রেসিপি: সুস্বাদু মজাদার হাঁসের মাংস ভুনা।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা বুঝে গেছেন কিসের রেসিপি। হাঁসের মাংস রুটি দিয়ে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে। বাড়িতে লালন-পালন করা হয় হাঁস তাই যখন ইচ্ছা তখনই খেতে পারি হাঁসের মাংস। গতকাল রাতে আমি এই রেসিপিটা তৈরি করেছি। যেহেতু আমার খুব পছন্দের রেসিপি তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। রেসিপিটা দেখতে যতটা সুস্বাদু মনে হচ্ছে খেতে আরো বেশি ভালো লেগেছিল। হাঁসের মাংস আমি বেশি ঝোল করিনি ভুনা করেছি। তাই ভাত দিয়ে খেতে আরো বেশি মজা লেগেছিল। কিভাবে আমি সম্পূর্ণ রান্নাটি শেষ করলাম সেটা এখন উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | হাঁসের মাংস |
| ২ | তেল |
| ৩ | পেঁয়াজ ও রসুন বাটা |
| ৪ | জিরা বাটা |
| ৫ | ধনিয়া গুঁড়া |
| ৬ | শুকনা মরিচ গুঁড়া। |
| ৭ | হলুদ গুঁড়া |
| ৮ | তেজপাতা |
| ৯ | এলাচ ও দারচিনি |
ধাপ-১
প্রথমে আমি কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
ধাপ-২
তারপর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন বাটা। এরপর দিয়ে দিলাম জিরা ও এলাচ বাটা।
ধাপ-৩
একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া। তারপর আবারো ভালভাবে নাড়াচাড়া করে নিব।
ধাপ-৪
এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ও দারচিনি। তারপর অল্প একটু পানি দিয়ে সব মশলা গুলো ভালোভাবে কষিয়ে নিলাম।
ধাপ-৫
এরপর মাংসগুলো দিয়ে ভালোভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে মাংসগুলো ভেজে নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে সবকিছু কষিয়ে নিলাম।
ধাপ-৬
এরপর যখন রাখা এবং সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে জ্বাল দিয়ে নিলাম।
ধাপ-৭
তারপর একটি পাত্রে রেখে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কেমন লাগলো আমার আজকে শেয়ার করা সুস্বাদু মজাদার হাঁসের মাংসের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আপু আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি করার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লাগলো। মজার মজার রেসিপি গুলো দেখলে খেতে ইচ্ছে করে। দেখে বোঝা যাচ্ছে আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক মজা করে খেয়েছিলেন।
হ্যাঁ ভাইয়া সত্যি অনেক মজা করে খেয়েছিলাম রেসিপিটা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।হাঁসের মাংসের ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার হাঁসের মাংসের ভুনা দেখেই আমার লোভ লেগে গেলো।খুব সুন্দর ভাবে রেসিপির ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার কাছে ভীষণ ভালো লাগে ভাইয়া খুব পছন্দের একটি খাবার এটা।
https://x.com/MstFatema137069/status/1928070118786940978?t=lktru6vzldKAUSvmjS-DIg&s=19
https://x.com/MstFatema137069/status/1928070968041427310?t=-Dcee_EOyK5Szd_1070fQg&s=19
আমার ভীষণ পছন্দের একটি মাংস হাঁসের মাংস। ভীষণ ভালো লাগে এবং ভীষণ পছন্দ করি এই হাঁসের মাংস খেতে। আপনি ভীষণ সুন্দর করে রান্না করেছেন। দেখেই লোভনীয় লাগছে। ধন্যবাদ এত সুন্দর করে আমার প্রিয় মাংস রান্না করে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার হাঁসের মাংস পছন্দ জেনে ভালো লাগলো।
রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। হাঁসের মাংস আমারও খুব প্রিয় ছিল। তবে ডাক্তারের নিষেধাঙ্গা এসেছে। খাওয়া যাবে না। এলার্জি বেড়ে যায়।
আমারও তো একই অবস্থা ভাই তারপরেও কি করবো ইচ্ছা হয় খেয়ে ফেলি পরে ঔষধ খেয়ে নি।
হাঁসের মাংস আমার খুবই প্রিয়। কিছুদিন আগেও খাওয়া হয়েছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল।
সত্যি আপু রান্নাটা ভীষণ মজা হয়েছিল যদিও নিজে রান্না করেছি তারপরেও প্রশংসা করে ফেলছি কেননা সত্যি সুন্দর হয়েছিল।
আপু, রেসিপিটা দেখে তো মন গরম হয়ে গেলো।হাঁসের মাংস ভুনা করার পদ্ধতি এত সুন্দরভাবে বোঝিয়েছেন, একবারেই হাত বাড়িয়ে রান্না করে দেখতে ইচ্ছে করছে। আপনার ছবি আর বর্ণনা পড়ে মনে হলো কিভাবে মশলা আর ভালোবাসা মিলে এত সুস্বাদু একটা খাবার তৈরি হয়। আপনার রন্ধনশৈলী সত্যিই প্রশংসার যোগ্য। ভবিষ্যতে আপনার আরও সুন্দর সুন্দর রেসিপি পাবার আশা রাখছি। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
বাহ আপনি তো দারুন ভাবে মতামত প্রকাশ করেন আপু ধন্যবাদ।
সুস্বাদু মজাদার হাঁসের মাংস ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি করেন। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটি রেসিপি এত সুন্দর ভাবে মতামত দেয়ার জন্য ধন্যবাদ।