কাঁচা আমের প্লাস্টিক আচার।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250420_175933.jpg

আজকে আপনাদের মাঝে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। বর্তমান সময়ে এটা অনেক কমন একটা জিনিস যেটা আসলে সচরাচর সবাই চাইলেই তৈরি করতে পারে।এটা হলো আচার। আচার খেতে সবার কাছে ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমের সিজনে পাকা বা কাঁচা আম সবকিছু দিয়ে মূলত আচার করা হয়ে থাকে। কাঁচা আমের টক মিষ্টি আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রতিবছরই কিন্তু বিভিন্ন রকম আচার করে থাকি। আর মাঝে মাঝে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়। আজকের এই লোভনীয় কাঁচা আমের প্লাস্টিক আচার যেটা খেতে অনেক মজা লাগে। আম অল্প ছিল বিধায় অল্প করেই তৈরি করেছিলাম। তবে খেতে বেশিক্ষণ দেরি হয়নি। একদম ঝটপট খেয়ে ফেলা হয়েছে। যাইহোক মজার আর সহজে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
স্লাইস করে কাটা কাঁচা আম৪টি
হলুদগুড়ো১/২ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
চিনি১ কাপ
শুকনো মরিচ২টি
গোলমরিচ১/২ চা চামচ
পাঁচপোড়ন১ চা চামচ
কালোজিরা১/২ চা চামচ
লবণ১/২ চা চামচ

VideoCapture_20250427-083035.jpg

প্রথম ধাপ

প্রথমে কেটে রাখা আমগুলোর মধ্যে এক কাপ পরিমান চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে এক ঘন্টার জন্য রেখে দিলাম।

VideoCapture_20250427-083053.jpg

VideoCapture_20250427-083057.jpg

VideoCapture_20250427-083105.jpg

দ্বিতীয় ধাপ

এখন শুকনো কড়াই এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর পাঁচপোড়ন, গোলমরিচ এবং কালোজিরা দিয়ে কিছুক্ষণ শুকনো ভাবে ভেজে তুলে নিলাম।

VideoCapture_20250427-083109.jpg

VideoCapture_20250427-083119.jpg

VideoCapture_20250427-083143.jpg

তৃতীয় ধাপ

এখন আগে থেকে চিনি মেখে রাখা আম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে চিনির পানি টানিয়ে নিলাম।

VideoCapture_20250427-083147.jpg

VideoCapture_20250427-083204.jpg

VideoCapture_20250427-083211.jpg

VideoCapture_20250427-083218.jpg

চতুর্থ ধাপ

এইধাপে হলুদগুড়ো, মরিচগুড়ো আর লবণ দিয়ে দিলাম। আবারো সবকিছু নেড়েচেড়ে মিক্স করে নিলাম।

VideoCapture_20250427-083220.jpg

VideoCapture_20250427-083224.jpg

VideoCapture_20250427-083228.jpg

পঞ্চম ধাপ

এইবার শুকনো মসলাগুলো গুড়ো করে আমের মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নিলাম।

VideoCapture_20250427-083236.jpg

VideoCapture_20250427-083250.jpg

VideoCapture_20250427-083254.jpg

পরিবেশন

ব্যাস হয়ে গেল মজার আর লোভনীয় কাঁচা আমের প্লাস্টিক আচার।

20250420_175933.jpg

20250420_175949.jpg

20250420_180000.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি আজকে আমার সবথেকে বেশি পছন্দের রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লাগলো। এই রেসিপিটা দেখলেই আমার জিভে জল চলে আসে। আপনি খুবই লোভনীয় এবং সুস্বাদু ভাবে রেসিপিটা তৈরি করেছেন। দেখেই বুঝতে পারছি অনেক মজা করে খেয়েছেন এটা। কোনো রকমে লোভ সামলাতে পারছি না আচারটা দেখে।

 last year 

মজার মজার আচার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার আচার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের আচার গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার আচারের রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি আচারের রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

কাঁচা আমের আচার খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি দেখছি কাঁচা আমের প্লাস্টিক আচার রেসিপি করেছেন। তবে আচার খেতে কমবেশি সবাই খুব পছন্দ করে। আমি নিজেও চেষ্টা করি আমের সিজনে আচার দেওয়ার জন্য। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লোভনীয় আচারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

কাঁচা আমের আচার দেখেই তো লোভ লাগলো। এ বছরে এখনো আচার খেতে পারলাম না। আপনার আচার দেখে লোক সামলাতে পারছি না আপু। আজ আর আমার কাছে খুব ভালো লাগে। এখন খুব একটা খাওয়া হয় না তবে ছোটবেলায় প্রচুর আচার খেতাম। আচারে চমৎকার রেসিপি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

কাঁচা আমের আচার দেখেই খেতে ইচ্ছে করছে। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এই ধরনের খাবারগুলো খেতে অনেক মজার হয়। এই রেসিপি শিখতে পেরে ভালো লাগলো।

 last year 

আচার আমার বেশ পছন্দের। আম দিয়ে বিভিন্ন রকম আচার তৈরি করতেও ভালো লাগে। তবে প্লাস্টিক আচার কখনো তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

কাঁচা আমের প্লাস্টিক আচার দেখে লোভে পড়ে গেলাম। আমি আচার খেতে ভীষণ পছন্দ করি। আপনি আচার তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করলেন। দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেতে বেশ মজা হয়েছিল। এত সুন্দর লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

একদম চমৎকার এক উপস্থাপনা! আচার যেমন মজাদার, তেমনি আপনার বর্ণনায় যেন মুখে জল চলে আসে। সহজ, ঘরোয়া উপায়ে তৈরি এই কাঁচা আমের প্লাস্টিক আচার রেসিপি নিঃসন্দেহে অনেকের কাজে লাগবে। আরও এমন দারুণ রেসিপি শেয়ার করবেন, এটাই কামনা করি!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 60993.71
ETH 1618.63
USDT 1.00
SBD 0.42