মজাদার লাউ শাক ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি লাউ শাক ভাজি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000050499.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল মজাদার লাউ শাক ভাজি রেসিপি।শাক সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাক সবজি রাখা অনেক গুরুত্বপূর্ণ।আমি শাক সবজি খেতে এখন অনেক পছন্দ করি। তার মধ্যে লাউ শাক ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে।সেদিন বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছিল ভাবলাম ভাজি করি খেতে অনেক বেশি ভালো লাগবে।আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


লাউ শাক
পেঁয়াজ
শুকনা মরিচ
রসুন
লবণ
তেল

1000050516.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি লাউ শাক কেটে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি।

1000050274.jpg

1000050284.jpg

ধাপ:-২

এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।

1000050278.jpg

1000050279.jpg

ধাপ:-৩

এরপরে কড়াইতে আমি রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে দিলাম।

1000050280.jpg

1000050282.jpg

ধাপ:-৪

তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিলাম।

1000050285.jpg

1000050286.jpg

ধাপ:-৫

এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা শাক।শাক দিয়ে নেড়ে নিলাম।

1000050287.jpg

1000050288.jpg

ধাপ:-৬

এরপর আমি বেশ কিছুক্ষণ শাক ভেজে নিয়েছি।

1000050289.jpg

1000050290.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর মজাদার লাউ শাক ভাজি রেসিপি।গরম গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা লাউ শাক ভাজি এই কনকনে শীতের মধ্যে শুকনো মরিচ দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে।আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

1000050499.jpg

1000050500.jpg

1000050501.jpg

1000050502.jpg

1000050503.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

আজকে চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। আসলে আপনার রেসিপিটি দেখে আমার জিভে জল চলে এল আপু। খুব দারুন একটি রেসিপি করেছেন আজকে।সব কিছু পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য। লাউশাক রেসিপি আমার খুবই পছন্দের একটি রেসিপি ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাঙালি মানে শাজ শুক্ত এবং মাছের বাহারি পদ৷ এমন সুন্দর করে লাউশাক ভাজা এটা ভীষণ ভালো লাগে। ভাতের পাতে একদম শুরুতে এই ধরনের ভাজা গুলি খেতে একটা আলাদাই অনুভূতির জন্ম হয়। এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

শুনে অনেক ভালো লাগলো প্রত্যেক সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট করার চেষ্টা করেন। আসলেই লাউ শাক খেতে আমারও অনেক ভালো লাগে। আপনার লাউশাকটি দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে খেতে ধন্যবাদ ।

 last year 

এই সময়ে কচি লাউশাক এর যে কোনো পদ ই দারুণ মজাদার লাগে খেতে। শাক-সবজি আমাদের প্রতিদিনের খাবারে রাখা আমাদের শরীরের জন্য খুবই দরকারি। লাউ শাক ভাজি টা বেশ লোভনীয় হয়েছে। রঙ টা সুন্দর সবুজ ই রয়েছে দেখে ভীষণ ভালো লাগছে দেখতে।

 last year 

লাউ শাক আমার কেন যেন ভালো লাগে না। কিন্তু আপনার আজকের রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। ঠিকই বলেছেন সবাই খুব ইউনিক রেসিপি শেয়ার করে। সেগুলো দেখলেই খেতে ইচ্ছা করে। আপনার শাকের রেসিপিও খুবই লোভনীয় লাগছে দেখতে।

 last year 

সিম্পল ভাবে আপনি রান্না করেছেন লাউ শাকের ভাজি। এবং স্বাস্থ্যকর রান্না। যেকোনো শাকে এত বেশি পরিমাণ ফাইবার থাকে যে হালকা করে রান্না করলেই সেটা শরীরের পক্ষে উপকারী হয়। সেই দিক থেকে দেখতে গেলে আজকে আপনার পোস্টটি খুব ভালো হয়েছে।

 last year 

শীতের এমন সময় কচি লাউ শাকের পাতা ভাজি করে খেতে কিন্তু দারুন লাগে। আর তার সাথে যদি দুটো শুকনো মরিচ হয় তাহলে তো কোন কথাই নেই। আমার কাছে আপনার আজকের রেসিপিটি বেশ দারুন লেগেছে। ধন্যবাদ সুন্দর এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

লাউ শাক ভর্তা করে খেয়েছি তবে কখনো ভাজি করে খাওয়া হয়নি। লাউ শাকের যে কোন রেসিপি বেশ মজা লাগে রেসিপি অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

লাউ শাক ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং খুবই ইউনিক একটি রেসিপি। লাউ শাক ভাজিও খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

লাউ শাক আমার অনেক ফেভারিট। আমি লাউশাক অনেক অনেক পছন্দ করি। আজকে চমৎকার ভাবে আপনি লাউশাক রান্না করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। খুবই ভালো লাগলো এত সুন্দর লাউ শাক রান্না করতে দেখে। আশা করি অনেক অনেক সুস্বাদু হয়েছে আপু।

 last year 

আপনার মত আমারও প্রিয় একটি রেসিপি লাউশাক ভাজি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60310.67
ETH 1582.92
USDT 1.00
SBD 0.42