শিং মাছের ঝাল ঝাল ভুনা

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250513_222045.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি। শিং মাছ আমার খুবই পছন্দের। আর এই মাছের ঝোল বা ঝাল ঝাল ভুনা খেতে অসম্ভব মজা লাগে।আমি প্রায়ই এই মাছের ঝাল ভুনা করে থাকি। এই মাছের সাথে হালকা ঘন ঝোল থাকলে তা দিয়েই অনায়াসে ভাত খেয়ে নেয়া যায়।আর কাটার পরিমাণ কম থাকায় খেতেও বিরক্ত লাগে না। আমার হাজব্যন্ড তো অনেক পছন্দ করে এভাবে করলে।যদিও মাছের সাইজ বড় হলেই খায় ছোট হলে তেমন খায় না।এই মাছগুলো সাইজে বেশ ভালো ছিল।খেতেও মজা লেগেছিল।আজকে সেই লোভনীয় রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
শিং মাছ২৫০ গ্রাম
পেয়াজকুচি২ টি
রসুনবাটা১টেবিল চামচ
কাঁচামরিচ৪/৫ টি
মরিচগুড়ো২ চা চামচ
হলুদগুড়ো১/২ চা চামচ
লবণ১ চা চামচ
টমেটো ফালি১ টি
তেল২টেবিল চামচ

20250525_093106.jpg

প্রথম ধাপ

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মত। তারপর দিলাম পেঁয়াজকুচি। কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ।

VideoCapture_20250525-091101.jpg

VideoCapture_20250525-091202.jpg

VideoCapture_20250525-091206.jpg

দ্বিতীয় ধাপ

এরপর দিয়ে দিলাম লবণ।ভালোভাবে ভেজে দিয়ে দিলাম রসুনবাটা। আবারো ভেজে নিলাম এরপর দিলাম টমেটো।

VideoCapture_20250525-091258.jpg

VideoCapture_20250525-091311.jpg

VideoCapture_20250525-091322.jpg

তৃতীয় ধাপ

এখন দিয়ে দিলাম ৩ চা চামচ মরিচগুড়ো আর ১ চা চামচ হলুদ গুড়ো। সবকিছু একসাথে মিক্স করে নিলাম।

VideoCapture_20250525-091342.jpg

VideoCapture_20250525-091350.jpg

VideoCapture_20250525-091359.jpg

চতুর্থ ধাপ

এইধাপে অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর শিং মাছ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভেজে নিলাম।

VideoCapture_20250525-091413.jpg

VideoCapture_20250525-091430.jpg

VideoCapture_20250525-091454.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে অল্প পরিমাণে পানি দিয়ে রান্না করে নিলাম। ঝোল শুকিয়ে এলে চুলার জ্বাল বন্ধ করে দিলাম।

VideoCapture_20250525-091517.jpg

VideoCapture_20250525-091508.jpg

VideoCapture_20250525-091539.jpg

পরিবেশন

ব্যাস হয়ে গেল মজাদার শিং মাছের ঝাল ঝাল ভুনা। এটা খেতে খুবই মজা লেগেছিল।

20250513_222026.jpg

20250513_222036.jpg

20250513_222045.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  
 last year 

ভীষণ মজাদার একটি রেসিপি আজকে আপনি শেয়ার করলেন। শিং মাছের মজাদার এই রেসিপিগুলো দেখলে জিভে জল চলে আসে। সবচেয়ে বেশি ঝাল ঝাল করে রান্না করেছেন দেখে একটু বেশি ভালো লাগলো। আমার নিজের কাছেও যে কোন রেসিপি ঝাল করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঝাল ঝাল মাছ ভুনা খেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে মাছ ভুনা রেসিপি উপস্থাপন করেছেন দেখে তো লোভ লেগে গেল। কালারটা ভীষণ সুন্দর এসেছে আপু।

 last year 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 last year 

আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। শিং মাছ এভাবে ঝাল ঝাল করে ভুনা করলে খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। এই রেসিপিটি কালকেও খাওয়া হয়েছে। আপনার রেসিপিটি দেখেও লোভনীয় লাগছে। ধন্যবাদ পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

খুবই মজাদার একটি রেসিপি উপস্থাপন করেছেন আপু।আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে শিং মাছ ঝাল ঝাল ভুনা করে খেলে কিন্তু দারুন লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

শিং মাছ যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। আপনি খুবই লোভনীয় করে শিং মাছের ঝাল ঝাল ভুনা করেছেন। কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য

 last year 

ওয়াও আপু আপনি একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।এরকম ভাবে শিং মাছের ঝাল ঝাল ভুনা খেতে অনেক ভালো লাগে আমার।আপনার শিং মাছের রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66499.01
ETH 1815.08
USDT 1.00
SBD 0.42