রেসিপি: সিলভার মাছ দিয়ে কুমড়োর বড়ি রান্না।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250126_183548_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কালকে অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের মাঝে কোন পোস্ট নিয়ে হাজির হতে পারিনি। তাই আজকে ব্যস্ত তা কাটিয়ে কোনো রকম উঠতে না উঠতেই আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি রেসিপি পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহে আমি একটি করে রেসিপি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু গতকাল বাবু অসুস্থ তারপরে অনেক ব্যস্ত ছিলাম তাই আর শেয়ার করতে পারিনি। আজকে আমি মোটা সিলভার মাছ দিয়ে কুমড়োর বড়ি রেসিপি তৈরি করেছি। কুমড়োর বড়ি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কুমড়োর বড়ি খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মোটা সিলভার মাছ
কুমড়োর বড়ি
কাঁচামরিচ বাটা
পেঁয়াজ ও রসুন বাটা
ধনিয়া ও জিরা বাটা
হলুদ গুঁড়া
লবণ
তেল

IMG_20250126_171154_HDR~2.jpg

IMG_20250126_170913_HDR~2.jpg

ধাপ-১

IMG_20250126_171043_HDR~2.jpg

IMG_20250126_171124_HDR~2.jpg

IMG_20250126_171548_HDR~2.jpg

IMG_20250126_173013_HDR~2.jpg

প্রথমে আমি সিলভার মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এরপর এক চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও সামান্য লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর গরম তেলে ভালোভাবে ভেজে নিলাম।

ধাপ-২

IMG_20250126_172635_HDR~2.jpg

IMG_20250126_172812_HDR~2.jpg

IMG_20250126_172821_HDR~2.jpg

এরপর আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা ও ধনিয়া বেটে নিলাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর বাটা মশলা গুলো দিয়ে দিলাম। বাটা মসলা গুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ ও পরিমাণমতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম।

ধাপ-৩

IMG_20250126_172948_HDR~2.jpg

IMG_20250126_173113_HDR~2.jpg

এরপর অল্প একটু পানি দিয়ে মসলা গুলো কষিয়ে নিলাম। তারপর ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20250126_173640_HDR~2.jpg

IMG_20250126_173940_HDR~2.jpg

এরপর পানি কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে প্রথমে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তার কিছুক্ষণ পর কুমড়োর বড়ি গুলো দিয়ে দিলাম। বড়িগুলো আগে থেকে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে রান্না করার পর খেতে ভীষণ ভালো লাগে।

ধাপ-৫

IMG_20250203_200127-COLLAGE.jpg

এরপর প্রায় ১০ মিনিটের বেশি আমি হালকা নাড়াচাড়া করে রান্না করে নিলাম।

ধাপ-৬

IMG_20250126_183541_HDR~2.jpg

IMG_20250126_183548_HDR~2.jpg

IMG_20250126_183558_HDR~2.jpg

এরপর একটি পাত্রে রেখে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আপনি খুব মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার চমৎকার এই রেসিপি আমার অনেক ভালো লেগেছে। সিলভার মাছ আমি খুব পছন্দ করি। বড় সাইজের সিলভার মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়। শীতকালীন সবজি দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আপনি বড়ি দিয়ে রান্না করেছেন দেখে মনে হল অনেক সুস্বাদু হয়েছে।

 last year 

ঠিক বলেছেন আপু বড় বড় সিলভার মাছগুলো খাওয়ার মজাই আলাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সিলভার মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন। মাছ দিয়ে ফুলকপির এমন রান্না যদিও আমি কখনো খাইনি। কিন্তু সিলভার মাছ দিয়ে এই রান্নাটি দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে।

 last year 

ভাইয়া আমি তো মাছ দিয়ে ফুলকপি রান্না করিনি কুমড়ার বড়ি রান্না করেছি। আপনার হয়তোবা পোস্ট পড়তে ভুল হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এখন পর্যন্ত কুমড়ো বড়ি খাওয়া হয়নি। কারণ আমাদের এদিকে বড়িগুলো পাওয়া যায় না। আপনি তো দেখছি দারুণ একটা রেসিপি তৈরি করেছেন। দেখেই লোভ লাগছে। যদিও খাওয়া হয়নি তবে নিঃসন্দেহে বলতে পারি এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে।

 last year 

কি বলেন আপু আজও কুমড়োর বড়ি খাননি। তাহলে একদিন সময় করে আমাদের বাসায় চলে আসুন অনেক অনেক কুমড়োর বড়ি খাওয়াবো আর রেসিপিটা ও শিখিয়ে দেবো।

 last year 

শীতকালে কুমড়া বড়ির যে কোনো রেসিপি খেতে অসাধারণ লাগে। আপনি সিলভার কার্প মাছ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন যেটা দেখতে খুবই লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাছ দিয়ে কুমড়া বড়ির মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু আমার কাছে কুমড়োর বড়ি দিয়ে মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

আপনার বাবু অসুস্থ জেনে খারাপ লাগলো। তার সুস্থতা কামনা করছি। কুমড়োর বড়ি আমার কখনোই খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক এলাকায় এখনো কুমড়োর বড়ি তেমন প্রচলন নেই। রেসিপিটা সত্যি অনেক সুস্বাদু হয়েছিল আপু।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সিলভার মাছ দিয়ে কুমড়োর বড়ি রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

যে কোন মাছের সাথে কুমড়োর বড়ি রান্না করলে তরকারির টেস্ট মনে হয় আলাদা আছে ভাইয়া। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। ধন্যবাদ ভাইয়া।

 last year 

এরকম লোভনীয় রেসিপি দেখলে কি আর খাওয়ার লোভ সামলানো যায় আপু। রেসিপির সর্বশেষ ধাপ দেখেই তো মনে হচ্ছে খেতে ভীষণ মজাদার হয়েছিলো। সিলভার মাছ এবং কুমড়োর বড়ি দিয়ে লোভোনীয় একটি রেসিপি তৈরি করেছেন। রেসিপিটির প্রসেস গুলি খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন।সিলভার মাছের রেসিপিটি ভালো লাগলো দেখে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ঠিক বলেছেন আপু খুবই লোভনীয় একটি রেসিপি। আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

Screenshot_20250204-125655.png

Screenshot_20250204-125601.png

 last year 

কুমড়োর বড়ি দিয়ে মজাদার মাছের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন লোভনীয় রেসিপিগুলো আমাকে অনেক পছন্দ করি। মাঝেমধ্যে আমাদের পরিবারেও তেলাপিয়া মাছের সাথে কুমড়ার বড়ি রান্না করে থাকে। কুমড়োর বড়ির জন্য রেসিপি গুলো অনেক ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন মাছের সাথে বড়ি রান্না করলে বেশ জমে তরকারি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42