রেসিপি:লাল শাক ভাজি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার,১০ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজি রেসিপি। লাল শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমার তো ভীষণ ভালো লাগে লাল শাক ভাজি খেতে। আপনাদের কাছে লাল শাক ভাজি খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | লাল শাক |
| ২ | কাঁচা মরিচ |
| ৩ | পেঁয়াজ কুচি |
| ৪ | রসুন কুচি |
| ৫ | তেল |
| ৬ | লবণ |
| ৭ | জিরা |
| ৮ | পানি |
ধাপ-১
প্রথমে আমি করের মধ্যে পরিষ্কারভাবে ধুয়ে রাখা লাল শাক গুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি , কাঁচা মরিচ কুচি ও লবণ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
ধাপ-২
আমি যেহেতু নরম আর ছোট ছোট লাল শাক নিয়েছিলাম তাই সিদ্ধ হতে বেশি দেরি হয়নি। ৫ থেকে ৬ মিনিটের মধ্যেই লাল শাকগুলো সিদ্ধ হয়ে গেছে।
ধাপ-৩
এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর একটু বেশি করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ও রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আস্তো জিরা।
ধাপ-৪
সবগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা লাল শাক গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর কিছুক্ষণ রান্না করে নিলাম
ধাপ-৫
এরপর একটি পাত্রে রেখে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি সেটা জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আসলে আজকে আপনি আমাদের মাঝে লাল শাকের ভাজি রেসিপিটা শেয়ার করেছেন। যদিও এই ধরনের রেসিপি শীতকালে প্রায় প্রত্যেকের বাড়িতে করা হয়। আর এই লাল শাকের ভেতর যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে এই স্বাদ আরো অনেক বেশি বেড়ে যায়।
ভাইয়া এই সবগুলো আমাদের নিজেদের জমিতে চাষ করা তাই এর স্বাদ আরও বেশি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
লাল শাক আমার খুব প্রিয়। লাল শাক দিয়ে ভাত খেতে আমি খুব পছন্দ করি। পেয়াজ রসুন দিয়ে লাল শাক ভাজি করলে খেতে অনেক মজা লাগে। আপু আপনি লালশাক ভাজি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। পেঁয়াজ রসুন দিয়ে চমৎকার লাল শাক ভাজে দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছিল। মজাদার লালশাক ভাজি রেসিপিটি দেখে খুব ভালো লাগলো।
আপু আপনি লাল শাক ভাজি খেতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আমার কাছেও লাল শাক ভাজি খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।
আজকে আপনি পুষ্টিকর খাবার শেয়ার করেছেন। লাল শাক আমার অনেক প্রিয়। শীতকালে এই শাক পাওয়া যায়।এই শাক খেলে রক্ত ভালো হয় এবং পরিস্কার থাকে।এর গুনাগুন অনেক সুন্দর ভাবে এই শাক ভাজি আমাদের মাঝে তুলে ধরেছেন।প্রতিটি ধাপ ছিল পরিস্কার।
ধন্যবাদ আপু। লাল শাক আপনার প্রিয় সবজি যেন ভালো লাগলো।
পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন আজকে। লাল শাক আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে। খুবই চমৎকারভাবে লাল শাক রান্না করার প্রসেস শিখিয়ে দিয়েছেন আমাদের, আপনার পোস্টের মাধ্যমে। খুবই ভালো লাগলো আপনার রেসিপিটি। আশা করি আগামীতে এরকম মজাদার রেসিপিগুলি আরো শেয়ার করবেন ,ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আমাদের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক ভালো।
লাল শাখে যদি একটু বেশি করে পেঁয়াজ রসুন দেয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আপনার চমৎকার এই লাল শাকের রেসিপি তৈরি করতে দেখে ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে রান্না কাজ সম্পাদন করেছেন। দেখে মনে হলো অনেক সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি।
রান্না তেমন একটা পারি না তারপরে চেষ্টা করি অপু সুন্দর করে তৈরি করার জন্য ধন্যবাদ।
সত্যি বলতে, এই লাল শাক ভাজি খেতে আমার কাছে ভালো লাগে না।তবে আমার মা বলেন এটা খেলে শরীরে রক্ত হয়।তবে আমার কাছে সাদা শাক খেতে বেশি ভালো লাগে।আপনার রেসিপিটি সুন্দর হয়েছে।তবে জল ছাড়া ও শাকের সঙ্গে চিংড়ি মাছ দিলে আরো বেশি টেস্টি হতো,ধন্যবাদ আপু।
আপনার মা একদম ঠিক বলে আপু সত্যি লাল শাক অনেক উপকারী একটি সবজি।
আপু আজ আপনি আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। লাল শাক ভাজি খেতে আমিও খুব পছন্দ করি। লাল শাক খেলে রক্তের ঘাটতি পূরণ হয়। আমার বাসায় প্রায় সময় এই শাক রান্না হয়। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তবে এর মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়নি কখনও। আপনি প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
দারুন একটি কথা বলেছেন আপু সত্যিই লাল শাক আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী।
লাল শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাল শাক ভাজি খেতে খুব ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর করে লাল শাক ভাজি করেছেন । এবং আমাদের মাঝে শেয়ার করেছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।