রেসিপি: বাচ্চাদের জন্য সুস্বাদু কোয়েল পাখির ডিম ভাজি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250213_142314~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,১৪ ফ্রেব্রুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ,আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। প্রতি সপ্তাহে আমি যে কোন ধরনের রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে কোয়েল পাখির ডিম ভাজি রেসিপি শেয়ার করব। তবে ডিমগুলো আমি বাচ্চাদের খাওয়ার মত করে ভাজি করেছি। কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম আমার বাবুর অসুস্থতা নিয়ে। কিছুদিন ধরে আমার ছেলের ঠান্ডা জ্বর তার সাথে বমি। ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল পরে ডাক্তার চেঞ্জ করে ঔষধ এনে এখন আগের থেকে কিছুটা ভালো। কিন্তু এই অসুস্থতার মধ্যে ও একদমই কিছু খেতে চায় না। যা কিছুই দিই মুখে নেয় না অথবা বমি করে দেয়। সেজন্য সব সময় চেষ্টা করি বিকল্প কিছু ওকে দেওয়ার জন্য। এর আগে ও প্রতিদিন দুইটা করে কোয়েল পাখির ডিম সিদ্ধ খেত। কিন্তু গত ৪/৫ দিন একটাও খাইনি। তাই ভাবলাম বাবুকে নতুন করে একটি রেসিপি তৈরি করে দেখি খায় কি। সেই জন্য আমি দুইটা কোয়েল পাখির ডিম বাচ্চাদের স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর এই রেসিপি তৈরিতে আমি ঝাল ব্যবহার করে নিই কারণ বাবু ঝাল খেতে পারে না। প্রথমে ভেবেছিলাম শুধু লবণ দিয়ে পোচ করে দেব। কিন্তু তারপর ভাবলাম আরেকটু সাথে যোগ করি কিছু। তারপর রেসিপিটা তৈরি করে ফেললাম। মাঝে মাঝে সময় কম থাকলে আমিও এভাবে ডিম ভাজি করে খাই। এভাবে ডিম ভাজি করে গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। তাই ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি। সম্পূর্ণ রেসিপিটা এখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কোয়েল পাখির ডিম
পেঁয়াজ কুচি
লবণ
তেল

IMG_20250214_184219~2.jpg

ধাপ-১

IMG_20250213_135904~2.jpg

IMG_20250213_135930~2.jpg

প্রথমে আমি দুইটা কোয়েল পাখির ডিম একটি পাত্রে ভেঙে নিলাম।

ধাপ-২

IMG_20250213_141305~2.jpg

এরপর ডিমের মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এই ডিম ভাজি টা যেহেতু আমার ছেলে খাবে তাই পেঁয়াজ একটু কম করে দিয়েছি। ডিম ভাজি কিছুটা ডিম পোচ মত হবে।

ধাপ-৩

IMG_20250213_141526~2.jpg

এরপরে স্বাদমত লবণ দিয়ে দিয়েছি।

ধাপ-৪

IMG_20250213_141612~2.jpg

তারপর একটি চামচ দিয়ে সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৫

IMG_20250213_141842~2.jpg

IMG_20250213_141922~2.jpg

IMG_20250213_142017~2.jpg

IMG_20250213_141948~2.jpg

এরপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের মিশ্রণটি ঢেলে দিতে হবে। এরপর এপাশ-ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে।

ধাপ-৬

IMG_20250213_142325~2.jpg

IMG_20250213_142321~2.jpg

IMG_20250213_142314~2.jpg

IMG_20250213_142326~2.jpg

IMG_20250213_142213~2.jpg

ডিম ভাজা সম্পূর্ণ হলে একটি পাত্রে রেখে আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম। এভাবে ডিম ভাজি করে খেতে ভীষণ মজা লাগে ।আমিও মাঝে মাঝে এভাবে ডিম ভাজি করে খাই। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্টের মধ্যে দিয়ে আবারো আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250214-211348.png

Screenshot_20250214-211126.png

 last year 

বাচ্চারা অসুস্থ হলে কিছু খেতে চায় না এটা সবচেয়ে বড় একটা সমস্যা,তার মধ্যে যদি বমি করে তাহলে তো আরো মুশকিল।খেতে না চাইলেও জোর করে বারবার লিকুইড খাবার খাওয়ানো প্রয়োজন তাতে করে শরীর দ্রতু সুস্থ হবে।বাবুর সুস্থতা কামনা করছি।🙏
যেটা খেতে চা সেভাবেই খাবার তৈরি করে খাওয়াতে হবে।

 last year 

সেজন্যে আপু এই রেসিপিটা তৈরি করেছি আর এটা একটু খেয়ে ছিল ওই দিন।

 last year 

আমি কি ভুল লোকের মুখে শুনেছি যে কোয়েল পাখির ডিম মানুষে খায়। নিজে কোনদিন খাইনি আর কখনো কি নেওয়া নেই। কেমন খেতে হয় আপু? ভাজাটা তো মুরগির ডিমের মতোই করেছেন দেখলাম। নিশ্চই ভালো খেতে আশা করি। তবে কোয়েল পাখির ডিম দেখেছি আকারে খুবই ছোট ছোট হয়।

 last year 

হ্যাঁ আপু পাখির ডিম তো তাই আকারে একটু ছোট। তবে একদম মুরগির ডিমের মতো। আমি দুইটা কোয়েল পাখির ডিম দিয়ে একটি মুরগির ডিমের সমান করেছি। আর খেতেও বেশ টেস্টি লাগে। ডিম ভাজার পর একদম মুরগির ডিমের মতো সুস্বাদু হয়েছিল।

 last year 

বাচ্চাদের জন্য কোয়েল পাখি ডিম অনেক বেশি পুষ্টিকর। আমি আমার ছেলেকে প্রায়ই কোয়েল পাখির ডিম খাওয়াই। তবে কখনো এভাবে ভেজে দেয়ার প্রয়োজন পড়ে নি। কারণ সে সিদ্ধ ডিম খেয়ে নেয়। কিন্তু আপনার বাবু যেহেতু অসুস্থ, সারাদিন কিছুই খেতে চাইছে না তাই ভিন্নভাবে তৈরি করে তাকে খাইয়েছেন এটা দেখেই ভালো লাগছে।আর যে কেউ সহজেই এভাবে তৈরি করে খেয়ে ফেলতে পারবে ।

 last year 

এভাবে ডিম ভাজি করে খেতে ভীষণ মজা লাগে আপু। আমার বাবু আগে সিদ্ধ খেয়ে তো কিন্তু কিছুদিন হচ্ছে সিদ্ধ খেতে চায় না তাই এভাবে রেসিপিটা তৈরি করলাম।

 last year 

বাচ্চারা সব সময় একই জিনিস খায় না। এজন্য তাদেরকে ভিন্ন ভাবে তৈরি করে দিতে হয়।

 last year 

কোয়েল পাখি ডিম অনেক পুষ্টিকর। তবে ভাজি ডিমের থেকে সিদ্ধ ডিম খাওয়া শরীরের পক্ষে বেশি ভালো। সিদ্ধ ডিমের পুষ্টি বেশি থাকে। কোয়েল পাখি সিদ্ধ ডিম খেয়েছি তবে ভাজা ডিম খাওয়া হয়নি।অসুস্থ হলে বাচ্চারা কিছুই খেতে চায় না। যেহেতু আপনার বাবু এরকম খেতে পছন্দ করে সে তো তাকে ভাজি করে খাওয়ানোটাই ঠিক। তবে সিদ্ধ ডিম খেলে শরীরের পক্ষে বেশি ভালো হয়। আপনার বাবুর সুস্থতা কামনা করি আপু।

 last year 

সিদ্ধ ডিমে পুষ্টি বেশি কিন্তু ছেলে তো খায় না। তাই একটু অন্য পদ্ধতি ব্যবহার করে খাওয়ানোর চেষ্টা করছি আর কি। ধন্যবাদ আপু।

 last year 

আবহাওয়া চেঞ্জ জন্য কম বেশি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মেয়েও খুব পছন্দ করে কোয়েল পাখির ডিম।কোয়েল পাখির ডিম সিদ্ধ খাওয়া শুনেছি কিন্তুু ভাজা খাওয়া জানতাম না।আসলে চমৎকার করে যে ভেজে খাওয়া যায় তা আপনার কোয়েল পাখির রেসিপিটি দেখে বুঝতে পারলাম। ধাপে ধাপে খুবই লোভনীয় করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এভাবে একদিন ভেজে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ আপু।

 last year 

বর্তমান সময় কোয়েল পাখির ডিম বাজার বিক্রি করা হয়। আজকে আপনি কোয়েল পাখির ডিম রেসিপি করেছেন। আর ছোট বাচ্চাকে এভাবে রেসিপি বানিয়ে খাওয়ালে তাদের জন্য ভালো হয়। খুব সুন্দর করে কোয়েল পাখির ডিম রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ছোট ছোট ডিম গুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই কোয়েল পাখির ডিম গুলোতে ভীষণ পুষ্টি। তাই চেষ্টা করি বাচ্চাকে যেকোনোভাবে খাওয়ানোর জন্য।

 last year 

আমার ছেলে তো ডিম সেদ্ধ খেতেই চায় না সব সময় এভাবে ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাওয়ায়। খুব পছন্দ করে খেতে। আপনি কোয়েল পাখির ডিম ভাজি রেসিপি শেয়ার করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62668.59
ETH 1695.46
USDT 1.00
SBD 0.40