রেসিপি: ক্যারামেল পুডিং তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241002-WA0001~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,৩ অক্টোবর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। সব সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কালকে বিকেলে আমি তৈরি করেছিলাম ক্যারামেল পুডিং। এর আগে আমি আপনাদের সাথে পুডিং এর রেসিপি শেয়ার করেছি তবে সেটা এমনি এমনি মানে ক্যারামেল দিয়ে তৈরি করেছিলাম না। আমি অনেকবার পুডিং তৈরি করে খেয়েছি কিন্তু কখনো ক্যারামেল দিয়ে তৈরি করিনি। কালকে প্রথম ক্যারামেল দিয়ে পুডিং তৈরি করলাম আমার তো ভীষণ ভালো লেগেছিল ফিনিশিং টা দেখে। পুডিং ভীষণ সুন্দর হয়েছিল আর খেতেও অনেক সুস্বাদু। বাচ্চারা এই ধরনের রেসিপি গুলো ভীষণ পছন্দ করে। যাইহোক কিভাবে আমি সম্পূর্ণ ক্যারামেল পুডিং রেসিপি টা তৈরি করলাম সেটা এখন শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
দুইটি ডিম
চিনি
দুধ
লবণ

ধাপ-১

IMG_20241002_163331~2.jpg

IMG_20241002_163349~2.jpg

প্রথমে আমি একটি পাত্রে দুইটি ডিম ভেঙে নিলাম।

ধাপ-২

IMG_20241002_163424~3.jpg

IMG_20241002_163506~3.jpg

IMG_20241003_100716-COLLAGE.jpg

এরপর ডিম দুইটি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর চা কাপের এক কাপ চিনি। তারপর সবগুলো ভালোভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম।

ধাপ-৩

IMG_20241002_165502~2.jpg

IMG_20241002_165919~2.jpg

এরপর আমি এক কাপ দুধ জ্বাল করে কিছুক্ষণ ফোটানোর পর আমি মিশ্রণ টার মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।

ধাপ-৪

IMG_20241002_165427~2.jpg

এরপর আমি একটি পাত্রে ২ চা চামচ চিনি অল্প একটু পানি দিয়ে জ্বাল করতে থাকলাম। আস্তে আস্তে চিনিটা যখন লাল হয়ে আসছিল তখন আমি চুলা থেকে নামিয়ে ফেললাম । ক্যারামেল তৈরি করার ছবি আমার তুলতে মনে ছিল না। তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ক্যারামেল খুব বেশি কালার করতে গেলে পুড়ে যাবে তাই আমি বেশি একটা কালার করিনি।

ধাপ-৫

IMG_20241002_170233~2.jpg

এরপর আমি যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রের ক্যারামেল গুলো ঢেলে দিলাম। তারপর পুডিং তৈরির মিশ্রণ দিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20241002_170300~2.jpg

IMG_20241003_100848-COLLAGE.jpg

এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর পুডিং এর পাত্রটি বসিয়ে দিলাম। এরপর ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি ২০ মিনিট জ্বাল করে নিলাম। পুডিং তৈরি করা পাত্রের মুখটি খুবই শক্তভাবে ঢেকে দিতে হবে যদি বাতাস বের হয় তাহলে আর সুন্দরভাবে পুডিং তৈরি করা যাবে না।

ধাপ-৭

IMG_20241002_185036~2.jpg

এরপর আমি পাত্রের মুখের ঢাকনা টা খুলে ফ্রিজে রেখে দিলাম প্রায় এক ঘন্টা।

ধাপ-৮

IMG_20241003_100924-COLLAGE.jpg

IMG_20241002_185336~2.jpg

এরপর ফ্রিজ থেকে বের করে পাত্রের চারিদিকে ছুরি দিয়ে কেটে একটি প্লেটে উপস্থাপন করলাম।

ধাপ-৯

IMG_20241002_185336~3.jpg

IMG_20241002_185541~2.jpg

IMG-20241002-WA0003~2.jpg

IMG-20241002-WA0003.jpg

আপনারা দেখেই বুঝতে পারছেন পুডিং টি কত মজার হয়েছিল। তারপর আমি ছুরি দিয়ে কেটে সবাই অনেক মজা করে খেলাম। আপনাদের কাছে আমার আজকের পুডিং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের মাঝে আবারো সুন্দর কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে পুডিং তৈরি করেছেন। আমি তৈরি করলে পুডিং টা ঠিকঠাক জমে না কিন্তু টেস্ট ঠিকঠাক হয়। আপনার পুডিং টি অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া হালকা আঁচে একভাবে পুডিং এর রেসিপি টা জ্বাল দিতে হয় তাহলে ঠিকঠাক ভাবে জমে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

যদিও এই পুডিং আমি অনেক বছর আগে খেয়েছি। কিন্তু আপনার এই পুডিং তৈরির রেসিপি দেখে আমার পুনরায় এই খাবারের প্রতি লোভ বেড়ে গেল। আসলে আপনি খুব সুন্দর ভাবে এই পুডিং তৈরির প্রতিটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা পুডিং এর রেসিপি দেখে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে গেল ভাইয়া জেনে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

প্রথমেই বলবো আপনার তৈরি করা ক্যারামেল পুডিং দেখেই লোভনীয় লাগছে।নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আর,পুডিং তৈরির ধাপ গুলো আপনি আমাদের মাঝে এত সুন্দর ভাবে তুলে ধরেছেন যে,যা দেখে আমরা খুব সহজেই এটি বাসায় তৈরি করে খেতে পারব। মজাদার এই ক্যারামেল পুডিং রেসিপি আমাদের মাঝে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

ভাইয়া আমি অনেকবার পুডিং তৈরি করে খেয়েছি কিন্তু ক্যারামেল দিয়ে পুডিং এই প্রথমবার তৈরি করলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি ক্যারামেল পুডিং টি দেখতে খুবই সুন্দর লাগছে এক লভণীয় হয়েছে। আসলে পুডিং আমাদের দের জন্য অনেক উপকারী এটি রং পুডিং এ অনেক প্রোটিন থাকে। আপনার তৈরি পুডিং কি সত্যিই অসাধারণ হয়েছে বিশেষ করে ক্যারামেল এর লেয়ারটা অনেক সুন্দর হয়েছে এবং দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে৷ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে এই রেসিপিটি শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া এই ক্যারামেল কোন রং নয় এটি আমি চিনি দিয়ে তৈরি করেছি। বাড়িতে যে কোন খাবার তৈরি করে খেলে সেটি স্বাস্থ্যসম্মত হয়। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ক্যারামেল পুডিং রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কিছুদিন আগেই এই পুডিং রেসিপি খেয়েছিলাম বাড়িতে আপু খুবই সুন্দরভাবে তৈরি করেছিল। আপনার তৈরি রেসিপিও দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

পুডিং এর রেসিপিটা ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর রেসিপি তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার তৈরি করা চমৎকার এই রেসিপি দেখে আমি মুগ্ধ হয়ে। এক কথা বলতে গেলে অসাধারন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। এ জাতীয় পুডিং বেশ ভালো লাগে।

 2 years ago 

আমার কাছে ভীষণ ভালো লাগে তাই যখন ইচ্ছা করে তৈরি করে খাই।

 2 years ago 

পুডিং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে পুডিং তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি এই পুডিং অনেক সুস্বাদু হয়েছে, আর অনেক মজা করে খেয়েছেন। এরকম মজাদার ক্যারামেল পুডিং আমি বেশ কয়েকবার তৈরি করেছি। আর এটা অনেক ভালো লাগে খেতে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এটি। যারা এই পুডিং তৈরি করতে পারে না, তারা সহজে তৈরি করতে পারবে সময় পেলে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু যারা পারেনা তারা খুব সহজেই তৈরি করতে পারবে। আর খুবই সহজভাবে তৈরি করা যায় পুডিং রেসিপি।

 2 years ago 

যেন লোভনীয় একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে বেশ ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার রেসিপি তৈরি করা। এমন পুডিং তৈরি করতে দেখলে লোভ সামলানো কঠিন।

 2 years ago 

আমার তো ভীষণ ভালো লাগে তৈরি করতে কেননা অল্প সময়ে এবং কম উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় পুডিং রেসিপি।

 2 years ago 

পুডিং আমার খুব পছন্দের খাবার । কয়েকদিন আগে বাসায় পুডিং তৈরি করেছে আমার কাছে খেতে খুব ভালো লেগেছে। ক্যারামেল পুডিং দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ক্যারামেল পুডিং তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ক্যারামেল পুডিং রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago (edited)

ভাইয়া সাধারণ পুডিং রেসিপি থেকে ক্যারামেল পুডিং টা একটু বেশি ভালো লাগে দেখতে এবং খেতেও। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62546.27
ETH 1774.38
USDT 1.00
SBD 0.38