1918857409776283746
https://x.com/green0156/status/1918857756120842591
https://x.com/green0156/status/1918859847702880506
https://x.com/green0156/status/1918860085608009798
ঝরঝরে চিড়ার পোলাও রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল।রেসিপিটি অনেক স্বাস্থ্যসম্মত। দারুন একটি রেসিপি শিখে নিলাম। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মজার মজার খাবার গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম খাবার হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার রেসিপিটা। এরকম লোভনীয় খাবারগুলো দেখলে আমার অনেক লোভ লাগে। মাঝেমধ্যে এই খাবারগুলো আমার খাওয়া হয়ে থাকে। এত মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি শেয়ার করেছেন।রেসিপিটি দেখেই মুখে পানি চলে আসছে! চিঁড়ে দিয়ে পোলাও করার আইডিয়াটি অসাধারণ, বিশেষ করে গরমের দিনে হালকা খাবারের জন্য পারফেক্ট।আমিও একবার চিঁড়ের পোলাও বানিয়েছিলাম, কিন্তু আপনার রেসিপিতে আলাদা মসলার কম্বিনেশন দেখে আবার ট্রাই করতে ইচ্ছা করছে! নিশ্চয়ই স্বাদ অনন্য হবে। এতো লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
চিড়ে দিয়ে কখনো পোলাও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব। নিশ্চয় খেতে অনেক মজা হয়েছিল। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন।
ভাবছিলাম আমিও বানাবো চিঁড়ের পোলাও। খুব সুস্বাদু একটি খাবের।আপনার চিঁড়ের পোলাও গুলো দারুণ হয়েছে। লোভনীয় হয়েছে অনেক।খেতে সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। ধাপে ধাপে চিঁড়ের পোলাও রেসিপি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
পোলাও খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি দেখছি চিঁড়ের পোলাও রেসিপি করেছেন। তবে চিন্তা করতে লাগলাম একদিন চিঁড়ের পোলাও রেসিপি আমি নিজেও করব। আর আপনার পোলাও রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
চিড়ের পোলাও রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঝরঝরে চিঁড়ের পোলাও রেসিপি তৈরি করেছেন। আজকে আপনার মাধ্যমে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হতে পারলাম। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।
Upvoted! Thank you for supporting witness @jswit.