সুস্বাদু ও মজাদার "আলুর চপ" রেসিপি।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু ও মজাদার আলুর চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি।মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত।যদিও ইদানীং বাংলাদেশের অনেক জায়গায় প্রচুর পরিমান আলু চাষ হয়ে থাকে।আপনাদের মাঝে সেই মুন্সিগঞ্জের আলুর চপ রেসিপিটি উপস্থাপন করতে যাচ্ছি। আলুর চপের রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও তেমনি দারুণ মজাদার হয়েছিল।আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
উপকরণের তালিকা
| ক্রমিক নং | উপকরণের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | আলু | ৮০০ গ্রাম |
| ২ | পেঁয়াজ কুঁচি | ৪ টির |
| ৩ | কাঁচা মরিচ | ৪-৫ টি |
| ৪ | হলুদ ফাঁকি | দেড় চামচ |
| ৫ | মরিচ ফাঁকি | ১ চামচ |
| ৬ | জিরা ফাঁকি | দেড় চামচ |
| ৭ | আদা বাটা | ১ চামচ |
| ৮ | রসুন বাটা | ১ চামচ |
| ৯ | শুকনো মরিচ ফাঁকি | ১ চামচ |
| ১০ | পাঁচফোড়ন ফাঁকি | ১ চামচ |
| ১১ | ধনিয়া পাতা | সামান্য পরিমাণ |
| ১১ | টমেটো | ২ টি |
| ১২ | লবন | স্বাদমতো |
| ১৩ | সয়াবিন তেল | পরিমাণ মতো |
| ১৪ | টেস্টিং সল্ট | ১/২ চামচ |
উপকরণের ছবি
রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে একটি ব্লেন্ডারে পাঁচফোড়ন দিয়ে ফাঁকি করে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর আলু নিয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিবো।
তৃতীয় ধাপ
এরপর আলুর টুকরোগুলো ভালো করে ছুলে নিয়ে চুলাতে একটি পাতিল বসিয়ে পানি দিয়ে পাতিলে আলু দিয়ে দিবো।
চতুর্থ ধাপ
এরপর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটি স্টেনার দিয়ে পানি ছেঁকে নিবো।
পঞ্চম ধাপ
এরপর চুলাতে একটি করাই বসিয়ে তেল দিয়ে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর করাইয়ে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ এবং ছোট করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিবো।
সপ্তম ধাপ
এরপর লবন দিয়ে পেঁয়াজ ও কাঁচা মরিচের সাথে মিশিয়ে নিবো।
অষ্টম ধাপ
এরপর আদা ও রসুন বাটা দিয়ে নিবো।
নবম ধাপ
এরপর হলুদ ও মরিচ ফাঁকি দিয়ে নিবো।
দশম ধাপ
এরপর জিরা ফাঁকি দিয়ে নিবো।
একাদশ ধাপ
এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিবো।

দ্বাদশ ধাপ
এরপর ছোট টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে একটু কসিয়ে নিবো।
ত্রেয়দশ ধাপ
এরপর টেস্টিং সল্ট দিয়ে নিবো।
চর্তুদশ ধাপ
এরপর আগে থেকে সিদ্ধ করে স্টেনার দিয়ে পানি ছেঁকে রাখা আলুগুলো করাইয়ে দিয়ে নিবো।
পঞ্চদশ ধাপ
এরপর সিদ্ধ আলুগুলো কসানো মসলার সাথে ভালো করে মিশিয়ে নিবো।
ষষ্ঠদশ ধাপ
এরপর শুকনো মরিচ ফাঁকি দিয়ে নিবো।
সপ্তদশ ধাপ
এরপর পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিবো।
শেষ ধাপ
এরপর কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিবো।এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার আলুর চপ রেসিপিটি।
পরিবেশন
পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে আলুর চপ রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা আলুর চপ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন।আপনাদের সহযোগিতামূলক মন্তব্য আমাকে আরও সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
ফটোগ্রাফির বিবরণ
| Photographer | @anisshamim |
|---|---|
| Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
দারুন ইউনিক লাগলো ভাই আপনার আলুর চপ রেসিপি অনেক গুছিয়ে আপনি সুন্দর করে উপস্থপনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আলু আমার অনেক একটি প্রিয় খাবার।আলু দিয়ে যেকোনো জিনিসই তৈরি আমার খেতে অনেক ভালো লাগে। আপনি যেভাবে আলুর চপ তৈরি করেছেন এভাবে আলুর চপ আমি অনেক বার খেয়েছি।আসলেই এ ধরনের আলুর চপ খেতে অনেক সুস্বাদু। আপনার আলুর চপ তৈরি করা প্রসেসিংটা অনেক দারুন হয়েছে।এত সুন্দর একটি সুস্বাদু খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার তৈরি করা আলুর চপ রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনি যে রেসিপিটা দিয়েছেন আমি যতদূর জানি রেসিপি কে বলে আলুর দম। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনার রেসিপিটি তুলে ধরেছেন। ভালোই লাগলো আমার কাছে।
এটা আপু আলুর দম এবং আলুর চপ দুটোই বলে।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমান সময়ে বাংলাদেশের প্রচুর পরিমাণে আলু চাষ হয়।
আলুর চপ তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আলুর চপের রেসিপি না জানার ফলে আমি সব সময় বাইরে থেকে কিনে খেতাম এটা। আপনার পোষ্টের মাধ্যমে আজকে আমি শিখে গেলাম তাই এখন থেকে নিজে তৈরি করে খাব।
হা ভাইয়া, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন।আর বাসার তৈরি যেকোনো কিছুই বাহিরের তুলনায় স্বাস্থ্য সম্মত হয়ে থাকে।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আলু দিয়ে তৈরি রেসিপিগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে এভাবে আলুর চপ তৈরি করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে একদিন তৈরি করে দেখব। সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন।আপনাকে ও অসংখ্য ধন্যবাদআপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।আলু চপ খেতে কিন্তু বেশ মজা। আপনি যেভাবে রান্না করেছেন এইভাবে তৈরি করে খাওয়া হয়নি। রেসিপি টা দেখে বেশ ভালো লেগেছে। রান্নার প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সহজভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ভাইয়া এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন,ইনশাআল্লাহ।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া
আমি মনে করি আলু হচ্ছে সবারই প্রিয় একটি খাবার। আপনি আলু দিয়ে অনেক মজার একটা রেসিপি তৈরি করেছেন।আমি এভাবে কখনো আলুর চপ বানিয়ে খায়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করব। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
হা আপু, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন ইনশাআল্লাহ।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য।
অনেক মজার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন।এভাবে আলুর চপ করে খেতে বেশ ভালোই লাগে।বাচ্চাদের এভাবে রান্না করে দিলে খুব মজা করে খেয়ে নিবে।অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল।
হা আপু,এভাবে তৈরি করে দিলে বাচ্চা ও বড়রাও খুব মজা করে খাবে।তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ঝাল কম দিতে হবে।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আলু দিয়ে এই রেসিপিটিকে আমরা আলুর দম বলি । আপনারা কি আলুর চপ বলেন? আলুর চপ বলতে বুঝিতে আলু সিদ্ধ করে ভেজে চপের মত তৈরি করা। যাই হোক নাম যেটাই হোক না কেন দেখতে বেশ লোভনীয় লাগছে। রান্নার পদ্ধতিটি অন্যরকম লেগেছে আমার কাছে। খেতেও যে মজাদার হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া।
আসলে আমাদের এখানে এটাকে আলুর চপ ও দম দুটোই বলে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।