রেসিপি: অল্প উপকরণে সুস্বাদু সাবু রান্না।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250531-WA0055.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার ,৮ জুন ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। যদি আজকে ঈদুল আযহার দ্বিতীয় দিন তারপরেও আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। গত সপ্তাহের শেষের দিন থেকে আমি অনেক ব্যস্ত আর এই ব্যস্ততার মধ্যে আপনাদের মাঝে যে ব্লগ লিখবো তেমন কোন সময় পাচ্ছিনা। আজকে খুব কষ্ট করে একটু সময় বের করে আপনাদের মাঝে এখন ব্লগ লিখতে শুরু করেছি। আমি গতকাল রেডি করে রেখেছিলাম প্রথম অংশটা এর পর আজকে লিখে আপনাদের মাঝে এখন শেয়ার করছি। সাবু দানা দিয়ে এভাবে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় আপনারা চাইলেও তৈরি করতে পারবেন। আমার ছেলে যখন সাবু খেতে চায় না তখন আমি এভাবে একটু ক্ষীর অথবা পায়েসের মতো করে রান্না করে দিই। তবে একটা কথা সাবু দিয়ে আপনারা যেকোনো রান্না করেন না কেন আগে থেকে সাবু ভিজিয়ে রাখতে হবে। আমি প্রায় এক ঘণ্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধাঘণ্টা ভিজিয়ে রাখলেও সমস্যা নেই। আমার তৈরি করা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপি তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ভেজানো সাবু
লবণ
চিনি
দুধ

ধাপ-১

IMG-20250531-WA0016.jpg

IMG-20250531-WA0039.jpg

প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ কেজি দুধ দিয়ে দিলাম। এরপর দুধ ফুটে গেলে এর মধ্যে আমি বড় চামচের দুই চামচ চিনি দিয়ে দিলাম।

ধাপ-২

IMG-20250531-WA0006~2.jpg

IMG-20250531-WA0048~2.jpg

এরপর স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জ্বাল করে নিলাম।

ধাপ-৩

IMG-20250531-WA0038.jpg

IMG-20250531-WA0040.jpg

IMG-20250531-WA0003.jpg

আমি আগে থেকেই কিছু সাবু দানা ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে পাত্রের মধ্যে দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG-20250531-WA0022.jpg

তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিলাম। যখন রান্না হয়ে যাবে তখন সবগুলো একদম ঘন মিশ্রণ হয়ে যাবে। আর রান্না হয়ে গেলে সুন্দর হালকা ঘি কালার চলে আসবে।

ধাপ-৫

IMG-20250531-WA0073~2.jpg

IMG-20250531-WA0058.jpg

IMG-20250531-WA0051.jpg

IMG-20250531-WA0031.jpg

এরপর আমি একটি পাত্রে রেখে আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি টা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু। অল্প কিছু উপকরণ দিয়েই খুব মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলেছেন আপনি। দেখেই বুঝা যাচ্ছে সাবু রান্নাটি খেতে খুবই মজাদার হয়েছে। নিশ্চয়ই সবাই খুব মজা করে খেয়েছেন। মজাদার ও সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি প্রায় এইভাবে সাবু রান্না করে খাই। খুবই সহজ এবং ঝটপট হয়ে যায় তৈরি। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60213.83
ETH 1578.35
USDT 1.00
SBD 0.42