পাস্তা, নুডুলস আর ডিম দিয়ে মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ১১ আশ্বিন ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হি:।

হ্যালো আমার আমার বাংলা ব্লগ বাসি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করবো সেটা হয়তো অনেকের কাছে একটু ভিন্নতা মনে হতে পারে। সেটা হয়তো আমার হেডলাইন দেখেই বুঝতে পেরেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয়।

রান্না শেষ হওয়ার পর

IMG_20230926_091715.jpg



প্রয়োজন উপকরণ
পাস্তা,নুডুলস
পেয়াজ
কাঁচা মরিচ
লবন,তেল
হলুদের গুড়া
ডিম


প্রথম ধাপ

IMG_20230926_085138.jpg

প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়েছি। পাত্রটি চুলার উপর বসিয়ে পরিমান মতো পানি দিয়ে পাস্তা ও নুডুলস দিয়ে সিদ্ধ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20230926_085156.jpg

পাস্তা ও নুডুলস গুলো পরিমান মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20230926_085222.jpg

চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। পরে খুব সুন্দর করে ছেকে পানি বের করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20230926_085302.jpg

এরপর চুলার উপর প্যান বসিয়ে দিয়ে পরিমান মতো তেল, ঝাল,পেয়াজ আর হালকা হলুদ নিয়ে সুন্দর করে জ্বাল দিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20230925_213601.jpg

মশলা গুলার রঙ হালকা বাদামী হয়ে গেলে তার ভেতর দুটি ডিম দিয়ে নাড়াচাড়া করেছি।

ষষ্ঠ ধাপ

IMG_20230926_085335.jpg

ডিমের রঙ বাদামী বর্ণের হলে তার ভেতর পাস্তা ও নুডুলস ঢেকে দিয়েছি। তারপর হালকা করে তাপে ভালো করে নেড়ে নিয়েছি।

সপ্তম ধাপ

IMG_20230926_084431.jpg

মশলা গুলা সুন্দর ভাবে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।

আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার লেখার ভেতর কোন ভূল ত্রুটি হলে আশা করি ধরিয়ে দিবেন।

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি কালিগঞ্জ ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

নিশ্চয় ঐদিন আমি পাস্তা তৈরি করেছিলাম ওই পাস্তা দেখে আজকে আপনি পাস্তা তৈরি করেছেন। ডিম দিয়ে এভাবে তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আমি বুঝতে পারছি আপনার তৈরীর এই নুডুলস পাস্তা রেসিপিটি দারুন হয়েছে খেতে। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছো। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জ্বি ভাই ঠিক বলেছেন। পাস্তা নুডলস খেতে খুব দারুণ হয়েছিল। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64621.25
ETH 1928.65
USDT 1.00
SBD 0.37