সহজে পাস্তা তৈরি করা।।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

1671713679257.jpg


গত সপ্তাহে বাড়িতে যাওয়া পর হঠাৎ সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য ছোট বোন কে বলি নাস্তা দেওয়ার জন্য। কিন্তু ছোট বোন বলে ভাইয়া বাসায় পাস্তা আছে তুমি রান্না করলে নাস্তা হবে। বললাম ঠিক আছে এক শর্তে। ছোট বোন কে বললাম যে সব কিছু রেডি করে দিলে আমি রান্না করে দিব।তখন ছোট বোন রাজি হয়ে গেল সাথে সাথে। পড়ে পাস্তা রেডি করে সবাই মিলে একসাথে বসে উপভোগ করলাম। আমার কাছে মোটামুটি লেগেছে।আর সবার কাছে খুব ভালো লেগেছে।যাই হোক রান্না শেষে কেউ প্রশংসা করলে খুব ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পাস্তা তৈরির প্রসেস সমূহ:-


প্রয়োজনীয় উপকরণ সমূহ:-


IMG-20221214-WA0002.jpg

১. পিঁয়াজ কুচি।
২. মরিচ কুচি।
৩. রসুন।
৪. টমেটো 🍅।
৫. লবণ।
৬. তেল।
৭. পাস্তা।


প্রস্তুত প্রণালী সমূহ:-


স্টেপ:-০১


IMG-20221222-WA0039.jpg

প্রথমে একটা কড়াই নিব। তারপর কড়াই এর মধ্যে পানি দিয়ে পাস্তা গুলো দিয়ে নিব।


স্টেপ:-০২


IMG-20221214-WA0003.jpg

এরপর একটু লবণ দিয়ে দিব। কারণ লবণ দিলে পাস্তা টা ভালো ভাবে সিদ্ধ হবে এবং ফুলে যাবে।


স্টেপ:-০৩


IMG-20221222-WA0031.jpg

এরপর কিছু সময় চুলার উপর রেখে দিব। সাথে কিছুটা নাড়াচাড়া করে নিব।যাতে ভালো ভাবে সিদ্ধ হয়।


স্টেপ:-০৪


IMG-20221222-WA0030.jpg

এরপর একটা ঝুড়িতে পাস্তা গুলো কে ঢেলে নিব।জেন ভালো ভাবে পানিটুকু ছেঁকে নিতে পারি।


স্টেপ:-০৫


IMG-20221222-WA0035.jpg

এরপর একটা কড়াইতে তেল নিব। তার সাথে পিঁয়াজ কুচি এবং রসুন দিয়ে ভালো ভাবে ভেঁজে নিব।


স্টেপ:-০৬


IMG-20221222-WA0034.jpg

এরপর টমেটো 🍅 দিয়ে দিব এবং সাথে কিছু পরিমাণ মতো মরিচ কুচি দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করে নিব।


স্টেপ:-০৭


IMG-20221222-WA0032.jpg

এখন পরিমাণমতো লবণ দিয়ে দিব।


স্টেপ:-০৮


IMG-20221222-WA0033.jpg

এরপর পাস্তা দিয়ে দিব। দেওয়ার পর ভালো ভাবে মিশিয়ে নিব।


স্টেপ:-০৯


IMG_20221222_231325.jpg

ভালো ভাবে কিছু সময় মিশিয়ে নেওয়ার পর হয়ে গেল পাস্তা রেসিপি।


এইতো হয়ে গেল আজকের পাস্তা তৈরির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের পাস্তা তৈরির প্রসেস সমূহ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।


ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭


IMG-20220722-WA0013.jpg

আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।

আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
Loading...
 4 years ago 

ভাইয়া পাস্তা আমার খুবই পছন্দ নুডুলসের চাইতে। আপনার পাস্তা রান্না বেশ লোভনীয় হয়েছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করলেন, দেখে খুব ভাল লাগলো।প্রিয় ও মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা ভাইয়া আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য।

 4 years ago 

এভাবে কোন কাজে যদি কেউ সহযোগিতা করে তাহলে কাজটা করতে অনেক সহজ হয়ে যায়।আপনার ছোট বোনে যেহেতু অন্যান্য উপকরণ গুলো রেডি করে দিয়েছেন তাহলে আপনার পাস্তা তৈরি করতে অনেক সহজ হয়ে গেছে।আপনি খুব সহজেই অনেক মজার একটি পাস্তা রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন বেশ ভালোই লেগেছে।

 4 years ago 

জি আপু কোন কিছু রান্না করতে কাঁটা কাটি করতে বেশী ঝামেলা লাগে।এই জন্য খুব একটা রান্না করা হয়না।বোন সবকিছু রেডি করে দিছে দেখে সহজেই তৈরি করা হয়েছে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

দুই ভাইবোন মিলে দেখি ভালোই রান্না করেছেন ভাইয়া। ইস আমার একটা যদি ভাই থাকতো তাহলে দুজনে মিলে রান্না করতাম। সত্যিই ভাই বোনের সম্পর্ক অনেক মিষ্টি হয়। পাস্তা তৈরির রেসিপি দেখে ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে স্বাদের দিক থেকে একেবারে পারফেক্ট ছিল। শুভকামনা রইল ভাইয়া।

 4 years ago 

জি আপু ছোট বোন এবং বড় বোন না থাকলে আসলে অনেক কিছু মিস করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট বোন এবং বড় বোন দুজন রয়েছে। ছোট বোন সহযোগিতা করার কারণে অনেকটা সহজ হয়ে গিয়েছিল। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 years ago 

ভাইয়া আপনার রান্না করা পাস্তার কালারটা খুব সুন্দর হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। সকাল এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। পাস্তা এমনিতেই আমার ভীষণ ভালো লাগে, তবে চিকেন পাস্তা আমার খুব প্রিয়। আপনি প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দরভাবে দিয়েছেন। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। ঠিক বলেছেন ভাইয়া বিকেলে নাস্তা খাওয়ার জন্য পাস্তা খাওয়া বেশ মজার।

 4 years ago 

পাস্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর সেটা যদি নিজের হাতে তৈরি করে খাওয়া হয় তাহলে তো আর কোন কথাই নেই। আপনি একদম সত্য কথা বলেছেন নিজে কোন কিছুর রান্না করলে সেটা যদি অন্য কেউ প্রশংসা করে তাহলে সত্যিই নিজের কাছে কোনো রকম ভালোলাগা কাজ করে। আপনি খুবই চমৎকারভাবে মজাদার এই পাস্তা রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই পাস্তার রং দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রান্না শেষ করে কেউ প্রশংসা করলে অনেক ভালো লাগে। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

আমি বেশ কয়েকদিন হল পাস্তা রেসিপি খোঁজার চেষ্টা করতেছি, কেননা আমি নিজে তৈরি করব। অবশেষে আপনার এই পোস্ট একটু ভালো লেগেছে অর্থাৎ আমার যে সমস্ত উপাদান ছিল সেই উপাদানের মধ্যে আপনার এই উপাদান হলো মিলে গেছে এ কারণে আপনার এই রেসিপি দেখে আমি তৈরি করার চেষ্টা করব ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64646.06
ETH 1896.59
USDT 1.00
SBD 0.37