ক্রিস্পি করলা ফ্রাই রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20240510_125819.jpg

আজ আপনাদের মাঝে ভিন্ন রকম একটা রেসিপি শেয়ার করব। আসলে করলা খেতে আমার একদমই ভালো লাগেনা। কারণ এর একটা উটকো গন্ধ থাকে আর এটার জন্যই মূলত করলাটা খেতে পারি না। যাই হোক তবে এইভাবে করলা করে আমি তো একদম ফিদা হয়ে গিয়েছিলাম। কারণ মাংসের ঝোলের সাথে যখন ভাত দিয়ে মেখে করলা ফ্রাই খাওয়া হয়েছে তখন অসম্ভব মজা লেগেছিল। যারা করলা পছন্দ করে তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন।আর যারা করলা পছন্দ করে না তারাও এই রেসিপি ট্রাই করলে আশা করি খেতে মন্দ লাগবে না। কারণ ক্রিস্পি হওয়ার কারণে এর তেতো ভাব চলে যায় খেতেও ভালো লাগে।যাইহোক সহজেই এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
করলা১টি
পেঁয়াজকুচি২টি
কাঁচামরিচকুচি২টি
হলুদগুড়ো১/২ চা চামচ
মরিচগুড়ো১ চা চামচ
জিরাগুড়ো১ চা চামচ
লবণ১/২ চা চামচ
কর্ণফ্লাওয়ার১/৪ কাপ
সয়াবিন তেল১/৩ কাপ

VideoCapture_20240521-202135.jpg

প্রথম ধাপ

প্রথমে একটা করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর গোল গোল চাকা করে কেটে নিলাম।

VideoCapture_20240521-202139.jpg

VideoCapture_20240521-202142.jpg

VideoCapture_20240521-202150.jpg

দ্বিতীয় ধাপ

এ ধাপে মাঝখানে বীজের অংশগুলো হাত দিয়ে ফেলে নিলাম। সবগুলো এভাবে এক এক করে ফেলেছি।

VideoCapture_20240521-202153.jpg

VideoCapture_20240521-202202.jpg

তৃতীয় ধাপ

এখন হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে করলার পিসগুলো মেখে নিলাম।

VideoCapture_20240521-202219.jpg

VideoCapture_20240521-202226.jpg

চতুর্থ ধাপ

তারপরে বাকিগুলো মশলাগুলো দিয়ে আবারো ভালোভাবে মেখে নিলাম কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম।

VideoCapture_20240521-202233.jpg

VideoCapture_20240521-202241.jpg

পঞ্চম ধাপ

এখন অল্প পরিমাণে কর্ণফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিলাম।যাতে করে এপিঠ ওপিঠ ভালোভাবে কোট করে নিলাম।

VideoCapture_20240521-202243.jpg

VideoCapture_20240521-202248.jpg

VideoCapture_20240521-202310.jpg

ষষ্ঠ ধাপ

এবার ফ্রাইপ্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে সবগুলো পিস দিয়ে দিলাম। কড়া ভাজা করে তুলে নিলাম।

VideoCapture_20240521-202318.jpg

VideoCapture_20240521-202322.jpg

VideoCapture_20240521-202341.jpg

VideoCapture_20240521-202402.jpg

ষষ্ঠ ধাপ

এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ভেজে তুলে ভাজা করলার উপরে স্প্রেড করে দিলাম।

VideoCapture_20240521-202412.jpg

VideoCapture_20240521-202422.jpg

VideoCapture_20240521-202431.jpg

VideoCapture_20240521-202440.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল করলা ফ্রাই। যেটা মাংসের ঝোল সহ ভাতের সাথে খেতে অসাধারণ লাগে।

VideoCapture_20240521-202440.jpg

20240510_125831.jpg

20240510_125819.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে যারা এটা খেতে পছন্দ করে না তারা ও খেতে পারবে।

 2 years ago 

যেন ভিন্ন স্বাদের এক রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে খুবই ভালো লেগেছে আমার। করলা দিয়ে এমন রেসিপি তৈরি করা যায় তা কিন্তু আগে আমার জানা ছিল না। জানিনা কতটা সুস্বাদু হয়েছে। মাঝেমধ্যে করল্লা ভাজি করে খেতে ভালো লাগে।

 2 years ago 

20250103_095510.jpg

 2 years ago 

দারুন একটা রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমার কাছে করলা ভাজি অনেক ভালো লাগে। আজ আপনার নতুন ও ইউনিক রেসিপিটি দেখে ইচ্ছা হচ্ছে খেয়ে নেই। আপনার থেকে আজ নতুন একটা রেসিপি শিখে নিলাম।এই মজাদার রেসিপিটি দিয়ে গরম গরম অনেক ভাত খাওয়া যাবে।

 2 years ago 

করলা খেতে পছন্দ না করলেও এভাবে করলে খেতে ভালো লাগে আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

একেবারে নতুন একটা রেসিপি দেখলাম আজকে। আপনার তৈরি করা এই রেসিপিটা অনেক ইউনিক ছিল। আমার কাছে তো রেসিপিটা দেখেই খুব ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ক্রিস্পি করলা ফ্রাই করেছেন। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই লেগেছিল।

 2 years ago 

সিম্পল হলেও অনেক বেশি মজার এবং ইউনিক একটা রেসিপি, ধন্যবাদ আপু।

 2 years ago 

ক্রিস্পি করলা ফ্রাই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি সব উপাদান সমান ভাবে মিশ্রণ করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনার রেসিপিটি অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

এভাবে করলে যে কেউই করলা খেতে পছন্দ করবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একেবারে নতুন একটি রান্না শিখলাম আপনার কাছ হতে। আপনি দারুন করে আপনার তৈরি করা রে সিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এমন করে করল্লা ভাজি করে খেলে কিন্তু স্বাদও হয় ভালো। ধন্যবাদ এমন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করি ইউনিক রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মহারাষ্ট্রের লোকজন এইভাবে করলা খায়।। তাও আবার রুটি দিয়ে। রুটি আচার আর এ করলা এর একটি বিখ্যাত খাবার। আসলে এইভাবে রান্না করলে করলাতে তো ভাবটা একেবারেই চলে যায়। অনেকে আবার অল্প লেবুর রসও দেয়। চমৎকার ভাবে আপনি শেয়ার করেছেন করলার রেসিপিটি।

 2 years ago 

ঠিক বলেছেন আপু করলার তেতো ভাব একবারেই থাকে না ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

Screenshot_20250103-130805_SuperWalk.jpg

 2 years ago 

অসাধারণ সুন্দর ক্রিস্পি করলা ফ্রাই রেসিপি করেছেন আপু।আপনার রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেলো।করলা আমার অনেক প্রিয় তবে এভাবে কখনো ভেজে খাওয়া হয়নি।আপনি চমৎকার সুন্দর করে ক্রিস্পি করলা ফ্রাই রেসিপি করেছেন। ধাপে ধাপে ক্রিস্পি করলা ফ্রাই রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লভনীয় রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আপু। যেহেতু আপনার পছন্দের তাহলে বেশি ভালো লাগবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63988.89
ETH 1805.91
USDT 1.00
SBD 0.38