রেসিপি: নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,৫ ডিসেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই ভাল ও সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে আজকে হাজির হয়েছি। মাংস খেতে আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি। তবে আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আমি আজকে শীতকালীন নতুন আলু দিয়ে খুবই মজাদার ভাবে মাংস রান্না করেছি। বর্তমান বাজারে অনেক নতুন আলু উঠেছে। তবে শীতকালীন সবজির এখনো অনেক দাম। আমি দু'একদিন আগে এই আলু গুলো ১০০ টাকা কেজি ধরে কিনেছিলাম। এভাবে প্রতিটি সবজির দাম বাড়তে থাকলে মধ্যবিত্ত কেন সবার জন্যই অনেক কষ্ট হয়ে যাবে। যাইহোক আমি কালকে এই রেসিপিটা তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটি তৈরি করলাম সেটা এখন শেয়ার করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | নতুন আলু |
| ২ | মুরগির মাংস |
| ৩ | পেঁয়াজ কুচি |
| ৪ | রসুন বাটা |
| ৫ | তেল |
| ৬ | তেজপাতা |
| ৭ | এলাচ, দারুচিনি |
| ৮ | লবণ |
| ৯ | জিরা ও ধনিয়া বাটা |
| ১০ | হলুদ গুঁড়া |
| ১১ | মরিচ গুঁড়া |
| ১২ | পানি |
ধাপ-১
প্রথমে আমি পেঁয়াজ কুচি ,রসুন কুচি, জিরা ও ধনিয়া বেটে নিলাম। তার সাথে তেজপাতা এলাচ ও দারচিনি ভালোভাবে ধুয়ে নিলাম।
ধাপ-২
এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সব মসলা গুলো দিয়ে দিলাম। প্রথমে বাটা মসলা গুলো দিতে হবে তারপর তেজপাতা, দারচিনি ,এলাচ দিতে হবে।
ধাপ-৩
তারপর হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
ধাপ-৪
তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম।
ধাপ-৫
মুরগির মাংস অল্প কিছুক্ষণ রান্না করে নতুন আলু গুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম মাংস ও আলু গুলো।
ধাপ-৬
এরপর অল্প একটু পানি দিয়ে কষিয়ে তারপর আবারও ঝোল রাখার জন্য পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম কিছুক্ষণ।
ধাপ-৭
রান্না করার পর খেতে ভীষণ মজা হয়েছিল। রেসিপি কালার টা অনেক সুন্দর এসেছিল। তবে আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
নতুন আলু দিয়ে যেকোনো কিছু রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। নতুন আলুর স্বাদটাই আলাদা। আপনার আজকের রেসিপি টা দেখে তো খেতে ইচ্ছে করছে। অনেক লোভনীয় লাগছে রেসিপি টা দেখতে। গরম ভাতের সাথে এরকম মাংস হলে তো ভালোই হয়। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু গরম ভাতের সাথে খেতেও মজা লাগে তবে আমার কাছে রুটি দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নতুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি তৈরি করেছেন আপু। মুরগির মাংস আমার খুব ভালো লাগে। মুরগির মাংসের মধ্যে আলু না দিলে আমার কাছে ঠিক ভালো লাগেনা। আপনি খুব সুন্দর করে আলু দিয়ে মাংস রান্না করেছেন।রেসিপিটি আমার কাছে ভালো লাগলো। সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও আপু আলু দিয়ে মাংস রান্না করলে খেতে ভীষণ মজা লাগে।
নতুন আলু দিয়ে অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লাগলো। নতুন আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। যাইহোক আপনার রেসিপি দেখে মনে হল খুবই সুস্বাদু হয়েছে।
আমার কাছে তো চালের রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে।
আপু শুধু আলু নয় প্রতিটি সবজির দাম অনেক। আসলে আপু নতুন আলু খাওয়ার মজাই আলাদা। আপনি নতুন আলু দিয়ে মাংস রান্না করেছেন খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিল।বেশ লোভনীয় লাগছে আপনার রেসিপি দেখে। কালরটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি ভীষণ মজা হয়েছিল আপু। তবে বাজারে প্রতিটি সবজি অনেক দাম ঠিক বলেছেন।
মাংসে আলু দারুণ লাগে খেতে আর সেই আলু যদি হয় নতুন আলো তাহলে তো একদমই অসাধারণ হয় খেতে।আপনি ভীষণ লোভনীয় করে আলু দিয়ে মুরগির মাংস রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ আপু তবে আপনি আলু লিখতে গিয়ে হয়তো বা আলো উঠে গেছে। ঠিক করে নিবেন।
বাহ দারুন একটি রেসিপি শেয়ার করলেন আপু আপনি। এখন তো নতুন আলু দিয়ে যেকোনো ধরনের মাংস কিংবা মাছ খেতে খুবই ভালো লাগবে। আপনি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলেন। আপনার রান্নার প্রসেস গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে রেসিপির কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপু নতুন আলুর সাথে মাংস খেতে তো বেশ মজাই লাগে ।তবে বড়ি রান্না করলে আরও বেশি ভালো লাগে।
আসলেই বর্তমান সময়ে আলুর দাম অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। আলু দিয়ে মুরগির মাংসের অনেক সুন্দর রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। একটু মরিচের পরিমাণ বেশি হয়েছিল বলে সেইদিন এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু লেগেছিল।
আপনার পছন্দ হয়েছিল জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু নতুন আলু দিয়ে মাংস রান্না করলে খেতে বেশ মজাই লাগে। আপনি দেখতেছি নতুন আলু দিয়ে মজার মুরগির মাংস রেসিপি করেছেন। তবে আপনার রেসিপিটির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি খেতে অনেক মজা লাগে। মজার রেসিপিটি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত জানানোর জন্য।