রেসিপি: সুস্বাদু ভুট্টা ভাজি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250406_103722~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট। দু একদিন আগে দুইটা ভুট্টা আনা হয়েছিল আমাদের জমি থেকে। যেহেতু কাঁচা ভুট্টা ছিল তাই ভুট্টার দানাগুলো বেশ নরম ছিল। বাড়িতে এনেই ভুট্টা গুলো সুন্দরভাবে ধুয়ে দানা গুলো ছাড়িয়ে নিলাম। এরপর সুন্দরভাবে ভেজে খেয়ে নিলাম। রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভীষণ ভালো লাগছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি ভুট্টা ভাজি সম্পূর্ণ করলাম সেটা এখন আপনাদের মাঝে তুলে ধরছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কাঁচা ভুট্টা
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
লবণ
তেল

IMG_20250406_102601~2.jpg

IMG_20250406_102616~2.jpg

ধাপ-১

IMG_20250406_102721~2.jpg

প্রথমে আমি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে।

ধাপ-২

IMG_20250406_102743~2.jpg

এরপর এরমধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি ও পরিমাণমতো কাঁচা মরিচ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৩

IMG_20250406_102906~2.jpg

IMG_20250417_204659-COLLAGE.jpg

পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ভুট্টা গুলো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো ।

ধাপ-৪

IMG_20250417_204707-COLLAGE.jpg

আমি ভুট্টা গুলো প্রায় ১০ থেকে ১৫ মিনিটের বেশি হবে ভুট্টা গুলো নাড়াচাড়া করছিলাম আর হালকা আঁচে রান্না করে নিলাম।

ধাপ-৫

IMG_20250406_103506~2.jpg

IMG_20250406_103722~4.jpg

IMG_20250406_103722~3.jpg

IMG_20250406_103722~2.jpg

কিভাবে অল্প অল্প করে ভাজলে খেতে ভীষণ মজা লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছিল রেসিপিটা। ভুট্টা পাকার আগে আমরা এইভাবে অনেকবার ভুট্টা ভাজি করে খায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবার উপস্থিত হয়ে ছি সবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভুট্টা পাকার আগে এভাবে যে রান্না করে খাওয়া যায় এটা জানা ছিল না। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আমার তো রেসিপিটা দেখেই খেতে ইচ্ছে করছে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে। এই রেসিপিটা আমার কাছে একবারই নতুন। কখনো সম্ভব হলে এই রেসিপিটা ট্রাই করে দেখব। আপনাকে ধন্যবাদ আপু মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

এটাতো আমাদের এলাকাতে খুব বেশি খাই সিজনের সময় মানুষ। এভাবে ভাজি করে খাওয়া যায় আবার পুড়িয়ে ও খাওয়া যায়। ভীষণ মজা লাগে আপু একদিন ট্রাই করে দেখবেন।

 last year 

কাঁচা মরিচ এবং পেয়াজ দিয়ে কখনো ভুট্টা ভাজি খাওয়া হয়নি। সাধারণত তেল দিয়ে ভাজি করে খাওয়া হয়। নতুন একটি রেসিপি শিখতে পেরে ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল।

 last year 

এভাবে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে ভাজি করলে খেতে চমৎকার লাগে আপু।

 last year 

ভুট্টা পুড়িয়ে খাওয়া হয়েছে কিন্তু এত চমৎকার ভাবে এত কিছু দিয়ে ভুট্টা ভাজি করে কখনো খাওয়া হয়নি।দেখে মনে হচ্ছে ভাজি খেতে বেশ হয়েছিল। এই ধরনের ভাজি বৃষ্টির দিনে খেতে বেশি ভালো লাগে। দেখে লোভ লেগে গেল আপু। চমৎকার ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপু এভাবে ভাজি করে খাওয়ার স্বাদ আলাদা এবং পুড়িয়ে খাওয়ার স্বাদ আলাদা। তবে আমার কাছে এভাবে ভাজি করে খেতে বেশি ভালো লাগে।

 last year 

আজকে রাতে আমিও খেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে। দেখে খুবই ভালো লাগলো চমৎকার এই রেসিপি। আশা করি অনেক মজাদার হয়েছে।

 last year 

ঠিক বলেছেন ভীষণ মজার হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি স্বাদ হয়েছিল।

 last year 

Screenshot_20250418-220932.png

Screenshot_20250418-211601.png

Screenshot_20250418-211344.png

Screenshot_20250418-151703.png

Screenshot_20250418-151133.png

Screenshot_20250418-150132.png

Screenshot_20250418-145817.png

Screenshot_20250418-145449.png

 last year 

এরকম ভুট্টা ভাজি খেতে কিন্তু দারুন লাগে। বর্তমান ভুট্টার সিজন চলে এসেছে। কাঁচা ভুট্টা এরকমভাবে ভাজি করে খাওয়ার মজাই আলাদা। খুবই ভালো লাগলো আপনার আজকের রেসিপি পোষ্টটি।

 last year 

হ্যাঁ ভাইয়া এখন ভুট্টা সৃজন চলছে তাই ভুট্টা ভাজি ও খাওয়া হচ্ছে বেশ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38