"মাছ ছাড়া মাছের রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক তারপরও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

"মাছ ছাড়া মাছের রেসিপি"

IMG_20250205_064741.jpg

IMG_20250205_064934.jpg

অনেকদিন পর একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হলাম।আসলে সবসময় মাছ খাওয়ার প্রতি ইচ্ছাবোধ থাকে না।তাই মাঝে মাঝেই নিরামিষ খেতে ভালোই লাগে।তাছাড়া নিরামিষ রেসিপি তৈরি করতে আমি খুবই পছন্দ করি।এটা মাছ ছাড়া রেসিপি হলেও আমি এগুলোকে কাঁচকলা দিয়ে তৈরি করেছি মাছের সেপ দিয়ে।তাই এই রেসিপিটি তৈরি করার পর একেবারেই ভাঁজা মাছের পিচের মতোই মনে হচ্ছিলো।এটা বেশ স্বাদেরও হয়েছিলো খেতে।যাইহোক আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250205_064911.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.কাঁচকলা- 5 পিচ
2.পেঁয়াজ কুচি- 2 টি
3.গোটা কাঁচা মরিচ - 4 টি
4.লবণ- 1.5 টেবিল চামচ
5.হলুদ-1 টেবিল চামচ
6.শুকনো মরিচ বাটা-1 টেবিল চামচ
7.বেসন-1/2 কাপ
8.আদা-রসুন বাটা-1 টেবিল চামচ
9.জিরে বাটা-1 টেবিল চামচ
10.গরম মসলা বাটা-1/2 টেবিল চামচ
11.সরিষার তেল-80 গ্রাম

GridArt_20250205_141034697.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250205_184017.jpg
প্রথমে আমি কিছু কাঁচকলা নিয়ে নিলাম তারপর মাঝবরাবর কেটে ধুয়ে নিলাম।এবারে একটি কড়াইতে জল নিয়ে তার মধ্যে কলার পিচগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 2

IMG_20250205_183850.jpg
এবারে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নেব কলার মধ্যে।তারপর কড়াইটি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে সেদ্ধ করে নেব কলাগুলি।

ধাপঃ 3

IMG_20250205_184037.jpg
তো আমি কলাগুলি সেদ্ধ করে নিয়ে নিলাম,এখন একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব।

ধাপঃ 4

IMG_20250205_183904.jpg
তো আমি কলার পিচগুলির খোসা ছাড়িয়ে নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 5

IMG_20250205_183924.jpg
এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচিসহ সমস্ত গুঁড়া মসলা ও বাটা মসলা একত্রে নিয়ে নিলাম বেসনের মধ্যে।এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কলার উপকরণগুলো।

ধাপঃ 6

IMG_20250205_184104.jpg
তো আমার মেখে নেওয়া হয়ে গেল উপকরনটি।

ধাপঃ 7

IMG_20250205_184133.jpg
এখন অল্প অল্প মিশ্রণ নিয়ে মাছের পিচের মতো সেপ দিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20250205_184155.jpg
এভাবে সমস্তটাই তৈরি করে নেব।

ধাপঃ 9

IMG_20250205_184215.jpg
এখন কড়াইতে পুনরায় সরিষার তেল দিয়ে কলার পিচগুলি দিয়ে দেব।

ধাপঃ 10

IMG_20250205_184234.jpg
তারপর উল্টেপাল্টে কলার পিচগুলি লাল রঙের করে ভেজে নিতে হবে।

ধাপঃ 11

IMG_20250205_223804.jpg
এরপর পিচগুলি সাজিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে।

শেষ ধাপঃ

IMG_20250205_223740.jpg

IMG_20250205_223740.jpg
সবশেষে কয়েকটি ছবি তুলে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার মাছ ছাড়া মাছের রেসিপি।

পরিবেশন:

IMG_20250205_223839.jpg

IMG_20250205_223858.jpg

IMG_20250205_223935.jpg
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে এমনি কিংবা ভাতের সঙ্গে।এটি খুবই সুস্বাদু খেতে হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250206_001348901.jpg

 last year 

মজাদার একটি ইউনিক রেসিপি দেখতে পেলাম। এই রেসিপির পরিবেশন আমার কাছে দারুন লেগেছে, দেখে তাই শিখে নিলাম।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

মাছ ছারা মাছের নিরামিষ রেসিপিটি অসম্ভব সুন্দর হয়েছে। দেখে একদমই মাছের পিসের মতো লাগছে।ভীষণ চমৎকার সুন্দর বানিয়ে দিদি।খেতে অনেক লোভনীয় রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে। রন্ধন প্রনালী ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় নিরামষ রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

সত্যিই মাছের পিচের মতো মনে হচ্ছিলো, ধন্যবাদ দিদি।

 last year 

বেশ লোভণীয় ও ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রথমে ভেবেছিলাম মাছের রেসিপি পরে পুরো পোস্ট পড়ে এবং দেখে বুঝতে পারলাম।কাঁচা কালা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী । রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর ভাবে রেসিপিটির ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

কাঁচকলা আসলেই খুব উপকারী,বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য।ধন্যবাদ আপু।

 last year 

মাছ ছাড়া মাছের রেসিপি তৈরি করেছেন দিদি। রেসিপিটি বেশ ইউনিক লাগলো।দেখতে একেবারে হুবুহু মাছের মতই লাগছে। কাঁচাকলা দিয়ে এভাবে মাছ তৈরি করা যায় জানা ছিল না। নতুন একটি রেসিপি শিখে নিলাম আপনার থেকে। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তো মনে হয় অনেক মজা হয়েছিলো।মজাদার নিরামিষ মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

এখন জেনে গেলেন ট্রাই করে দেখতে পারেন।হ্যাঁ আপু, খুবই মজার হয়েছিল খেতে,ধন্যবাদ আপনাকে।

 last year (edited)

কাঁচা কলা গুলোকে এমন শেপ দিয়ে ভেজে নিয়েছেন, হঠাৎ করে তাকালে মনে হয় যে মাছের টুকরা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। মাঝেমধ্যে আমারও মাছ খেতে ইচ্ছে করে না। তখন ডিম কিংবা নিরামিষ রেসিপি খেতে দারুণ লাগে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

গরম গরম ভাত ও ডালের সঙ্গে খেতে ভালো লাগে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

কাঁচকলা দিয়ে দেখছি দারুন ভাবে মাছের পিস তৈরি করে ফেলেছেন। দারুন হয়েছে আপু। আপনার এই রেসিপি আমার খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকেও।

 last year 

ঠিক বলেছেন আপু রেসিপি দেখে মনে হচ্ছে সত্যিকারের মাছ। তবে এমন রেসিপি কখনো খাওয়া হয়নি।আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু,কালারটি আনতেই সময় দিতে হয়েছে অনেক।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65344.25
ETH 1930.51
USDT 1.00
SBD 0.39