রেসিপি:কৈ মাছ দিয়ে ঢেঁড়স ও আলু রান্না।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250530-WA0004.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার , ১৩ জুন ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিন এর মত আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপি পোস্ট। প্রতি সপ্তাহে আমি যে কোন ধরনের একটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই কয়দিন ঈদের দিন থেকে শুরু প্রতিদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই আজকে একটু ভিন্ন ধরনের তরকারি রান্না করেছিলাম। কিছুদিন আগে একটানা কয়েকদিন বৃষ্টি হল আর এর মধ্যে থেকে আমার আব্বু বিল থেকে কিছু মাছ ধরে নিয়ে এসেছিল।তার মধ্যে ছিল কৈ,টাকি ও পুঁটি মাছ। আর আজকে আমি সেই কৈ মাছ দিয়ে ঢেঁড়স ও আলু রান্নার দারুন একটি রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করব। খাল বিলের মাছ খেতে সত্যি মজা লাগে। আর এই মাছ দিয়ে যে কোন সবজি রান্না করলে দারুন মজা লাগে খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করলাম সেটা এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ঢেঁড়স
আলু
কাঁচা মরিচ
পেঁয়াজ কুচি
কৈ মাছ
হলুদ গুঁড়া
লবণ
তেল
জিরা ও ধনিয়া গুড়া

IMG_20250529_165136~2.jpg

ধাপ-১

IMG_20250529_165216~2.jpg

প্রথমে আমি পাঁচটা কৈ মাছ ভেজে নিলাম।

ধাপ-২

IMG_20250529_173236~2.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি ও পেঁয়াজ কুচি।

ধাপ-৩

IMG_20250529_173304_HDR~2.jpg

IMG_20250529_173245_HDR~2.jpg

এরপর সামান্য মসলা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৪

IMG_20250529_173309_HDR~2.jpg

এরপর হলুদ গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ সমস্ত মসলা গুলো হালকা ভেজে নিলাম।

ধাপ-৫

IMG_20250529_173341_HDR~2.jpg

তারপর ঢেঁড়স ও আলু গুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম ।

ধাপ-৬

IMG_20250529_173458~2.jpg

IMG_20250529_173920~2.jpg

এরপর পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুড়া দিয়ে কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20250529_174506~2.jpg

IMG_20250529_174535~2.jpg

IMG_20250529_174559~2.jpg

কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল রাখার জন্য। ঝোলের পানি ফুটে উঠলে এর মধ্যে ভাজা কৈ মাছগুলো দিয়ে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম।

ধাপ-৮

IMG-20250530-WA0005.jpg

IMG-20250530-WA0004.jpg

IMG-20250530-WA0003.jpg

এরপর কিছুক্ষণ রান্না করে তৈরি করে ফেললাম আমার আজকের এই রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250614-094644.png

Screenshot_20250614-094352.png

Screenshot_20250614-094047.png

Screenshot_20250614-093621.png

 last year 

এমন হালকা-পাতলা রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। বিনা মসলার রান্না আমার ভীষণ পছন্দের। আপনি বেশ সুন্দর করে কৈ মাছ দিয়ে আলু আর ঢেড়স দিয়ে রান্না করেছেন বেশ সুন্দর স্বাস্থ্যকর এবং লোভনীয় রেসিপি। বেশ ভালো লাগলো।

 last year 

কৈ মাছ আমার খুবই প্রিয়। তবে এইভাবে কখনো ঢেঁড়স দিয়ে রান্না করে খাওয়া হয়নি। নতুন ধরনের একটি রেসিপি শিখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

ঢেঁড়স এবং আলু আমার খুব প্রিয় একটি খাবার। আজকে আপনি কে মাছ দিয়ে ঢেঁড়স এবং আলুর রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি এবং গরম পরোটা খেতে বেশ মজাই লাগে। আপনার বানানো মজার রেসিপিটি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

ঢেঁড়স ও আলু খুবই পছন্দের সবজি। আর মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। ভালো লাগলো আপনার রেসিপি। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপু আপনি দারুন একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।কৈ মাছ দিয়ে ঢেঁড়স ও আলু ভাজি রান্না দেখে লোভ লেগে গেলো।রান্নার প্রতিটা ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64175.09
ETH 1730.86
USDT 1.00
SBD 0.42