পাস্তা, নুডুলস আর ডিম দিয়ে মজাদার রেসিপি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
হ্যালো আমার আমার বাংলা ব্লগ বাসি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করবো সেটা হয়তো অনেকের কাছে একটু ভিন্নতা মনে হতে পারে। সেটা হয়তো আমার হেডলাইন দেখেই বুঝতে পেরেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয়।
| পাস্তা,নুডুলস |
| পেয়াজ |
| কাঁচা মরিচ |
| লবন,তেল |
| হলুদের গুড়া |
| ডিম |
প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়েছি। পাত্রটি চুলার উপর বসিয়ে পরিমান মতো পানি দিয়ে পাস্তা ও নুডুলস দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
পাস্তা ও নুডুলস গুলো পরিমান মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি।
চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। পরে খুব সুন্দর করে ছেকে পানি বের করে নিয়েছি।
এরপর চুলার উপর প্যান বসিয়ে দিয়ে পরিমান মতো তেল, ঝাল,পেয়াজ আর হালকা হলুদ নিয়ে সুন্দর করে জ্বাল দিয়ে নিয়েছি।
মশলা গুলার রঙ হালকা বাদামী হয়ে গেলে তার ভেতর দুটি ডিম দিয়ে নাড়াচাড়া করেছি।
ডিমের রঙ বাদামী বর্ণের হলে তার ভেতর পাস্তা ও নুডুলস ঢেকে দিয়েছি। তারপর হালকা করে তাপে ভালো করে নেড়ে নিয়েছি।
মশলা গুলা সুন্দর ভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
নিশ্চয় ঐদিন আমি পাস্তা তৈরি করেছিলাম ওই পাস্তা দেখে আজকে আপনি পাস্তা তৈরি করেছেন। ডিম দিয়ে এভাবে তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আমি বুঝতে পারছি আপনার তৈরীর এই নুডুলস পাস্তা রেসিপিটি দারুন হয়েছে খেতে। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছো। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বি ভাই ঠিক বলেছেন। পাস্তা নুডলস খেতে খুব দারুণ হয়েছিল। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।