সহজে পাস্তা তৈরি করা।।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
১. পিঁয়াজ কুচি।
২. মরিচ কুচি।
৩. রসুন।
৪. টমেটো 🍅।
৫. লবণ।
৬. তেল।
৭. পাস্তা।
প্রস্তুত প্রণালী সমূহ:-
স্টেপ:-০১
প্রথমে একটা কড়াই নিব। তারপর কড়াই এর মধ্যে পানি দিয়ে পাস্তা গুলো দিয়ে নিব।
স্টেপ:-০২
এরপর একটু লবণ দিয়ে দিব। কারণ লবণ দিলে পাস্তা টা ভালো ভাবে সিদ্ধ হবে এবং ফুলে যাবে।
স্টেপ:-০৩
এরপর কিছু সময় চুলার উপর রেখে দিব। সাথে কিছুটা নাড়াচাড়া করে নিব।যাতে ভালো ভাবে সিদ্ধ হয়।
স্টেপ:-০৪
এরপর একটা ঝুড়িতে পাস্তা গুলো কে ঢেলে নিব।জেন ভালো ভাবে পানিটুকু ছেঁকে নিতে পারি।
স্টেপ:-০৫
এরপর একটা কড়াইতে তেল নিব। তার সাথে পিঁয়াজ কুচি এবং রসুন দিয়ে ভালো ভাবে ভেঁজে নিব।
স্টেপ:-০৬
এরপর টমেটো 🍅 দিয়ে দিব এবং সাথে কিছু পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে নিব।
স্টেপ:-০৭
এখন পরিমাণমতো লবণ দিয়ে দিব।
স্টেপ:-০৮
এরপর পাস্তা দিয়ে দিব। দেওয়ার পর ভালো ভাবে মিশিয়ে নিব।
স্টেপ:-০৯
ভালো ভাবে কিছু সময় মিশিয়ে নেওয়ার পর হয়ে গেল পাস্তা রেসিপি।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।
ভাইয়া পাস্তা আমার খুবই পছন্দ নুডুলসের চাইতে। আপনার পাস্তা রান্না বেশ লোভনীয় হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করলেন, দেখে খুব ভাল লাগলো।প্রিয় ও মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য।
এভাবে কোন কাজে যদি কেউ সহযোগিতা করে তাহলে কাজটা করতে অনেক সহজ হয়ে যায়।আপনার ছোট বোনে যেহেতু অন্যান্য উপকরণ গুলো রেডি করে দিয়েছেন তাহলে আপনার পাস্তা তৈরি করতে অনেক সহজ হয়ে গেছে।আপনি খুব সহজেই অনেক মজার একটি পাস্তা রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালোই লেগেছে।
জি আপু কোন কিছু রান্না করতে কাঁটা কাটি করতে বেশী ঝামেলা লাগে।এই জন্য খুব একটা রান্না করা হয়না।বোন সবকিছু রেডি করে দিছে দেখে সহজেই তৈরি করা হয়েছে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
দুই ভাইবোন মিলে দেখি ভালোই রান্না করেছেন ভাইয়া। ইস আমার একটা যদি ভাই থাকতো তাহলে দুজনে মিলে রান্না করতাম। সত্যিই ভাই বোনের সম্পর্ক অনেক মিষ্টি হয়। পাস্তা তৈরির রেসিপি দেখে ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে স্বাদের দিক থেকে একেবারে পারফেক্ট ছিল। শুভকামনা রইল ভাইয়া।
জি আপু ছোট বোন এবং বড় বোন না থাকলে আসলে অনেক কিছু মিস করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট বোন এবং বড় বোন দুজন রয়েছে। ছোট বোন সহযোগিতা করার কারণে অনেকটা সহজ হয়ে গিয়েছিল। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।
ভাইয়া আপনার রান্না করা পাস্তার কালারটা খুব সুন্দর হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। সকাল এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। পাস্তা এমনিতেই আমার ভীষণ ভালো লাগে, তবে চিকেন পাস্তা আমার খুব প্রিয়। আপনি প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দরভাবে দিয়েছেন। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। ঠিক বলেছেন ভাইয়া বিকেলে নাস্তা খাওয়ার জন্য পাস্তা খাওয়া বেশ মজার।
পাস্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর সেটা যদি নিজের হাতে তৈরি করে খাওয়া হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনি একদম সত্য কথা বলেছেন নিজে কোন কিছুর রান্না করলে সেটা যদি অন্য কেউ প্রশংসা করে তাহলে সত্যিই নিজের কাছে কোনো রকম ভালোলাগা কাজ করে। আপনি খুবই চমৎকারভাবে মজাদার এই পাস্তা রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই পাস্তার রং দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।
ঠিক বলেছেন ভাইয়া রান্না শেষ করে কেউ প্রশংসা করলে অনেক ভালো লাগে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আমি বেশ কয়েকদিন হল পাস্তা রেসিপি খোঁজার চেষ্টা করতেছি, কেননা আমি নিজে তৈরি করব। অবশেষে আপনার এই পোস্ট একটু ভালো লেগেছে অর্থাৎ আমার যে সমস্ত উপাদান ছিল সেই উপাদানের মধ্যে আপনার এই উপাদান হলো মিলে গেছে এ কারণে আপনার এই রেসিপি দেখে আমি তৈরি করার চেষ্টা করব ।