রেসিপি ভিডিওঃ মসুর ডাল বাটা দিয়ে বাঁধাকপির পাকোড়া

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ভিডিওতে স্বাগতম।অনেকদিন পর আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওগ্রাফি করতে আমি বরাবরই অনেক পছন্দ করি। একটা সময় খুবই শখ ছিল ভিডিওগ্রাফি করার। সংসার সন্তান সামলিয়ে সব কিছু নিয়মিত করা হয়ে ওঠে না আর। তবে যখন একটু সময় পাই ফটোগ্রাফির পাশাপাশি আমি ভিডিওগ্রাফিও করার চেষ্টা করি। শীতকালে বাঁধাকপি সবারই পছন্দের একটি সবজি। তবে আমার একটু বেশি পছন্দের।

বাঁধাকপির যেকোনো রেসিপি আমার খেতে ভালো লাগে। তবে বাঁধাকপির পাকোড়া খেতে বেশি পছন্দ করি। মাঝেমধ্যেই বাসায় বানানো হয় বিশেষ করে বিকেলে চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া আমার ভীষণ পছন্দের। তবে এবার বানিয়েছিলাম মসুর ডাল বাটা দিয়ে বাঁধাকপি পাকোড়া। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাংলা ব্লগ থেকে প্রতিনিয়তই নতুন নতুন রেসিপি শিখে রাখছি। সময় সুযোগ হলে সেগুলো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব।

1000034224.jpg

রেসিপির প্রস্তুতপ্রণালিঃ

বাঁধাকপি গুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মসুর ডাল আগে থেকেই বেটে রেখেছিলাম। এরপর একটা বাটিতে সব উপকরণ নিয়ে মসুর ডাল দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে একে একে পাকোড়া গুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি মজাদার মসুর ডাল বাটা দিয়ে বাঁধাকপির পাকোড়া।

রেসিপি ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন। 🙏

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার মতো ভিডিওগ্রাফি করতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। সত্যি কথা বলতে এখন কোথাও গেলে কিংবা কিছু রান্না করলে আগে মূল উদ্দেশ্য থাকে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করার। হয়তো এটা আমার মতো সবারই হয়। যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি বা অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

ডাল বাটা দিয়ে বাঁধাকপির পাকোড়া কখনো খাওয়া হয়নি। নতুনভাবে নতুন একটি রেসিপি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সব সময় বেসন দিয়ে বাঁধাকপির পাকোড়া খাওয়া হয়েছে। এভাবে ডাল বাটা দিয়ে কখনো বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাওয়া হয়নি। রেসিপিটি বেস নতুন লাগলো। একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখতে হবে ‌। দেখে তো মনে হচ্ছে রেসিপিটি খেতে দুর্দান্ত হয়েছিল। মসুরের ডালের বড়া খেতে এমনিতেই তো ভালো লাগে। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

মসুর ডাল আর বাঁধাকপি দিয়ে খুব মজার পাকোড়া তৈরি করেছেন। এরকম পাকড়া গুলো বিকেলের নাস্তায় বেশ ভালো লাগে খেতে। খুব সুন্দর ভাবে আপনি পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লাগলো। খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58361.75
ETH 1559.17
USDT 1.00
SBD 0.38