মজাদার ডিমের চপ রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো ডিমের চপ রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি ডিমের চপ রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000056160.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল ডিমের চপ। আমার কাছে এভাবে ডিমের চপ খেতে খুবই ভালো লাগে এই গেমের সব তৈরি করার পর খেতে খুবই মজাদার আর মুচমুচে হয়ে থাকে। সামনে রমজান আসছে। রমজানে ইফতারের জন্য আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া তৈরি করি। তার মধ্যে এই ডিমের চপটাও রাখা যেতে পারে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


ডিম
পেঁয়াজ
কাঁচামরিচ
লবণ
হলুদ
মরিচ
তেল
আটা

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি পেয়াজ ও কাঁচামরিচ কেটে নিলাম। এরপর আমি মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো।

1000056184.jpg

1000056199.jpg

ধাপ:-২

তারপর আমি দুটো ডিম দিয়ে ভালো করে মেখে নিলাম।

1000056196.jpg

1000056193.jpg

ধাপ:-৩

তারপর আমি কড়াইতে ডিমের এই মিশ্রণটা ভেজে নিলাম।

1000056202.jpg

1000056190.jpg

ধাপ:-৪

তারপর আমি ডিম ভাজা টাকে ছোট ছোট করে কেটে নিলাম।
1000056178.jpg

1000056175.jpg

ধাপ:-৫

তারপর আমি আটা পরিমাণ মতো দিয়ে পানিও মরিচের গুঁড়া দিয়ে আটাটা গুলিয়ে নিলাম।

1000056169.jpg

1000056154.jpg

ধাপ:-৬

এখন আমি ডিমটা আটার মধ্যে মেখে নিলাম এবং তেলের মধ্যে ভাজতে দিলাম।

1000056166.jpg

1000056151.jpg

ধাপ:-৭

আর ভাবে আমি ডিমের চপটা ভেজে নিলাম সুন্দর করে।
1000056163.jpg

শেষ ধাপ:-

এই ছিল মজাদার ডিমের চপ এর রেসিপি। এই রেসিপিটা তৈরি করার পর থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি টা ভালো লাগবে।

1000056148.jpg

1000056156.jpg

1000056157.jpg

1000056160.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

বাহ আপু দারুন আইডিয়া তো। ডিম ভাজি করে এভাবে চপ তৈরি করা যায় জানা ছিল না। ডিমের এরকম চপ এই প্রথমবার দেখলাম। দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে খেতে। তবে একবার নিজে খেয়ে দেখতে হবে। নতুন রকমের একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে ভালো লাগলো আপু।

 last year 

হ্যাঁ আপু ডিম ভাজি করে এভাবে চপ তৈরি করলে দুর্দান্ত লাগে খেতে। তাছাড়া এই জিনিসপের স্বাদ অনেক ভালো লাগে আমার কাছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ডিম ভেজে আপনাদের সুন্দর আটায় ঢুকিয়ে একটা পকোড়ার মত তৈরি করেছেন তো! আশা করি খেতে দারুণ লাগবে। এতদিন ডিম ভেজে খেয়েছি তার আবার যে পকোড়া হয় এটা মাথাতেই আসেনি। আমি তো আশা করছি এই রেসিপিটা আপনার নিজের বানানো। ডিমের চপ একটু অন্যরকম ভাবে হয় আমাদের এদিকে। কখন বাড়িতে রান্না করলে অবশ্যই রেসিপি দেবো।

 last year 

হ্যাঁ আপু এটা খেতে অনেক ভালো ছিল সেটা না খেলে বুঝতে পারবেন না।

 last year 

আপু ডিমের চপ অনেক খেয়েছি তবে এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার ডিমের চপ আমার কাছে ইউনিক লেগেছে। তবে খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমি একটু ভিন্ন স্টাইলে এই ডিমের চপটা তৈরি করেছি আর খেতেও দুর্দান্ত ছিল।

 last year 

আসলে আপনার রেসিপির মাঝের অংশ পর্যন্ত তৈরি করে আমি খেয়েছি কিন্তু পরের অংশটি কখনো তৈরি করে খাওয়া হয়নি। আর এই জিনিসটা আমাদের কখনো মাথায় আসেনি। তাইতো এই ধরনের রেসিপি আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এইভাবে ডিমের চপ তৈরি করে খেতে কিন্তু দারুন লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

ডিম ভেজে আবার ডিমের চপ তৈরি করেছেন বা দারুন একটা রেসিপি শিখলাম তো। আসলে আমরা প্রতিনিয়ত সকলের কাছে নতুন নতুন কিছু শিখে থাকি। যেমন আপনার রেসিপিটি আমি শিখে নিলাম। বেশ ভালো লেগেছে আমার কাছে রেসিপিটি। আর সামনে রমজান মাস আপনার এই চপের রেসিপিটি অবশ্যই ট্রাই করব। অসংখ্য ধন্যবাদ আপু ডিমের চপের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

একদমই ঠিক বলেছেন আপু এখানে আমরা একেক জন না আরেকজন থেকে বা নতুন তো অনেক কিছুই শিখতে পারে যেটা খুব ভালো লাগে।

 last year 

1000056247.jpg

 last year 

এরকম ভাবে কখনো ডিমের চপ তৈরি করা হয়নি। আমি ডিম সিদ্ধ করে তারপর চপ তৈরি করেছিলাম। তবে ভাজি করে কখনো চপ তৈরি করিনি। আপনি অনেক মজাদার ভাবে ডিমের চপ তৈরি করেছেন। সামনেই যেহেতু রমজান মাস তাই এটা তৈরি করা যাবে। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে দারুন লেগেছিল।

 last year 

এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। খুবই কম সময়ে মজাদার এই জব তৈরি হয়ে যায় খেতে দারুন লাগে।

 last year 

ডিম ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মজাদার ডিমের চপ রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

ডিম দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 last year 

ডিমের চপ খেতে আসলেই দারুণ লাগে। যদিও আমরা ডিমের চপ অন্যরকম পদ্ধতিতে তৈরি করে খেয়ে থাকি। সামনে তো রমজান মাস আসছে, আর তখন তো ইফতারের সময় ডিমের চপ খেতে দারুণ লাগবে। বিশেষ করে ডিমের চপ দিয়ে মুড়ি মাখা খেতে খুবই সুস্বাদু লাগে। যাইহোক রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একদমই ঠিক বলেছেন ইফতারের ডিমের চপ অনেক বেশি খাওয়া হয় আর খেতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42