(এসো নিজে করি) রেসিপি :- বড়ই দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি সামুদ্রিক বড় মাছ দিয়ে নিজের মতো করে দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমরা তো সব সময় চেষ্টা করি নিজের তৈরি করার রেসিপি গুলো সুন্দরভাবে তৈরি করার জন্য। প্রতিদিন একই ধরনের রেসিপি তৈরি না করে আজকে আমি বড় সামুদ্রিক মাছ দিয়ে ভিন্ন রকম একটি রেসিপি তৈরি করলাম।

এই সামুদ্রিক মাছ আমার দেবর জাহাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল। আপনার অনেকেই জানেন আমার ছোট দেবর জাহাজে চাকরি করে। তাই প্রায় সময় আসার সময় আমাদের জন্য কোনো না কোনো মাছ নিয়ে আসে। ঐদিন একটি বড় সামগ্রিক মাছ নিয়ে এসেছিল। আমি ঠিক মাছটার নাম জানিনা কারণ মাছটি ওখান থেকেই আমাদের জন্য কেটে নিয়ে এসেছে। তাই মাছটাকে না দেখার কারণে মাছ টার নামটাও জানা হলো না তাও চেষ্টা করলাম নিজের মত করে সুন্দর একটি রেসিপি তৈরি করার জন্য। আসলে বড়ইগুলো টক মিষ্টি দুটোই থাকার কারণে খেতে কিন্তু বেশ ভালো লাগলো। তাছাড়া আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

IMG_20240223_130109.jpg

IMG_20240223_130147.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
সামুদ্রিক মাছবড় ফ্রিজ ৫-৬টা
বড়ই১০-১৫ টা
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240309_115049.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সামুদ্রিক মাছের ফ্রিজ গুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর মাছের মধ্যে হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে নিলাম।

IMG_20240309_092436.jpg

ধাপ - ২ :

তারপর একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে মাছের ফ্রিজ গুলোকে ভালোভাবে ভাজি করে অন্য আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম।

IMG_20240309_092449.jpg

ধাপ - ৩ :

তারপর অন্য আরেকটি কড়াই এর মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ, হলুদ, মরিচ, রসুন, মসলা এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।

IMG_20240309_092519.jpg

ধাপ - ৪ :

তারপর মসলা গুলোর মধ্যে পরিমাপ কত পানি দিয়ে তার মধ্যে বড়ই গুলোকে দিয়ে ভালোভাবে নেটে ছেড়ে দিলাম।

IMG_20240309_092553.jpg

ধাপ - ৫ :

তারপর সেই মসলা গুলোর মধ্যে বড়ই গুলোকে একটু সিদ্ধ করে তারপর আবার মসলা গুলোর থেকে উঠিয়ে নিয়ে নিলাম।

IMG_20240309_092608.jpg

ধাপ - ৬ :

তারপর সেই মসলাগুলোর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আবারো দিয়ে সুন্দরভাবে নেটে চেটে নিয়ে নিলাম।

IMG_20240309_092628.jpg

ধাপ - ৭ :

তারপর মাছগুলো আরেকটু ভালোভাবে হয়ে আসার জন্য অল্প পরিমাপ পানি দিয়ে আবার নেটে চেটে নিলাম।

IMG_20240309_092649.jpg

ধাপ - ৮ :

তারপর মাছের মধ্যে কিছু কুঁচি করে রাখা ধনিয়া পাতা আবার বড়ই গুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।

IMG_20240309_092705.jpg

ধাপ - ৯ :

তারপর পুরো রান্নাটি হয়ে আসলে অন্য আরেকটি পাত্রের মধ্যে সুন্দরভাবে ঢেলে নিয়ে নিলাম।

IMG_20240309_092728.jpg

শেষ ধাপ :

এভাবে আমি সামুদ্রিক মাছের সাথে বড়ই দিয়ে রান্না করলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240223_130007.jpg

IMG_20240223_130220.jpg

IMG_20240223_130109.jpg

IMG_20240223_130131.jpg

IMG_20240223_130141.jpg

IMG_20240223_130117.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ওয়াও আপু নাম না জানা সামুদ্রিক মাছের রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর লাগছে। সামুদ্রিক মাছ গুলো খাইতে ভীষণ টেস্ট হয়। বরই দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বড়ই দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি তৈরি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে একদম ইউনিক একটি রেসিপি হয়েছে। আসলে এর আগে কখনো বড়ই দিয়ে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরি পোষ্টের মাধ্যমে প্রথম এই রেসিপি দেখতে পেলাম। ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন বড়ই দেওয়ার কারণে খেতে কিন্তু বেশ অনেকটাই মজা লেগেছে।

 2 years ago 

বড়ই দিয়ে মাছের রেসিপি সত্যিই নতুন ধরনের এক আবিষ্কার আপনার।
এরকমভাবে যে এত মজাদার করে রেসিপি প্রস্তুত করে খাওয়া যায় আপনার প্রস্তুত করার রেসিপি না দেখলে বুঝতেই পারতাম না।
আমার কাছে খুবই লোভনীয় মনে হচ্ছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু ছিলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একটু ভিন্ন রকম ভাবে রান্না করার চেষ্টা করলাম কারণ সব সময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না।

 2 years ago 

মাঝে মাঝে ভিন্ন ধরনের রেসিপি খেতে বেশ ভালই লাগে। সবসময় এক ঘেয়েমি খাবারগুলো খেতে ভালো লাগে না। আপনি বড়ই দিয়ে সামুদ্রিক মাছ রান্না করেছেন এই আইডিটা একেবারেই ভিন্ন ধরনের। নতুন একটি রেসিপি শিখে নিলাম আপু।রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে মজা হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সব সময় তো ঝাল মিষ্টি খাবার খেয়ে থাকি তাই একটু টক ভাবে খাওয়ার চেষ্টা করলাম।

 2 years ago 

আজকে অনেক ইউনিক একটা রেসিপি দেখলাম বড়ই দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি আজ পর্যন্ত কখনো খাওয়া হয়নি এবং দেখাও হয়নি। রেসিপিটা উপস্থাপনা যেমন সুন্দর ছিল তেমনি পরিবেশনা টাও বেশ দারুন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দরভাবে একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

বড়ই দিয়ে সামুদ্রিক মাছের খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপি টির কালারটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বড়ই দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু ছিল। আপনি খুব সুন্দর ভাবে পরিবেশন করেছেন। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যি বলতে আপু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এভাবে একবার বাড়িতে তৈরি করবে দেখবেন খেতে বেশ ভালো লাগবে।

 2 years ago 

আপু বড়ই দিয়ে সামদ্রিক মাছ রান্না করা যায় সেটা কিন্তু আজ আমি প্রথম জানলাম। আপনি কিন্তু দারুন সুন্দর করে রেসিপির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এমন সুন্দর একটি রেসিপি তো দেখেই লোভ হচ্ছে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলেই সবকিছু সম্ভব আর আমি সুন্দরভাবে চেষ্টা করেছে রেসিপিটি তৈরি করার জন্য।

 2 years ago 

অন্যের কাছে এই রেসিপিটা কেমন জানি না। তবে আমার কাছে একেবারে ভিন্ন ধর্মী একটি রেসিপি। আমি কখনোই মাছের সাথে বড়ই দিয়ে রান্না করা দেখি নাই। তবে হ্যাঁ আম শুকিয়ে মাছ দিয়ে রান্না করে এটা দেখেছে এবং খেয়েছি। কিন্তু আপনার রেসিপিটা আমার কাছে একেবারেই নতুন। তবে রেসিপি তৈরির ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এভাবেও একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখবেন বেশ মজা লাগবে খেতে

 2 years ago 

বড়ই দিয়ে সামুদ্রিক মাছের এত মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখেই তো আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার তৈরি করা এই রেসিপিটা সত্যি খুবই ইউনিক ছিল। আমার কাছে আপনার তৈরি করা রেসিপিটা সত্যি খুবই ইউনিক লেগেছে। সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। আমি তো অনেক বেশি পছন্দ করি সামুদ্রিক মাছ খেতে। রেসিপিটার পরিবেশন অনেক সুন্দরভাবে করেছেন দেখেই ইচ্ছে করছে খেয়ে নিতে। আপনার কাছ থেকে আজকে ইউনিক একটা রেসিপি তৈরি শিখে নিতে পেরে সবচেয়ে ভালো লাগলো।

 2 years ago 

সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার দেবর জাহাজে চাকরি করে জেনে ভালো লাগলো আপু। যাই হোক বড়ই দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি দারুন হয়েছে। মনে হচ্ছে টক টক ফ্লেভার খেতে অনেক ভালো লাগবে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হুম আমাদের জন্য মাঝেমধ্যেই মাছ নিয়ে আসে। আর এই মাছটাও কিন্তু খেতে বেশ মজা ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64382.26
ETH 1883.01
USDT 1.00
SBD 0.37