"সাবুদানা দিয়ে ডুমুরের কাবাব রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

সাবুদানা দিয়ে ডুমুরের কাবাব রেসিপি:

GridArt_20250616_084917701.jpg

গ্রাম বাংলার অতি পরিচিত একটি ফল বা সবজি হচ্ছে ডুমুর।আর আমাদের বাড়িতে ছোট্ট একটি ডুমুর গাছে বেশ কিছু ডুমুর ধরেছে।যেটি দিয়ে আমি আগেও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি।তাই আজ একেবারেই ভিন্ন একটি রেসিপি শেয়ার করবো।যদিও ডুমুরের এই রেসিপিটি আমি এই প্রথমবারের মতো তৈরি করলাম।সেটাও আবার সাবুদানা সহযোগে ডুমুরের কাবাব রেসিপি।তাছাড়া ডুমুর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।এই রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর তেমনি মুচমুচে হয়েছিলো।তাছাড়া অনেক সুস্বাদু ও টেস্টি হয়েছিলো খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250616_084556.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.ডুমুর
2.সাবুদানা- 2.5 টেবিল চামচ
3.বেসন-4 টেবিল চামচ
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.পেঁয়াজ কুচি- 2 টি
7.কাঁচা মরিচ কুচি-4 টি
8.লাল মরিচ গুঁড়া- 1.5 টেবিল চামচ
9.সাদা তেল- 1/2 কাপ

IMG_20250616_083659.jpg

IMG_20250616_083910.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250616_083724.jpg
প্রথমে আমি কিছু ডুমুর নিয়ে নিলাম, এরপর মাঝবরাবর কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20250616_083743.jpg
এখন একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন ও হলুদ মিশিয়ে তার মধ্যে কেটে রাখা ডুমুরগুলি দিয়ে দেব।

ধাপঃ 3

IMG_20250616_083801.jpg
এবারে আমি ডুমুরগুলি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে একটি ঝাঁকায় ঢেলে জল সরিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20250616_083821.jpg
এরপর অল্প অল্প ডুমুর নিয়ে শীল-পাটার সাহায্যে বেটে নেব।

ধাপঃ 5

IMG_20250616_083833.jpg
এখন আমি একেবারেই মিহি করে সবগুলো সেদ্ধ ডুমুর বেটে নিলাম।

ধাপঃ 6

IMG_20250616_083851.jpg
এরপর একটি পাত্রে তুলে নিলাম বেটে নেওয়া ডুমুরগুলি।এখন কিন্তু এটি মেখেও পরিবেশন করা যায়।

ধাপঃ 7

IMG_20250616_083931.jpg
তো এবারে বেটে রাখা ডুমুরের মধ্যে আমি প্রয়োজনীয় মসলা,সাবুদানা ও বেসন দিয়ে দিলাম।

ধাপঃ 8

IMG_20250616_083946.jpg
এখন সবগুলো উপকরণ একত্রে মেখে নিলাম হাতের সাহায্যে।

ধাপঃ 9

IMG_20250616_084006.jpg
এরপর সুন্দরভাবে মেখে নিলাম ডুমুরগুলি।

ধাপঃ 10

IMG_20250616_084022.jpg
এখন অল্প অল্প ডুমুর মাখা নিয়ে একটি কাবাবের সেপ তৈরি করে নেব।

ধাপঃ 11

IMG_20250616_084038.jpg
এইভাবে একে একে সমস্ত কাবাব তৈরি করে নিলাম ডুমুরের।

ধাপঃ 12

IMG_20250616_084106.jpg
এখন একটি পরিষ্কার কড়াই চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে।তারপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়ে ডুমুরের কাবাবগুলি দিয়ে দেব।

ধাপঃ 13

IMG_20250616_084123.jpg
এরপর বাদামি রঙের করে ডুমুরের কাবাবগুলি ভেজে নেব।

শেষ ধাপঃ

IMG_20250616_084410.jpg
সবশেষে একে একে কাবাবগুলি তুলে নেব একটি পাত্রে।এটি বাইরে খুবই মুচমুচে ও ভিতরটা খুবই সফট হয়েছিলো।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250616_084703.jpg

IMG_20250616_084951.jpg
এখন এটি গরম গরম টমেটো সস দিয়ে এমনি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও টেস্টি হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

বাহ! দারুণ ভিন্ন স্বাদের কিছু দেখলাম, আমার কাছে কিন্তু লোভনীয় কিছু মনে হয়েছে। অনেক ধন্যবাদ।

 last year 

শুধু দেখতে লোভনীয় নয় ভাইয়া, খেতেও দারুণ স্বাদের ছিল।সুযোগ পেলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।💝

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সাবুদানা দিয়ে ডুমুরের কাবাব রেসিপি দুর্দান্ত হয়েছে আপু। এই ধরনের খাবার গুলো কখনো খাওয়া হয়নি। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লেগেছে আমার।

 last year 

আপনি একটু হলেও শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

ইউনিক একটি রেসিপি আপনার কাছ থেকে দেখলাম। ডুমুর দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তা আমার জানা ছিল না। চমৎকারভাবে ডুমুর এবং সাবুদানা দিয়ে কাবাব তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু,অনেক সুস্বাদু লেগেছিলো গরম গরম খেতে।ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন রেসিপি আমি আগে কখনো দেখিনি আর সত্যি কথা বলতে খাওয়া হয়নি। বেশ ইউনিক একটা রেসিপি আপনার এই পোষ্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে খেতে। দেখে তো বেশ সুন্দর সুস্বাদু মনে হচ্ছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ দাদা,আসলেই এটি খুবই সুস্বাদু ও ইউনিক রেসিপি।আর শরীরের জন্যও বেশ উপকারী।ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানা দিয়ে ডুমুরের কাবাব আমি এর আগে কখনো খাইনি। না কাউকে এমন রান্না করতে দেখেছি তবে দেখে মনে হচ্ছে ভীষণই সুস্বাদু হয়েছে। বেশ সুন্দর একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

হ্যাঁ দিদি, চেষ্টা করলাম নতুন কিছু তুলে ধরার জন্য।ধন্যবাদ আপনাকে।

 last year 

ডুমুরের কাবাব রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাবুদানা দিয়ে ডুমুরের কাবাব রেসিপি‌ তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

আসলেই খুবই মজাদার হয়েছিল রেসিপিটি, আপনিও এভাবে ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60975.16
ETH 1569.36
USDT 1.00
SBD 0.47