রেসিপি: মজাদার লাউ ভাজি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250504_175434~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার , ৯ মে ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকে আবার আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। প্রতি সপ্তাহে আমি যেকোনো ধরনের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে আপনাদের মাঝে মজাদার লাউ ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করে। যেগুলো দেখে নতুন নতুন রেসিপি আমিও শিখি। লাউ ভাজি দিয়ে রুটি অথবা গরম ভাত খেতে ভীষণ মজা লাগে। আমার তো ভীষণ পছন্দ এভাবে কুমড়োর বড়ি দিয়ে লাউ ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকে শেয়ার করা এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখনো উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
লাউ
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
লবণ
হলুদ গুঁড়া
তেল
কুমড়ার বড়ি

IMG_20250504_171644~2.jpg

ধাপ-১

IMG_20250504_171653~2.jpg

প্রথমে আমি লাউ গুলো কুচি করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে লাউ গুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে পানি গরম করে নিলাম। তারপরে লাউ কুচিগুলো লবণ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।

ধাপ-২

IMG_20250504_172238~2.jpg

তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি।

ধাপ-৩

IMG_20250504_172342~2.jpg

IMG_20250504_172428~2.jpg

IMG_20250504_173026~2.jpg

IMG_20250504_174215~2.jpg

এরপর সামান্য হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর কিছুক্ষণ সিদ্ধ করে একটি পাত্রে লাউ কুচি গুলো নামিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20250504_173624~2.jpg

IMG_20250504_173700~2.jpg

এরপর আমি পাঁচটা কুমড়ার বড়ি নিয়ে নিয়েছি। বড়ি গুলো শীল পাটায় আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিলাম।

ধাপ-৫

IMG_20250504_173958~2.jpg

IMG_20250504_174040~2.jpg

IMG_20250504_174059~2.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও সামান্য জিরা। পেঁয়াজ কুচি গুলো হালকা লালচে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োর বড়ি গুঁড়া গুলো। তারপর সবগুলো ভালোভাবে হালকা আঁচে ভেজে নিলাম কিছুক্ষণ।

ধাপ-৬

IMG_20250504_174448~2.jpg

IMG_20250509_102606-COLLAGE.jpg

এরপর সিদ্ধ করে রাখা লাউ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিলাম।

ধাপ-৭

IMG_20250504_175429~2.jpg

IMG_20250504_175432~2.jpg

IMG_20250504_175434~2.jpg

IMG_20250504_175438~2.jpg

IMG_20250504_175446~2.jpg

তারপর একটি পাত্রে রেখে আপনাদের মাঝে পরিবেশন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা মজাদার লাউ ভাজি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

Screenshot_20250509-205907.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

লাউ ভাজিটা দেখতে খুবই সুস্বাদু লাগছে! বিশেষ করে আপনার ব্যবহার করা মসলাগুলোর কম্বিনেশনটা অনেক আকর্ষণীয়।আমিও লাউ ভাজি বানাই, কিন্তু আপনার রেসিপিতে দিয়েছেন জিরা-মেথি। পরেরবার এভাবে ট্রাই করব! আমি সাধারণত নারকেল দিয়ে কষাই, সেটার স্বাদ আলাদা হয়।এমন সহজ ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ! সামনে আরও মজার মজার রেসিপি আশা করছি।

 last year 

"আপনার রেসিপির উপস্থাপন দারুণ লেগেছে! লাউ ভাজি আমারও খুব পছন্দের একটি পদ, বিশেষ করে কুমড়োর বড়ি দিয়ে হলে তো কথাই নেই। আপনার লেখা থেকে ভালোবাসা ও যত্নটা স্পষ্ট বোঝা যাচ্ছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করব। ধন্যবাদ শেয়ার করার জন্য!

 last year 

এমন করে লাউ ভাজি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আমার তো মনে হয় এই লাউ ভাজি দিয়ে প্রায় এক থালা ভাত খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু লাগে খেতে। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

লাউ মাছ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও লাউয়ের সবজি অথবা ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ আপনি খুবই মজা করে লাভ ভাজি করেছেন আপু। কুমড়ার বড়ি দিয়ে বেশ সুন্দরভাবে রেসিপিটি তৈরি করেছেন আপু। যা দেখে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ।

 last year 

আপু আপনি দারুণ একটি রেসিপি পোস্ট শেয়ার করছেন।আপনার রেসিপি করা লাউ ভাজি দেখে লোভ লেগে গেছে আপু।এই লাউ ভাজি গরম গরম ভাতের সাথে আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে পুরো রেসিপি টি ধাপে ধাপে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

Screenshot_20250510-203527.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 62435.19
ETH 1658.04
USDT 1.00
SBD 0.42